চীনে নতুনভাবে পাইরেসির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। সফটঅয়্যার, মিউজিক ইত্যাদির অবৈধ কপি বিক্রি নিয়ে আমেরিকার সাথে বিরোধ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে। আমেরিকার সাথে যোগ দিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনও গত জানুয়ারীতে বলেছে চীন পাইরেসি ঠেকাতে ব্যর্থ হচ্ছে।
November 30, 2010
পিকটোকালারের ফটোশপ প্লাগইন আইকারেক্ট এডিটল্যাব
পুরস্কারপ্রাপ্ত ফটোশপ প্লাগইন আইকারেক্ট এডিটল্যাব এর নতুন ভার্শন ৬.০ রিলিজ দিয়েছে পিকটোকালার। নতুন ভার্শন উইন্ডোজ এর জন্য ফটোশপ সিএস৫ ৬৪ বিট এর সাথে কাজ করবে। এই প্লাগইন ব্যবহার করে নিখুতভাবে এবং খুব সহজে নির্দিষ্ট যায়গার রং পরিবর্তন করা যায়। এজন্য জটিল সিলেকশন, লেয়ার মাস্ক ইত্যাদি প্রয়োজন হয় না।
November 27, 2010
November 26, 2010
ন্যাশনাল জিওগ্রাফিক আফ্রিকা কালেকশন ক্যামেরা ব্যাগ
ন্যাশনাল জিওগ্রাফিক আফ্রিকা কালেকশন নামে নতুন একটি সিরিজের ব্যাগ বাজারে ছেড়েছে। বিভিন্ন মাপের এই ক্যামেরাগুলিতে ছোট আকারের কম্প্যাক্ট ক্যামেরা থেকে ডিজিটাল এসএলআর, ল্যাপটপ এবং অন্যান্য জিনিষপত্র রাখা যাবে।
তাদের বৈশিষ্ট অনুযায়ী এগুলি পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরী এবং দেখতে আকর্ষনীয়। দাম ১১ পাউন্ড থেকে শুরু।
ট্রান্সসেন্ড ৬৪ গিগাবাইট ফ্লাশ ড্রাইভ
ট্রান্সসেন্ড তাদের আলট্রা স্পিড সিরিজের ইউএসবি ফ্লাশ ড্রাইভের ৬৪ গিগাবাইট ভার্শন ছাড়ার কথা জানিয়েছে। এতে ডুয়াল চ্যানেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে এথেকে ৩২মেবা/সে রিড এবং ১৮ মেবা/সে রাইট স্পিড পাওয়া যাবে। এছাড়া তাদের লাইফটাইম ওয়ারেন্টি সাপোর্টও থাকবে।
জেটফ্লাশ ৬০০ (কালো) এবং জেটফ্লাশ ৬২০ (সাদা) নামের এই পেনড্রাইভগুলি ৪ গিগাবাইট থেকে ৬৪ গিগাবাইট পর্যন্ত ধারনক্ষমতার। ৬২০ মডেলের সাথে পাসওয়ার্ড প্রোটেক্ট করার সফটঅয়্যার দেয়া হবে।
কুয়েতে প্রকাশ্যে ডিজিটাল এসএলআর ব্যবহার নিষিদ্ধ
বেশকিছু অনলাইন সুত্র থেকে জানা গেছে কুয়েতে সৌখিন ফটোগ্রাফারদের জন্য ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার করে প্রকাশ্যে ছবি তোলা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। অদ্ভুত এই নিয়ম অন্য কোন ক্যামেরার ক্ষেত্রে প্রযোজ্য না। এই নিয়মে ক্যাননের এন্ট্রি লেভেলের ডিজিটাল রেবেল কিংবা নাইকন ডি৩১০০ ব্যবহার করা যাবে না। অন্য কোম্পানীর ক্যামেরা বা কম্প্যাক্ট কিংবা ফিল্ম ব্যবহার করলে সমস্যা নেই।
Subscribe to:
Posts (Atom)

