Recommended

December 2, 2009

থান্ডারবার্ড ৩ রিলিজ ক্যান্ডডেট Thunderbird 3 RC1


মোজিলার ই-মেইল সফটওয়্যার থান্ডারবার্ড ৩ এর রিলিজ ক্যান্ডিডেট ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। এতে ইন্টারফেস এবং আগের ফিচারের উন্নতির সাথেসাথে অনেকগুলি নতুন ফিচার যোগ করা হয়েছে। সার্চ যোগ করা হয়েছে। নতুনদের মধ্যে সবচেয়ে বড় সংযোজন হচ্ছে ট্যাবড ইমেইল ব্রাউজিং।

কোন মেসেজে ক্লিক করলে সেটা নতুন ট্যাবে খুলবে। মাউসের মাঝের বাটনে ক্লিক করলে কাজটি হবে ব্যাকগ্রাউন্ডে। নামের ওপর মাঝের বাটনে ক্লিক করে ট্যাব বন্ধ করা যাবে।

নতুন ভার্শনে সার্ট টুল এবং এড-অন ম্যানেজার রায়েছে। এড্রেস বুক উন্নত করা হয়েছে। যারা জি-মেইল ব্যবহার করেন তারা আগের চেয়ে সহজে সেটআপ করতে পারবেন।

সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে এখান থেকে ; http://www.mozillamessaging.com/en-US/thunderbird/early_releases/downloads/

অবশেষে ওয়াই-ফাইয়ের নতুন ষ্ট্রান্ডার্ড অনুমোদন Wi-fi 802.11n become standard

অয়্যারলেস নেটওয়ার্কের নতুন প্রটোকল ৮০২.১১এন গত সেপ্টেম্বরের গ্রহন করা হয় এবং এখন তাকে ষ্টান্ডার্ড হিসেবে ঘোষনা দেয়া হল মনে হতে পারে এ আর এমন কি সময় ? আসলে এটা অনুমোদনের জন্য সময় লেগেছে ৭ বছরের বেশি ২০ টি দেশের ৪০০ এর অধিক প্রতিষ্ঠানকে লেগে থাকতে হয়েছে অবশেষে জট খুলেছে

প্রথমেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এর সুবিধে কি এর প্রধান সুবিধে, এর ডাটা প্রেরন ক্ষমতা অনেক বেশি তাত্ত্বিকভাবে ৫৪ এমবিপিএস থেকে ৬০০ এমবিপিএস, যদি সবচেয়ে ভাল হার্ডওয়্যার ব্যবহার করা হয় ভয়েস ওভার সত্যিকার অর্থেই ব্যবহার করা সম্ভব কারো কারো মতে বর্তমানের কেবলের পরিবর্তে সাধারন কাজে এটা ব্যবহার করা সম্ভব

এই মুহুর্তে ব্যবহারকারী এথেকে কতটা উপকার পেতে পারেন ?

খুব একটা না এটা ব্যবহারের জন্য নতুন ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হবে সীমিতভাবে হয়ত বিশেষ বিশেষ যায়গায় এর ব্যবহার চালু হবে সাধারনের ব্যবহারের পর্যায়ে পৌছাতে অপেক্ষা করতে হতে পারে কয়েক বছর

December 1, 2009

এলজি ১ গিগাহার্টজ প্রসেসরের মোবাইল সেট 1GHz Snapdragon-powered LG GW820 eXpo


এটিএন্ডটি ঘোষনা করেছে তারা এলজি-র তৈরী ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসরের মোবাইল ফোন LG GW820 eXpo বিক্রি করতে যাচ্ছে। উইন্ডোজ মোবাইল ৬.৫ ভিত্তিক এই ফোনে সাইড-স্লাইডার ফুল কিবোর্ড রয়েছে। ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ এই ফোনে আরো রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, জিপিএস, থ্রিজি।

এতে স্মার্ট সেন্সর ফিংগারপ্রিন্ট রিকগনিশন ব্যবহার করা হয়েছে। ইচ্ছে করলে অন্য কারো এটা ব্যবহার বন্ধ করে দিতে পারেন। এছাড়া পিকো-প্রজেক্টর নামে একটি অপশনাল ডিভাইস ব্যবহার করা যাবে। যার অর্থ এটি পোর্টেবল প্রজেক্টর হিসেবে কাজ করবে। এটা ব্যবহার করে ফোন থেকে ৮ ফুট দুরত্বের পর্দায় প্রজেকশন করা যায়। এটা প্রোজেক্টর ব্যবহার করা প্রথম মোবাইল সেট।

এতে ১৬ গিগাবাইট বিল্টইন মেমোরী ছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়।

নতুন ধরনের ডিজিটাল এসএলআর ক্যামেরা DSLR camera concept designed by a student from California


এসএলআর ক্যামেরার একধরনের চেহারা দেখেই আমরা অভ্যস্থ মোটামুটি বক্সের মত একটি অংশ, সামনের দিকে লেন্স, ডানদিকে ওপরের কোনায় সাটার রিলিজ বাটন জুম, ফোকাস সহ অন্যান্য কন্ট্রোলগুলি বামহাতে করার ব্যবস্থা ক্যালিফোর্নিয়ার ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইনের ছাত্র এরিন ফঙ নতুন ধরনের ক্যামেরা ডিজাইন করেছেন যার ব্যবহার আরো সহজ এমনকি বামহাতিরাও অনায়াসে সহজে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা

ক্যানন ডিজিটাল এসএলআরের ওপর ভিত্তি করে নোভা ডিজিটাল এসএলআর নামের এই ক্যামেরার ডিজাইন করেছেন তিনি এতে ধরার জন্য দুপাশে দুটি অংশ রয়েছে ইচ্ছে করলেই এদের দিক পরিবর্তন করা যায় (উল্লেখ করা যেতে পারে বিশ্বে ১৩ থেকে ৩০ ভাগ মানুষ বাহাতি) সাধারনভাবে পিছনদিকে যে কন্ট্রোলগুলি থাকে সেগুলিকে সামনের দিকে আনা হয়েছে সব ধরনের কন্ট্রোল আঙুলের নাগালে

ফঙ নিজে এই মডেল নিয়ে আশাবাদি অন্যদেরও আগ্রহের সৃষ্টি হয়েছে তবে ক্যামেরা কোম্পানীগুলির মধ্যে একমাত্র রিকো আগ্রহ দেখিয়েছে

গুগলকে এড়াতে যাচ্ছে মাইক্রোসফট newspapers will get rich shunning Google

ব্যবসার জন্য কতকিছুই না করা হয়। মাইক্রোসফটের বিরুদ্ধে ফন্দিফিকিরের অভিযোগের অভাব নেই। সব যায়গায় সফল হলেও পেরে ওঠেনি গুগলের সাথে। তাদের সার্চইঞ্জিনের চেয়ে গুগলের ব্যবহার অন্তত ৬ গুন বেশি। এখানে আঘাত হানতে ঘুরপথে যাচ্ছে মাইক্রোসফট। যারা গুগল ব্যবহার করে তাদের টাকা দিয়ে হাত করছে।

বিষয়টি এখনই একেবারে নিশ্চিত হওয়া সম্ভব না, তবে একাধিক সুত্র প্রকাশ করেছে মাইক্রোসফট বিভিন্ন সংবাদ সংস্থাকে বিপুল পরিমান অর্থ দিচ্ছে যেন তারা গুগলের ইনডেক্স থেকে তাদের তথ্য বাদ দেয়। ফিনান্সিয়াল টাইমস, ওয়াল ষ্ট্রিট জার্নাল, এপি এদের নাম প্রকাশ পেয়েছে। আরেকটি সুত্র বিষয়টি ভিন্নভাবে প্রকাশ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী মাইক্রোসফট চেষ্টা করছে যেন সার্চ করার পর গুগল এবং বিং দুজনে ভিন্নভাবে ফল দেখায়।

সংবাদপত্রের প্রিন্ট ভার্শন বিক্রি কমে যাওয়ার পর মুলত অনলাইনের ওপর তাদের নির্ভর করতে হচ্ছে। সার্চ বিষয়টি তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন। এই কথা সত্যি হলে অনেক তথ্য গুগল থেকে সার্চ করে পাওয়া যাবে না।

নাইকন ক্যাপচার এনএক্স এর নতুন ভার্শন Nikon releases Capture NX 2 2.2.3 and Camera Control Pro 2.7.0

নাইকন তাদের ইমেজ প্রসেসিং সফটওয়্যার ক্যাপচার এনএক্স আপডেট করে ২.২.২.৩ এবং ক্যামেরা কন্ট্রোল প্রো ২.৭.০ ছেড়েছে। এতে নতুন মডেলের ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও জেপেগ ফরম্যাটে জিপিএস তথ্য যোগ করার ব্যবস্থা সহ আরো কিছু পরিবর্তন আনা হয়েছে।

ফটোগ্রাফাররা তাদের ছবির আলো. রং ইত্যাদি ঠিক করার জন্য ক্যাপচার এনএক্স সফটওয়্যার ব্যবহার করেন। আর ক্যামেরা কন্ট্রোল ব্যবহার করে কম্পিউটার থেকে ক্যামেরার সবকিছু নিয়ন্ত্রন করা যায়।

এডবি ডিজাইন প্রতিযোগিতা Entries to 2010 Adobe Design Achievement Awards open


গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ইলাষ্ট্রেশন, এনিমেশন, ফিল্মমেকিং, প্রোগ্রামিং ইত্যাদি যদি আপনার পড়াশোনার বিষয় হয় তাহলে আপনার জন্য খবর, এডবি ডিজাইন এচিভমেন্ট এওয়ার্ড ২০১০ এর জন্য প্রজেক্ট জমা নেয়া হচ্ছে প্রতিযোগিতার বিষয়গুলি হচ্ছে ইন্টারএকটিভ মিডিয়া বিভাগে : ব্রাউজার বেজস ডিজাইন, নন ব্রাউজার বেজড ডিজাইন, এপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল ডিজাইন, ইনষ্টলেশন ডিজাইন ভিডিও এন্ড মোশন বিভাগে এনিমেশন, লাইভ একশন, মোশন গ্রাফিক্স ট্রাডিশনাল মিডিয়া বিভাগে : ইলাষ্ট্রেশন, প্যাকেজিং, ফটোগ্রাফি এবং প্রিন্ট কম্যুনিকেশন

আগেই হয়ত লক্ষ করেছেন পড়াশোনার বিষয়টি উল্লেখ করা হয়েছে অংশগ্রহনকারীকে সার্বক্ষনিক ছাত্র হতে হবে একা অথবা গ্রুপ হিসেবে অংশ নেয়া যাবে আমেরিকার খাতায় নিষিদ্ধ দেশ, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, সুদান বাদে অন্য যে কোন দেশ থেকে অংশ নেয়া যাবে

এই প্রতিযোগিতার এটা দশম বর্ষ সারা বিশ্বের ডিজাইনারদের উসাহ দেহার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়

বিস্তারিত জানার জন্য ভিজিট করুন http://adaa.adobe.com/

বাংলাদেশে কোন ক্যামেরা কোথায় পাবেন Buying digital Camera in Bangladesh

ক্যামেরা কেনার আগে ইন্টারনেটে সেই ক্যামেরার ভালমন্দ জেনে নেবেন এটাই স্বাভাবিক ক্যামেরার বর্ননা ছাড়াও এক্সপার্ট রিভিউ বলে দেয় সেই ক্যামেরার দোষত্রুটি আছে কিনা আর ইউজার রিভিউ বলে দেয় তাদের অভিজ্ঞতার কথা ক্যামেরা বাছাই করার পরই প্রশ্ন আসে সেটা বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কি-না, দাম কত, ইত্যাদি হতাস করে দিয়ে বলতে হচ্ছে এখনও ইন্টারনেটে এই ব্যবস্থা চালু হয়নি তারপরও আপনি ক্যামেরার কেনার জন্য কি করতে পারেন ধারনা পেতে পারেন এখানে

বাংলাদেশে নাইকন এবং অলিম্পাস ক্যামেরার ডিলার ফ্লোরা লিমিটেড তাদের ওয়েবসাইটে কিছু মডেল দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই দাম লেখা নেই ফোন করে জেনে নিতে হবে

ক্যানন ক্যামেরার ডিলার জেএএন তাদের ওয়েবসাইট নেই আইডিবি ভবনে শোরুম রয়েছে সেখানে গিয়ে খোজ নিতে হবে

প্যানাসনিকের ডিলার এসিআই তাদেরও ওয়েবসাইট নেই তবে বিভিন্ন বিক্রেতার মাধ্যমে প্যানাসনিক ক্যামেরা বিক্রি হয় বসুন্ধরা সিটিতে একটি শোরুম রয়েছে

সনির ডিলার র‌্যাংস তাদেরও ক্যামেরার ওয়েবসাইট নেই বিভিন্ন শোরুমে গিয়ে খোজ নিতে হবে

কোডাকের ডিলার কম্পিউটার সোর্স তাদের ওয়েবসাইটে দামসহ ক্যামেরার উল্লেখ রয়েছে

এর বাইরে অন্য ক্যামেরা কিনতে হলে সরাসরি দোকানে গিয়ে খোজ নিতে হবে আইডিবি ভবনে অনেকগুলি দোকানে ক্যামেরা বিক্রি হয় আর সবশেষ যায়গা বায়তুল মোকাররম এবং ষ্টেডিয়াম মার্কেট

আরেকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, ডিলার ক্যামেরা বিক্রি করে ওয়ারেন্টি সহ, তাদের ট্যাক্স দিয়ে ক্যামেরা আনতে হয় যদি দামের সুবিধে পেতে চান তাহলে বায়তুল মোকাররম সবচেয়ে ভাল যায়গা

November 30, 2009

স্যামসাং এর ২০ কোটি সেট বিক্রি Samsung Beats 2009 Handset Forecast


২০০৯ সালের জন্য স্যামসাং এর বিক্রির লক্ষমাত্র ছিল ২০ কোটি। একমাস বাকি থাকতে তারা জানাচ্ছে তারা তাদের লক্ষমাত্রা পুরন করতে যাচ্ছে। বিক্রি হওয়া সেটগুলির প্রতি ৫টিতে একটি টাচস্ক্রিন। বিশ্বে ফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে থাকা এই কোম্পানী নতুনভাবে লক্ষ্যমাত্রা ঠিক করবে কিনা তা অবশ্য জানায়নি।

মোট সেট বিক্রিতে স্যামসাং নোকিয়া থেকে পিছিয়ে কিন্তু তৃতীয় অবস্থানে থাকা এলজি থেকে অনেক এগিয়ে। স্যামসাং এবছর এপর্যন্ত ৫ কোটি টাচস্ক্রিন সেট বিক্রি করেছে। গতবছর নভেম্বর পর্যন্ত তাদের বিক্রি ছিল ১ কোটি। টাচস্ক্রিনের ব্যবহার দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। গতবছরের ৩১ ভাগের তুলনায় এবছর ৪৫ ভাগে পৌছেছে।

স্যামসাং জানিয়েছে তাদের ষ্টার মাল্টিমিডিয়া ফোন বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। প্রথম ৬ মাসে এই সেট ১ কোটির বেশি বিক্রি হয়। সেপ্টেম্বরে বাজারে ছাড়া করবি বিক্রি ২ মাসে বিক্রি হয়েছে ৩০ লক্ষ।

স্যামসাং এর বিক্রি সবচেয়ে বেশি হয়েছে ইউরোপে, প্রায় ২ কোটি। এরপর আমেরিকায় ৬৩ লক্ষ, চীনে ৩৪ লক্ষ, দক্ষিন কোরিয়া ৩০ লক্ষ।

বর্তমান বাজারে শীর্ষে রয়েছে নোকিয়া ৩৭.৮ ভাগ দখল করে। এরপর রয়েছে স্যামসাং ২১ ভাগ, এলজি ১১ ভাগ, সনি এরিকশন ৪.৯ ভাগ এবং মটোরোলা ৪.৭ ভাগ অংশ দখল করে।

গুগলের দিকে এগোচ্ছে বাইডু Baidu Targets Google With Mobile Search App

দ্রুতগতির অর্থনৈতিক উন্নতির সাথে তাল রেখে সবদিকেই দ্রুতগতিতে এগোচ্ছে চীন মোবাইল ফোনের চাহিদা বাড়ছে দ্রুতহারে সেইসাথে বাড়ছে নিজস্ব প্রযুক্তি এবারে গুগলের সার্চ ইঞ্জিনকে চ্যালেঞ্জ করতে আসছে তাদের সার্চ ইঞ্জিন বাইডু মোবাইল ফোনে ইনষ্টল করা অবস্থায় দেয়া হবে এটা

এখন পর্যন্ত চীনে গুগলের তুলনায় বাইডু অনেক এগিয়ে বলা হয় গুগল ব্যবহার হয় ২০ ভাগ যেখানে বাইডু ব্যবহার করা হয় ৭০ ভাগ বর্তমানে মুলত প্রিয় গান খোজার মত কাজে ব্যবহৃত হয় সার্চ ইঞ্জিন নতুন বাইডু (এখনও বেটা পর্যায়ে) মেসেজ বোর্ড, অনলাইন সার্ভিসের প্রশ্ন-উত্তর খোজা সবকাজেই ব্যবহার করা যাবে এতে মোবাইল ফোন থেকে ইন্টারনেটে ছবি আপলোড করার ব্যবস্থাও থাকবে

চায়না ইউনিকম জানিয়েছে তারা থ্রিজি হ্যান্ডসেটে এগুলি ইনষ্টল করা অবস্থায় গ্রাহকের হাতে দেবে এজন্য হ্যান্ডসেট নির্মাতাদের সাথে কথা চলছে বাইডুতে গুগলের মত ম্যাপ ছাড়াও নিউজ সার্চ, অর্থনীতি বিষয়ক পোর্টাল ইত্যাদি রয়েছে চীনে গুগল কাজ করে চায়না মোবাইলের সাথে গ্রাহক সংখ্যার দিক থেকে এটা বিশ্বে সবচেয়ে বড়

এবছর ২য় ভাগে চীনে ২৭ কোটি মোবাইল সার্চ করা হয়েছে প্রতিবছর দ্বিগুন হারে এটা বৃদ্ধি পাচ্ছে

সেন্সক্যাম : মনে রাখতে সাহায্য করবে SenseCam: The Life Logging Camera


হাতের চাবিটা কোথায় রাখলেন কিছুতেই মনে করতে পারছেন না, এমন অভিজ্ঞতা নিশ্চয়ই কমবেশি সবারই হয়। সেটা খুজতে সারাবাড়ি তোলপাড়। বহু বছর ধরেই মানুষ মনে রাখায় সাহায্য করার যন্ত্র তৈরীর চেষ্টা করছে। মাইক্রোসফট সেন্সক্যাম নামে ক্যামেরা তৈরী করেছে যা এধরনের সমস্যার সমাধান দেবে।

এটা ছোট আকারের ক্যামেরা। ব্যবহারকারীর গলায় লাগানো থাকবে। এর ফিসআই লেন্স অনেক বেশি যায়গা কাভার করবে। ক্যামেরা নিজে থেকেই প্রতি মিনিটে দুটি করে ছবি উঠাবে। এর ১ গিগাবাইট ফ্লাশ মেমোরীতে এভাবে ৩০ হাজার পর্যন্ত ছবি রাখা যাবে। তারপর প্রয়োজনের সময় আপনি কোথায় গেছেন, কি করেছেন সবকিছু জেনে নিতে পারবেন সেই ছবি দেখে।

কারোকারো কাছে বিষয়টি হাস্যকর মনে হতে পারে কিন্তু যাদের মনে রাখতে সমস্যা হয় তারা এতে আশার আলো দেখছেন। এটা নিশ্চয়ই অনেকের জন্য খুব বড় ধরনের সমস্যা।

ক্যামেরাটি এখনো বিক্রি শুরু হয়নি। মানুষ এখনই আলোচনা করছে এটা কোথায় কোথায় ব্যবহার করবে। একজন মানুষ সারাদিনে কিকি কাজ করেছে তার রেকর্ড যদি এভাবে জানা যায় মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে তাতে সন্দেহ নেই।

এসএলআর কি ভিডিও ক্যামেরাকে পেছনে ফেলছে Can DSLR replace camcorders


ভিডিও ক্যামেরায় ষ্টিল ছবি উঠানো যায় বহুদিন থেকে সেতুলনায় এসএলআর ক্যামেরায় ভিডিও করার ঘটনা তুলনামুলক নতুন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরায় ভিডিওর ব্যবস্থা থাকলেও সেগুলি সত্যিকারের মান দিয়ে সন্তুষ্ট করতে পারেনি নাইকন তাদের ফ্লাগশিপ ক্যামেরা ডি৯০ তে প্রথম ভিডিও যোগ করে এরপর তাদের অন্যান্য মডেলগুলিকেও ভিডিওতে আপডেট করেছে এমনকি একেবারে সম্প্রতি ১ লক্ষ ডলার পুরস্কারের প্রতিযোগিতার আহ্বান করেছে আড়াই মিনিটের ভিডিও তৈরীর ক্যানন, প্যানাসনিক, অলিম্পাস পত্যেকেরই এমন ক্যামেরা রয়েছে যা অনায়াসে ভিডিও ক্যামেরার প্রতিদ্বন্দিতা করতে পারে আগামীতে কি ভিডিও ক্যামেরার যায়গা দখল করতে যাচ্ছে এই ক্যামেরাগুলি ?

এসএলআর ক্যামেরাগুলি সম্পর্কে প্রধান যে বাধা তা হচ্ছে এর দাম নাইকনের ডি-৯০ কিংবা ক্যাননের ৫ডি অত্যন্ত দামী ক্যামেরা তুলনায় অনেক কমদামে ভিডিও ক্যামেরা কেনা যায় সেকারনে প্রত্যেকেই দ্বিতীয় আরেকটি কমদামি ক্যামেরা তৈরী করেছে ভিডিওকে প্রাধান্য দিয়ে নাইকনের ডি৫০০০ কিংবা ক্যাননের টি১আই এর উদাহরন প্যানাসনিকের জিএইচ১, জিএফ১ এসএলআর না হলেও লেন্স পাল্টানো যায় ভিডিওসহ এই ক্যামেরার দাম সাধারন পর্যায়ের কাজেই দামের পার্থক্য ঘুচে যাচ্ছে দ্রুতই

এরপর কাজের দিক থেকে যা পাওয়া যাবে তা হল এসএলআরের বড় আকারের সেন্সর, নিখুত ছবি, সব ধরনের কন্ট্রোল মধ্যম মানের ভিডিও ক্যামেরায় এত কন্ট্রোল আশা করতে পারেন না যা এসএলআর দিতে পারে আর লেন্স পাল্টালেই ওয়াইড কিংবা টেলি যা পছন্দ সেটাই ব্যবহার করার সুযোগ

সত্যিকারের ভিডিও ক্যামেরার সহজতা আনতে হয়ত এএলআর নির্মাতাদের ব্যবহারের দিকটিতে লক্ষ্য রাখতে হবে এবং সেটা হচ্ছেও সেক্ষেত্রে আবারও ভিডিও ক্যামেরা হিসেবে আগের অবস্থান ফিরে পেতে ক্যামকোর্ডার নির্মাতাদের যথেষ্ট বেগ পেতে হবে সন্দেহ নেই