August 3, 2012

উইন্ডোজ ৮ ওইএম ভার্শন


হার্ডঅয়্যার নির্মাতাদের জন্য উইন্ডোজ ৮ এর ওইএম বার্শন রিলিজ দিচ্ছে মাইক্রোসফট। এটা উইন্ডোজ ৮ এর ফাইনাল ভার্শন যা বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে।
সফটঅয়্যার নির্মাতারা ১৫ আগষ্ট থেকে আরটিএম ভার্শন ডাউনলোডের সুযোগ পাবেন। আগষ্টের ২০ তারিখে একশন প্যাক সরবরাহকারীরা এটা পাবেন। পাইকারী ক্রেতারা পাবেন সেপ্টেম্বরের ১ তারিখে।
আর সাধারন ব্যবহারকারীরা উইন্ডোজ ৮ পাবেন অক্টোবরের ২৬ তারিখে।

August 1, 2012

মাইক্রোসফটের হটমেইল এখন আউটলুক


মাইক্রোসফট তাদের ইমেইল ব্যবস্থা হটমেইলকে আউটলুক নামে রুপান্তর করেছে। এতে আনা হয়েছে নতুন মেট্রো ইউজার ইন্টারফেস। আগের হটমেইল ব্যবহারকারীরা হটমেইল থেকে আউটলুকে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
নতুন ইন্টারফেসের প্রধান বৈশিষ্ট এটা অত্যন্ত পরিচ্ছন্ন। প্রয়োজনীয় বিষয়গুলির বাইরে কিছু রাখা হয়নি। নতুন একটি মোবাইল ভার্শনও চালূ করা হয়েছে। আগামীতে এরসাথে স্কাইপ যোগ করার কথা রয়েছে।

July 30, 2012

উইন্ডোজ ৮ এবং সারফেস ট্যাবলেট আসবে ২৬ অক্টোবর


মাইক্রোসফট জানিয়েছে তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৮ এবং এটা ব্যবহার করে ট্যাবলেট সারফেস রিলিজ দেয়া হবে অক্টোবরের ২৬ তারিখে। এতদিন ধারনা করা হচ্ছিল ট্যাবলেটটি বাজারে আনা হবে উইন্ডোজ বাজারে আসার পর।
ট্যাবলেটটি মাইক্রোসফট নিজে ডিজাইন করেছে কিনা বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি। দুধরনের সারফেস ট্যাবলেট তৈরী করা হবে। একটি আরম প্রসেসর ভিত্তিক, চলবে উইন্ডোজ আরটি অপারেটিং সিষ্টেমে, অপরটি আইভি ব্রিজ প্রসেসর ভিত্তিক, চলবে উইন্ডোজ ৮ ব্যবহার করে। দ্বিতীয়টির নাম সারফেস প্রো। সারফেসে ১০.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং সারফেস প্রোতে ফুল এইচডি ডিসপ্লে থাকবে।

July 29, 2012

সফটঅয়্যারের নিরাপত্তা জোরদার করতে মাইক্রোসফটের ব্লু হ্যাট পুরস্কার


একদিকে লাস ভেগাসে একসাথে হয়েছে হ্যাকাররা, অন্যদিকে তাদের সফটঅয়্যারে আক্রমন ঠেকানোর পদ্ধতি আবিস্কারের জন্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষনা করেছে মাইক্রোসফট। প্রথম পুরস্কার ২ লক্ষ ডলার দেয়া হয়েছে ভ্যাসিলিস পাপাস নামের একজন ছাত্রকে।
ব্লু হ্যাট নামের এই প্রতিযোগোগিতার এটা ছিল প্রথম আয়োজন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ব্লু হ্যাট প্রতিযোগিতার থেকেও বড় কিছু। এখানে বিভিন্ন যায়গার ব্যক্তিরা একসাথে হয়ে নিজেদের সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পান।

July 25, 2012

ক্যানন মিররলেস এপিএস-সি সেন্সর ক্যামেরা


নাইকন, প্যানাসনিক, অলিম্পাস, সনি, স্যামসাং এদের প্রত্যেকেরই রয়েছে লেন্স পরিবর্তনযোগ্য ডিজিটাল এসএলআর সেন্সরের ছোট ক্যামেরা। ক্যানন যোগ দিচ্ছে এই দলে। তারা ইওস-এম নামে মিররলেস ক্যামেরায় এপিএস-সি সেন্সর ব্যবহার করছে।
ক্যামেরাটি দেখতে এধরনের অন্যান্য ক্যামেরার মতই। ১৮ মেগাপিক্সেল হাইব্রিড সিমোস সেন্সর অনেকটা সনির ক্যামেরার মত। এতে কম আলোতেও ডিজিটাল এসএলআর মানের ছবি পাওয়া যাবে।

July 13, 2012

চশমা ছাড়া থ্রিডি টিভির নতুন প্রযুক্তি তৈরী করেছে এমআইটি


থ্রিডি-টিভি বাজারে এসেছে অনেকদিনই হয়ে গেছে। এরপরও সবার কাছে জনপ্রিয় হয়নি বেশ কয়েকটি কারনে। সত্যিকারের থ্রিডি দেখতে হলে চশমা ব্যবহার করতে হয়, দেখতে হয় নির্দিষ্ট যায়গায় বসে। থ্রিডি হিসেবে দেখা গেলেও সত্যিকারের সিনেমার মজা পাওয়া যায় না। এমআইটি মিডিয়া ল্যাবের ক্যামেরা কালচার গ্রুপ নতুন এক প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান দিতে চেষ্টা করছে।
এর প্রথম বৈশিষ্ট এরসাথে চশমা ব্যবহার করতে হবে না। এতে মাল্টিপল পারস্পেকটিভ থ্রিডি দেখা যাবে। সম্ভবত সবচেয়ে বড় বৈশিষ্ট এতে ব্যবহার করা হবে কমদামী এলসিডি প্রযুক্তি।

ফ্রিল্যান্সিং সাইট স্ক্রিপ্টল্যান্স এখন ফ্রিল্যান্সারের অংশ


ফ্রিল্যান্সিং সাইট স্ক্রিপ্টল্যান্সকে কিনে নিয়েছে ফ্রিল্যান্সার নামের তুলনামুলক প্রতিষ্ঠিত সাইট। সেখানকার একাউন্ট, জমা অর্থ, কাজ সবকিছুই সেখানে স্থানান্তর করা হচ্ছে। কাজেই ব্যবহারকারীরা এরপর থেকে মুলত ফ্রিলান্সারের সদস্য হিসেবে পরিচিত হবেন।

July 4, 2012

ফায়ারফক্স বাদ দিয়েছে গুগল

গুগলের ব্লগিং ব্যবস্থা ব্লগার (ব্লগস্পট) ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের সুযোগ বন্ধ করেছে গুগল। ফায়ারফক্স ব্যবহার করে তাদের ড্যাসবোর্ড ওপেন করা যাবে না। এখন বাধ্যতামুলকভাবে তাদের নিজস্ব ব্রাউজার ক্রোম ব্যবহার করতে হবে।

July 2, 2012

বিশ্বের সবচেয়ে দ্রততার গ্রাফিক্স কার্ড AMD Radeon HD 7970 GHz Edition


গতবছর এএমডি-র এইচডি ৭৯৭০ ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এক প্রসেসর বিশিষ্ট গ্রাফিক্স কার্ড। এরপর এনভিডিয়া তাদের জিটিএক্স ৬৮০ এনে তাদেরকে পেছনে ফেলে। এএমডি আবারো শীর্ষে উঠে এসেছে তাদের ৭০৯০ এর গিগাহার্টজ এডিশনের মাধ্যমে।

June 28, 2012

গুগলের Nexus 7 ট্যাবলেট


গুগল নেক্সাস ৭ নামে ৭ ইঞ্চি একটি এন্ড্রয়েড ট্যাবলেটের ঘোষনা দিয়েছে। তাইওয়ানের কোম্পানী আসুসের মাধ্যমে তৈরী এই ডিভাইসের দাম  ১৯৯ ডলার, ৮ গিগাবাইট মডেল। এরই মধ্যে অনলাইনে অর্ডার নেয়া শুরু হয়েছে বৃটেন, কানাডা এবং অষ্ট্রেলিয়ায়।
যতদুর জানা গেছে এর অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ৪.১ জেলি বিন। এতে জিমেইল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইউটিউব, গুগল +, ক্রোম ব্রাউজার ইত্যাদি থাকবে।

June 23, 2012

কোয়াড কোর প্রসেসর নিয়ে LG Optimus 4X HD এন্ড্রয়েড স্মার্টফোন


এলজি অপটিমাস ৪এক্স এইচডি ফোনকে বর্তমানের সবচেয়ে শক্তিশালি ফোনের অন্যতম বললে কম বলা হয় না। এতে রয়েছে কোয়াড কোর টেগরা ৩ প্রসেসিং, সত্যিকারের এইচডি-আইপিএস ডিসপ্লে এবং এন্ড্রয়েড ৪.০.৩।
কোনদিকেই ছাড় দেয়া হয়নি এই সেটে। ১৬ গিগাবাইট অনবোর্ড মেমোরী, মাইক্রোসএসডি কার্ড স্লট, ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্লুটুথ ৪.০, ২১৪০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী।

June 22, 2012

এসিটিএ বাতিল করল ইন্টারন্যাশনাল ট্রেড কমিটি


এন্টি কাউন্টারফিটিং ট্রেড এগ্রিমেন্ট বা এসিটিএ নামের চুক্তির বিপক্ষে রায় দিয়ে আইটিসি। ভোটাভুটিতে বিপক্ষে ১৯, পক্ষে ১২ ভোটের মাধ্যমে বিতর্কিত এই আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। এখন এর ভবিষ্যত নির্ভর করছে ইউরেপিয়ান পার্লামেন্টের হাতে।

June 15, 2012

উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট আনছে মাইক্রোসফট


মাইক্রোসফট নিজেই উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট আনতে যাচ্ছে। পরিচয় প্রকাশ না করে একটি সুত্র জানিয়েছে আগামী সোমবার মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে একথা জানাবে।
বর্তমানে ট্যাবলেটের বাজারে জোর প্রতিযোগিতা এপল আইপ্যাড এবং গুগল এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ভিত্তিক ট্যাবলেটের। এন্ড্রয়েড বিনামুল্যের হলেও উইন্ডোজ ব্যবহারের জন্য নির্মাতাকে ৮৫ ডলার দিতে হবে। মাইক্রোসফট নিজেই হার্ডঅয়্যার তৈরী করে আরো বেশি আয়ের দিকে যেতে চায়।

এপলের সফটঅয়্যার ৩ হাজার কোটি ডাউনলোড, নির্মাতারা পেয়েছেন ৫০০ কোটি ডলার


এপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন এপলের আইওএস এপ ষ্টোর থেকে সফটঅয়্যারের ডাউনলোডের সংখ্যা ৩ হাজার কোটির মাইলফলক ছাড়িয়েছে। সেখানে সফটঅয়্যার রয়েছে সাড়ে ৬ লক্ষের বেশি, এদের মধ্যে আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরী সফটঅয়্যার সোয়া ২ লক্ষ।

June 13, 2012

টাচস্ক্রিন সহ ক্যাননের নতুন ডিজিটাল এসএলআর ক্যামেরা Canon T4i


ক্যানন তাদের জনপ্রিয় ডিজিটাল রেবেল এসএলআর ক্যামেরার নতুন মডেল ঘোষনা করেছে। টি৪আই বা ইওস ৬৫০ডি নামের এই ক্যামেরায় বেশকিছু বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডিজিটাল রেবেল সিরিজের মধ্যে এই ক্যামেরায় প্রথম ডিজিক ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, প্রথমবারের মত টাচস্ক্রিন ডিসপ্লে আনা হয়েছে।
এর সেন্সর আগের মডেলের মত ১৮ মেগাপিক্সেল। নতুন ফিচারের মধ্যে এতে যোগ করা হয়েছে অন-চিপ ফেজ পিটেকশন অটোফোকাস ব্যবস্থা। তাদের আরো উন্নত মানের ৬০ডি মডেলের সাথে এবিষয়ে মিল রয়েছে।

June 6, 2012

মোজিলা ফায়ারফক্স ১৩


বড় ধরনের পরিবর্তন নিয়ে বাজারে এসেছে ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ১৩। প্রথমেই উল্লেখ করতে হয় এর একেবারে নতুন ষ্টার্ট পেজ এর কথা। ডাউনলোড, বুকমার্ক, হিষ্টরি ইত্যাদি একেবারে সহজে ব্যবহারের সুযোগ আনা হয়েছে।
কোন পেজকে নতুন ট্যাবে ওপেন করলে ক্রোম কিংবা অপেরার মত বেশি ভিজিট করা পেজগুলির দেখা পাওয়া যাবে। অবশ্য খুব সহজেই এটা বাদ দেয়ার ব্যবস্থা রয়েছে।

June 4, 2012

এসারের উইন্ডোজ ৮ ভিত্তিক নোটবুক, ট্যাবলেট


কমপিউটেক্স নামের প্রযুক্তি মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫ জুন।  তার আগেই কয়েকটি উইন্ডোজ ৮ ভিত্তিক পন্যের কথা জানিয়েছে এসার।
শুরুতেই উল্লেখ করতে হয় এসার এস্পায়ার এস৭ নামের আলট্রাবুক এর কথা। বলা হচ্ছে এগুলি বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ফুল এইচডি টাচ আলট্রাবুক। ১৩.৩ এবং ১১.৬ ইঞ্চি এই দুটি মাপে পাওয়া যাবে এই নোটবুক।
কানেকটিভিটির দিক থেকে ইউএসবি ৩.০, থান্ডারবোল্ট, মাইক্রো এইচপিএমআই, মাইক্রো এসডি কার্ড স্লট এসব থাকবে।

June 2, 2012

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০১৩


সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ড নামে বিশ্বের অন্যতম সেরা ফটোগ্রাফি প্রতিযেগিতার জন্য ছবি নেয়া শুরু হয়েছে। এর আয়োজন করে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন নামের প্রতিস্ঠান।
পেশাদারদার জন্য প্রতিযোগিতা ছাড়াও সকলের জন্য উন্মুক্ত বিভিন্ন বিভাগে অংশ নেয়ার সুযোগ রয়েছে। ১৮ থেকে ২৮ বয়সের ছাত্রদের জন্য, ২০ বছরের নিচের বয়সিদের জন্য বিশেষ বিভাগ, ফটোগ্রাফিতে থ্রিডি প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ পুরস্কার এবং ভিডিওর জন্যও আলাদা পুরস্কার রয়েছে। ছবি জমা দেয়ার শেষ তারিখ ৪ জানুয়ারী, ২০১৩। পেশাদার ফটোগ্রাফারদের প্রতিযোগিতার সেরা পুরস্কার ২৫ হাজার ডলার। এপ্রিলে লন্ডনের এক অনুষ্ঠানের মাধ্যমে সেটা দেয়া হবে।

June 1, 2012

গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেমের প্রথম পিসি Chromebox


ক্রোম অপারেটিং সিষ্টেম ব্যবহার করা প্রথম পিসি ক্রোমবক্সে রিলিজ দিয়েছে গুগল। ক্লাউডভিত্তিক এই দেখতে সাধারন ডেস্কটপ পিসির মত, সাথে নিজস্ব মাউস, কিবোর্ড এবং মনিটর ব্যবহার করা যাবে।
যারা দীর্ঘ সময় পিসির সামনে কাটান তাদের কাছে এটা ইন্টারনেট ব্যবহারের মতই মনে হবে। গতবছর মে মাসে ক্রোমবুক ব্যবহারের জন্য দেয়া হলেও খুব একটা সাড়া তুলতে পারেনি। এরচেয়ে ট্যাবলেটের দিকে মানুষ আগ্রহ বেশি দেখিয়েছে।

উইন্ডোজ ৮ এর রিলিজ প্রিভিউ


রিলিজ প্রিভিউ নামে উইন্ডোজ ৮ এর নতুন একটি ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। ফাইনাল ভার্শনের আগে রিলিজ ক্যান্ডিডিট নামে আরেকটি ভার্শন রিলিজ দেয়া বাকী আছে।
উইন্ডোজ ৮ এর প্রধান বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে মাল্টিটাচ টাচপ্যাড ব্যবহারের সুবিধে। এপল অনেকদিন ধরে এটা ব্যবহার করলেও উইন্ডোজের ক্ষেত্রে এটা নতুন প্রযুক্তি। ল্যাপটপের টাচপ্যাড ব্যবহার করে ৩ আঙুল ব্যবহার করে ডান-বাম সহ জুম করা যাবে।