February 8, 2011

ক্যানন ডিজিটাল রেবেল টি৩আই/৬০০ ডি ক্যামেরা

ক্যানন তাদের জনপ্রিয় ডিজিটাল রেবেল এসএলআর ক্যামেরার নতুন মডেল এর ঘোষনা দিয়েছে। ডিজিটাল রেবেল টি৩আই (অন্যনাম ৬০০ডি) এর প্রধান বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে ভেরিয়েবল এঙ্গেল ডিসপ্লে, ১৮ মেগাপিক্সেল সেন্সর, ইন্টিগ্রেটেড স্ডিলাইট ট্রান্সমিটার এবং ক্রিয়েটিভ ফিল্টার। এগুলি তাদের তাদের আরো উন্নতমানের ক্যামেরা ৬০ডি থেকে নেয়া।
অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে টি২আই এর তুলনায় নতুন লেন্স (১৮-৫৫মিমি), আরো জেপেগ অপশন। আকারে কিছুটা বড় হলেও ওজনে কম। অন্যদিকে পরবর্তী লেভেল ক্যামেরা ৬০ডি এর সাথে পার্থক্য একেবারেই সামান্য। কন্টিনিউয়াস শ্যুটিং এর ক্ষেত্রে সেকেন্ডে ৫.৩  ফ্রেম এর তুলনায় ৩.৭ ফ্রেম, সাটার স্পিড ১/৮০০০ এর তুলনায় ১/৪০০০ এবং আইএসও ২৫৬০০ এর তুলনায় ১২৮০০।

স্যামসাং এর নতুন দুটি কমদামী ক্যামেরা

স্যামসাং নতুন দুটি কমদামী পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার ঘোষনা দিয়েছে। পিএল২০ এর দাম ১২০ ডলার, বিক্রি শুরু হবে মার্চে। আর ইএস৮০ এর দাম ১০০ ডলার, বাজারে পাওয়া যাবে এপ্রিলে।
পিএল২০ এর সেন্সর ১৪ মেগাপিক্সেল। ২৭মিমি ওয়াইড এঙ্গেলের সাথে ৫এক্স অপটিক্যাল জুম লেন্স।  এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।

ক্যানন পাওয়ারশট এসএক্স২৩০ এইচএস

ক্যানন তাদের এসএক্স২০০ সিরিজের নতুন মডেল এসএক্স২৩০ এইসএস এর ঘোষনা দিয়েছে। ১৪ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরায় যোগ করা হয়েছে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং বিল্টইন জিপিএস। এইচএস প্রযুক্তির এই ক্যামেরার সেন্সর ১২.১ মেগাপিক্সেল। বাজারে পাওয়া যাবে আগামী মাসেই।
অল্প আলোতে ভাল ছবি পাওয়ার জন্য এইচএস সিষ্টেমে ডিজিক ৪ প্রসেসরের সাথে হাই সেনসিটিভ সিমোস সেন্সর ব্যবহার করা হয়। এতে একদিকে হাই আইএসওর কারনে সৃষ্ট নয়েজ দুর করা যায় অন্যদিকে ক্যামেরার ডায়নামিক রেঞ্জ বৃদ্ধি পায়। আর জিপিএস ব্যবহার করে কোন ছবি কোথায় উঠানো হয়েছে সে তথ্য ব্যবহার করা যায়।

February 6, 2011

তোসিবার চশমা ছাড়া থ্রিডি টিভির চাহিদা কম

তোসিবা তাদের চশমা ছাড়া থ্রিডি টিভি বিক্রি শুরু করেছে। আপাতত শুধুমাত্র জাপানে বিক্রি হচ্ছে এগুলি। তুলনামুলক ছোট আকারের এই টিভি বিক্রি হচ্ছে তাদের ধারনার চেয়ে কম। ২০ এবং ১২ ইঞ্চি টিভির মধ্যে ২০ ইঞ্চি বিক্রি হয়েছে ৫০০টির মত, আর ১২ ইঞ্চি টিভি বিক্রি হয়েছে হাজারখানেক।
বিক্রি কম হওয়ার কারন বেশ কয়েকটি। প্রথমত দাম। ২০ ইঞ্চির দাম প্রায় ৩০০০ ডলারের কাছাকাছি। এছাড়া মানুষ এত ছোট আকারের টিভি এখন পছন্দ করে না। আর মানের বিষয়েও প্রশ্ন রয়েছে।

February 4, 2011

জেভিসি জিসি-পিএক্স-১ ক্যামেরা

জেভিসি এমাসেই নতুন একটি ক্যামেরা বিক্রি শুরু করতে যাচ্ছে যেখাতে সেকেন্ডে ৬০টি ছবি উঠানো যাবে। এতে ১০এক্স ৩৮.৫-৩৮৫ মিমি কনিকা মিনোল্টা লেন্স রয়েছে। ১০ মেগাপিক্সেল ব্যাক ইল্যুমিনেটেড সিমোস সেন্সর এর এই ক্যামেরায় ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ৩ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি, ৬ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ, আইএসও ৬৪০০ এবং ফুল ম্যানুয়েল কন্ট্রোল।
আপাতত এটি শুধুমাত্র জাপানে বিক্রি করা হবে।

February 3, 2011

স্যামসাং আই৯০০৩/গ্যালাক্সি এসএল এর আনুষ্ঠানিক ঘোষনা

গুজব থেকে আনুষ্ঠানিক ঘোষনায় পৌছেছে স্যামসাং এর নতুন মোবাইল হ্যান্ডসেট। একে আই৯০০৩ বলতে পারেন অথবা গ্যালাক্সি এসএল বলতে পারেন, এতে রয়েছে সুপার ক্লিয়ার ৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। আর শুধু ডিসপ্লেতেই পরিবর্তন থেমে নেই, ভেতরেও রয়েছে।
এতে ইনষ্টল করা অবস্থায় রয়েছে এন্ড্রয়েড ফ্রোয়ো ২.২। এছাড়া আই৯০০০ এর হামিংবার্ডের পরিবর্তে ১ গিগাহার্টজ টিআই প্রসেসর। ইন্টারনাল মেমোরী ১৬ গিগাবাইট। এর কোন ৮ গিগাবাইট ভার্শন থাকবে না।
আই৯০০০ থেকে এটা কিছুটা লম্বা এবং পুরুত্ব কিছুটা বেশি। সেইসাথে ব্যাটারীর আকারও বড়। এতে ২জি মোডে ১৫ ঘন্টা, থ্রিজি মোডে ৭.৫ ঘন্টা টক টাইম এবং ৬১০ ঘন্টার ষ্ট্যান্ডবাই পাওয়া যাবে।