September 18, 2009

ক্যামেরা কোথায় কিনবেন Buying digital camera in Bangladesh

ডিজিটাল যুগে বাস করে ডিজিটাল ক্যামেরা কেনা খুব সহজ আসলে কেনা না বলে ক্যামেরা সম্পর্কে জানা সহজ বলাই ভাল ইন্টারনেটে ঢুকে মুহুর্তে জেনে নিতে পারেন নতুন কি ক্যামেরা বাজারে এলো, কোন ক্যামেরার সুবিধে কি, অসুবিধেই বা কি, কোনটার দাম কত পৃথিবীর অধিকাংশ দেশে ঘরে বসেই পছন্দের ক্যামেরা কিনতে পারেন তবে যদি বাস করেন বাংলাদেশে, তাহলেই কিছু কিন্তু-

১ বছর আগে যে মডে বাজারে এসেছে, বর্তমানে তার বদলে আরো দুটি নতুন মডেল ছাড়া হয়েছে সেটাও বাংলাদেশে নতুন ক্যামেরার দোকানের বক্তব্য, অত নতুন ক্যামেরা পাওয়া যায় না ভুক্তভোগি কথার সত্যতা জানেন গত ১ বছরের যে শতাধিক মডেল বাজারে এসেছে তার দুচারটি ছাড়া বাকিগুলি কোন অস্তিত্ব নেই বাংলাদেশের বাজারে

আপনি যুক্তিসংগতভাবে খোজ করতে শুরু করুন ক্যামেরার ডিলারের কাছে নাইকন, অলিম্পাসের ডিলার ফ্লোরা লিমিটেড তাদের ওয়েবসাইটে ৩ বছর আগের মডেলের ক্যামেরা উল্লেখ করা হয়েছে নতুন হিসেবে দাম উল্লেখ করা নেই, যার কাছে যা নেয়া যায় ক্যাননের ডিলার জেএএন তাদের ওয়েবসাইট নেই সরাসরি দোকানে/শোরুমে গেলে সেখানেও পাবেন দুবছর আগের মডেল প্যানাসনিকের ডিলার এসিআই, তাদেরও ওয়েবসাইট নেই দোকান খুজে বের করলে সেখানেও পাবেন যে মডেলগুলি কোম্পানী বাতিলের খাতায় নিয়ে গেছে সেগুলি কোডাকের ডিলার কম্পিউটার সোর্স, তাদের ওয়েবসাইটে বর্ননা-দাম সবই রয়েছে তবে ৩ বছর আগের মডেল

বাকী যে পথ থাকে তা হচ্ছে মার্কেটে দোকানে ঘোরাঘুরি করা আইডিবি ভবনের কম্পিউটার সিটি কিংবা ষ্টেডিয়াম-বায়তুল মোকাররম মার্কেট লাগেজ পার্টির বদৌলতে যদি পছন্দের মডেলের ক্যামেরা পেয়ে যান তাহলে ডিলারদের তুলনায় অনেক সস্তায় কিনতে পাবেন

তবে সাবধান কেনার সময় একজন দক্ষ কাউকে সাথে নিয়ে যাবেন

তারপরও যদি কাজ না হয় তাহলে বিদেশফেরতা কারো খোজ বের করে তাকে মডেল নাম্বার জানিয়ে দিন।

আপনার পছন্দের পদ্ধতি বেছে নিন।

ইউএসবি ৩.০ আসছে Intel forum debuts to include USB 3.0 gear

পরবর্তী প্রজন্মের ইউনিভার্শাল সিরিয়াল বাস টেকনোলজি বানিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই ইন্টেল ডেভেলপার ফোরাম প্রদর্শন করতে যাচ্ছে ইউএসবি ৩.০ ব্যবহার করা ডিভাইস। জানা গেছে সেখানে একটি ফুজিতসু ল্যাপটপের সাথে পয়েন্ট-গ্রে উচু মানের ভিডিও ক্যামেরা এবং সলিড ষ্টেট ড্রাইভ ব্যবহার করে দেখানো হবে।

বর্তমানে ইন্টারফেসের ক্ষেত্রে সবচেয়ে বড় যায়গা দখল করে রেখেছে ইউএসবি। পরবর্তী প্রজন্মের ইউএসবি ৩.০, অনেকের ভাষায় সুপার ইউএসবি বর্তমানের ইউএসবি থেকে ১০ গুন বেশি গতিতে ডাটা ট্রান্সফার করবে। সেইসাথে পাওয়ার ব্যবহারেও আগের চেয়ে উন্নত হবে।

এই প্রযুক্তি নিয়ে কাজ করছে ইন্টেল, এইচপি, মাইক্রোসফট, এনইসি, এরিকশন এবং টেক্সাস ইন্সট্রুমেন্ট। এবছরই অথবা আগামী বছরের শুরুতে এই প্রযুক্তির ব্যাবহার্য্য যন্ত্রপাতি পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে।

বর্তমানে যারা উচু মানের কাজে ইউএসবি ব্যবহার করেন, বিশেষ করে হাই ডেফিনিশন ভিডিও ক্যামেরা থেকে কম্পিউটারে ভিডিও ট্রান্সফারের কাজে তাদের বড় ধরনের সমস্যা দুর হবে এর ফলে।

সব আবহাওয়ার উপযোগি ক্যামেরা Weather-Proof DXG-125V HD Camcorder

আপনি যদি এভারেষ্টের চুড়ায় যেতে চান, কিংবা সমুদ্রে নীচে, বৃষ্টি-বাদলায় কিংবা তুষারপাতে, সাইকেল নিয়ে পাহারে উঠুন আর নৌকা নিয়ে ঢেউয়ের সাথে চলুন, সাথের ক্যামেরা নিয়ে চিন্তার কারন নেই যদি সেটা হয় ডিএক্সজি-১২৫ভি। এটা পানিতে নষ্ট হবে না, আছাড় পড়লে ভাঙবে না। একেবারে ছোট আকারের এই ক্যামেরায় হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। সাথে ঝকঝকে ষ্টিল ফটো। ক্যামেরাকে এক হাতের তালুতে রেখে ব্যবহার করা যাবে। হাতের সাথে সহজে আটকে রাখার জন্য রাবারের তৈরী ষ্ট্রাপ রয়েছে।

এই ক্যামেরার মাপ ২.৫ - .৮৮ ৪.১ ইঘ্চি, ওজন ৩ আউন্স। এতে ২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে রয়েছে। ক্যামেরায় রয়েছে ১২৮ মেগাবাইট ইন্টারনাল মেমোরী, সাথে এসডি কার্ড স্লট। ১২৮০ ৭২০ / ৩০ ফ্রেম ভিডিও রেকর্ড করা যাবে এতে। ষ্টিল ছবি ৩ মেগাপিক্সেল। ২ এক্স ডিজিটাল জুল ষ্টিল এবং ভিডিও উভয়ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

সাধারন টিভি, এইচডি টিভি এবং কম্পিউটারের সাথে সংযোগর জন্য পোর্ট রয়েছে। এই ক্যামেরার দাম ১৩৯.৯৯ ডলার।

September 17, 2009

ইন্টেলের সাথে প্রতিযোগিতায় যাচ্ছে আরম ARM targets Intel with 2GHz multicore chips

বৃটেন ভিত্তিক প্রসেসর নির্মাতা আরম জানিয়েছে তারা ডুয়াল কোর, কোয়াড কোর এবং এইট কোর প্রসেসর তৈরী করতে যাচ্ছে। এতে পিসির ক্ষেত্রে বর্তমানে ইন্টেলের যে আধিপত্য রয়েছে তা খর্ব হবে বলে ধারনা করা যায়। আরমের প্রধান বৈশিষ্ট এতে বিদ্যুৎ খরচ অত্যন্ত কম। যেকারনে মোবাইল ফোন, নেটবুক এবং অন্যান্য ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। আরম জানিয়েছে তাদের নতুন প্রসেসর ২ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করবে এবং শক্তি ব্যবহারের হিসেবে ইন্টেলের অল্প শক্তির প্রসেসরের চেয়ে ৮ গুন বেশি কার্যকর কবে। ইন্টেলের এটম প্রসেসরের তুলনায় এর পারফরমেন্স হবে ৫ গুন বেশি।

আরম জানিয়েছে তারা নিজেরাই সাধারনের ব্যবহার উপযোগি যন্ত্রপাতি তৈরী করবে। বিশেষ করে নেটবুক, মোবাইল ফোন ইত্যাদি।

আরম প্রসেসরে উইন্ডোজ ৭ ব্যবহার করা যায় না, একথা উল্লেখ করলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে উইন্ডোজের দৃষ্টিতে তাদের প্রযুক্তি বিচার করা ভুল। স্যামসাং এর উদাহরন উল্লেখ করে বলা হয়েছে আজকাল উইন্ডোজ ছাড়া টিভিতেই ইন্টারনেট ব্যবহার করা যায়।

তারা ইতিমধ্যে লিনাক্স ফাউন্ডেশনের সাথে চুক্তি করেছে।

টুইটারে ফোন করার ব্যবস্থা যোগ হচ্ছে Phone calling coming to Twitter

অল্পদিনের মধ্যেই টুইটারে ফোন করার ব্যবস্থার বেটা ভার্শন চালু হচ্ছে। এর মাধ্যমে একজন আরেকজনের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এজন্য ফোন নাম্বারও প্রয়োজন হবে না। যে সফটওয়্যারের মাধ্যমে কাজটি করা হবে তার নাম jajah@call. জাজাহ এর সাথে ব্যবহারকারীর নাম (টুইটার আইডি) ব্যবহার করেই কল করা যাবে। বেটা পর্যায়ে ২ মিনিট পর্যন্ত কথা বলা যাবে।

জাজাহ এর বক্তব্য অনুযায়ী কোটি কোটি মানুষ টুইটার ব্যবহার করছে। তারা এর মাধ্যমে উপকৃত হবে। এই সেবা বিনামুল্যের এবং কম্পিউটার, মোবাইল ফোন অথবা অন্য কোন ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। দুজনেরই জাজাহ একাউন্ট থাকতে হবে।

এই সেবার বৈশিষ্ট হচ্ছে ফোন নাম্বার প্রকাশ না করেই কথা বলার সুযোগ। তবে সমস্যা হচ্ছে যাকে কল করা হবে সে সেই সময়ে অনলাইনে নাও থাকতে পারে।

এই মুহুর্তে টুইটারের সাথে ব্যবহারের জন্য বেশকিছু সফটওয়্যার প্রচলিত যা ভয়েসকে টেক্সটে রুপান্তর করতে পারে। তবে সরাসরি কথা বলার সুযোগ এটাই প্রথম।

একবার এই সেবা ব্যবহারকারী গ্রহন করলে টুইটার কিংবা ফেসবুক এর আরো উন্নতির চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। বরং বলা যায় এই সেবা মানুষের ব্যবহারযোগ্য হওয়া সময়ের ব্যাপার মাত্র।

গুগল ২ লক্ষ বই ছাপার জন্য দিচ্ছে Google to reincarnate digital books as paperbacks

আপনার পছন্দের এমন কোন বই খুজছেন যা বাজারে নেই এমন অভিজ্ঞতা কমবেশি সব পাঠকেরই হয়। অনেক খুজে হয়ত ই-বুক পেতে পারেন যা পড়তে হবে কম্পিউটারে অথবা অন্য কোন ইলেকট্রনিক রিডারে। অথচ আপনি কাগজে ছাপা বই পড়তেই আগ্রহি।

চিন্তার কারন নেই। গুগল এব্যবস্থা করে দিচ্ছে। তারা তাদের ই-বুকের সংগ্রহ থেকে ২০ লক্ষ বই ছেপে বিক্রির জন্য দিচ্ছে। এগুলি ছাপা হবে দ্রুতগতির বিশেষ ছাপাখানায়। আপনি হয়ত এরই মধ্যে এই ছাপাখানার খবর শুনেছেন। আপনি নির্দিষ্ট বইয়ের কথা বলে এক কাপ চা খেতে খেতে আপনার বই ছাপা হয়ে তৈরী হবে। এই ছাপাখানায় ৫ মিনিটে ৩০০ পৃষ্ঠার বই ছাপা যায়। এসপ্রেসো বুক মেসিন নামের এই ছাপাখানা অনেক যায়গায় চালু হয়েছে বেশ কয়েক বছর ধরেই।

গত ৫ বছর ধরে গুগল বই স্ক্যান করে সংগ্রহ করছে। এখন সেগুলি আবারও বই হিসেবে আনার পালা। কারন হিসেবে গুগল জানাচ্ছে, এতে সবদিকের চাহিদা পুরন হয়। তাদের সংগ্রহের কোন কোন বই সারাদেশে একটি বা দুটি কপি পাওয়া যেতে পারে। এমনকি কোন কোন বই সারাদেশে এক কপিও নেই।

এসপ্রেসো মেসিনে ছাপা বইয়ের দাম হবে ৮ ডলার। এর ১ ডলার যাবে গুগলের কাছে। মেসিনটির দাম ১ লক্ষ ডলার। আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, মিশর ইত্যাদি দেশে এই ব্যবস্থা চালু রয়েছে।

গুগলের ২ লক্ষ বইয়ের সবগুলিই কপিরাইট আওতার বাইরে। এগুলি ছাপা হয়েছিল ১৯২৩ এর আগে। এরমধ্যে রয়েছে মবিডিক, হাকলবেরি ফিন, রবিনসন ক্রুশোর মত বিখ্যাত বই।