September 8, 2010

নাইকন কুলপিক্স এস৮১০০ ক্যামেরা ফুল এইচডি ভিডিও Nikon Coolpix S8100, S80 and P7000

নাইকনের নতুন কুলপিক্স এ৮১০০ মডেলে ফুল হাই ডেফিনিশন ভিডিও যোগ করা হয়েছে। সেইসাথে বার্ষ্ট মোডে এখন সেকেন্ডে ১০টি ছবি উঠানো যাবে। ছোট আকারের এই ক্যামেরায় ররেয়ছে শক্তিশালি ১০এক্স জুম।
নাইকন তাদের অভিজ্ঞতা থেকে একটি বিষয় শিখেছে যা অন্যদের থেকে আলাদা। লাইট সেনসিটিভিটি বাড়ানোর জন্য মেগাপিক্সেল কমানো। তাদের একাধিক ক্যামেরা একাজ করা হয়েছে। এস৮১০০ মডেলে আগের এস৮০০ মডেলের ১৪.২ মেগাপিক্সেল থেকে কমিয়ে ১২.১ করা হয়েছে।
এমাসেই ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ২৯৯ ডলার।
তাদের আরেক ক্যামেরা এস৮০ মডেলে অবশ্য আগের এস৭০র তুলনায় মেগাপিক্সেল বাড়িয়ে ১২.১ এর যায়গায় ১৪.১ করা হয়েছে। এছাড়া এতে ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন যোগ করা হয়েছে। এটা ব্যবহার করে ছবির ওপর ড্রইং করা যায়।
এতে ৫ এক্স অপটিক্যাল জুম রয়েছে, ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করা যায়। এর দাম ৩২৯ ডলার।
তাদের তৃতীয় ক্যামেরা উন্নতমানের কুলপিক্স পি৭০০০ মডেলে প্রায় সবধরনের ম্যানুয়েল কন্ট্রোলের ব্যবস্থা যোগ করা হয়েছে। র-মোড সাপোর্ট, ৭২০পি ভিডিও রেকর্ডিং, ৭.১ এক্স জুমের ভিআর লেন্স এসবের সাথে কন্টিনিউয়াস অটোফোকাস এবং এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহারের জন্য ইনপুটের ব্যবস্থা ভাল ভিডিও পেতে সাহায্য করবে।
ক্যাননের জি১১ এর সাথে তুলনীয় এই ক্যামেরার দাম ৫০০ ডলার।

No comments:

Post a Comment