Showing posts with label Twitter. Show all posts
Showing posts with label Twitter. Show all posts

May 3, 2011

ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর নিয়ে ইন্টারনেট তোলপার

ওসামা বিন লাদেন পাকিস্তানে এক হামলায় নিহত হয়েছেন, খবরটি টুইটার, ইউটিউব, ফেসবুকের মত সাইটগুলিতে ঝড় তুলেছে। টুইটারে সেকেন্ডে ৪ হাজার টুইট করা হয়েছে বারাক ওবামার এই ঘোষনা দেয়ার পর। এই খবর প্রথম প্রকাশ পেয়েছে টুইটারের মাধ্যমেই, কিথ আরবান এর মাধ্যমে।

পাকিস্তানের আবোটাবাদের একজন আইটি কনসালট্যান্ট ঘটনার সময়ই একটি বিষ্ফোরনের বর্ননা দিয়েছিলেন। তখন জানা ছিল না তাতেই নিহত হয়েছেন বিন লাদেন।

ফেসবুকের পেজগুলি কমেন্ট, ভিডিও এবং ছবি দিয়ে ভরে গেছে। অন্যদিকে একই সময়ে আমরা সবাই বিন লাদেন বলে একটি ফেসবুকে মেসেজ লেখা হয়েছে।

গুগল তাদের ইউটিউবের প্রথম পাতায় ওসামা বিন লাদেন সম্পর্কিত ভিডিওর জন্য বিশেষ যায়গা বরাদ্দ করেছে।

January 26, 2011

মিসরে টুইটার বন্ধ

গনআন্দোলনের মুখে ২৩ বছরের শাসনের অবসান ঘটেছে তিউনিসিয়ায়। জনগনের আন্দোলনের বিষয় ছিল বেকারত্ব এবং দ্রব্যমুল্য। অনেকেই আশংকা করছিলেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর প্রভাব পড়তে পারে। অনেক দেশেই একই ধরনের অবস্থা বিরাজ করছে। অনেকে নির্দিষ্টভাবে মিসরের নাম উল্লেখ করেছেন। বাস্তবে মিসরে একই দাবীতে আন্দোলন জোরালো হয়েছে। আর জনপ্রিয় সোস্যাল নেটওয়াকিং সাইট টুইটার জানাচ্ছে মিসরে তাদের সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

September 21, 2010

আক্রমনের শিকার টুইটার Twitter sufferer security attack

ছোট আকারের মেসেজ পাঠানোর জনপ্রিয় সোস্যাল মিডিয়া সার্ভিস টুইটার জানিয়েছে তারা আক্রমনের শিকার হয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করার পর তারা প্যাচ ব্যবহার করে এর সমাধান দেয়ার চেষ্টা করছে। ব্লগ নিরাপত্তা সংস্থা সোফোস এর তথ্য অনুযায়ী এই আক্রমনের ফলে একটি পপ-আপ পাওয়া যাচ্ছে এবং তার ওপর মাউস আনলেই আরেকটি ওয়েবসাইট ওপেন হচ্ছে। সোফোস এর মতে ব্যবহারকারীর অজান্তেই ভাইরাসের মত এটা ছড়িয়ে পড়ছে।

September 8, 2010

টুইটার ব্যবহার করায় জরিমানা

কিছুদিন আগে ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের টুইটার-ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সাম্প্রতিক পাকিস্তানের বিরুদ্ধে দলে যায়গা না পেয়ে টুইটারে মন্তব্য লেখায় তাকে জরিমানা করা হয়েছে। মন্তব্য লিখে কয়েক মিনিটের মধ্যেই সেটা মুছে দিলেও এরই মধ্যে তা অন্যদের হাতে পৌছে গেছে।

August 22, 2010

ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য ফেসবুক-টুইটার নিষিদ্ধ England cricketers face Twitter ban

ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের জন্য টুইটার এবং ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দলের অধিনায়ক এন্ড্রু ষ্ট্রাউস এবং কর্মকর্তারা একমত হয়ে ক্রিকেট বোর্ডের আইনে এবিষয়ে নতুন ধারা সংযুক্ত করেছেন বলে জানা গেছে।
কর্মকর্তারা মনে করেন এধরনের সোস্যাল নেটওয়ার্ক সাইট ব্যবহারের কারনে ড্রেসিং রুমের তথ্য বাইরে যেতে পারে। এর আগে জাতিয় দলের টিম ব্রেসনান এবং অনুর্ধ ১৯ দলের অধিনায়ক আজিম রফিক এধরনের কাজ করেছেন। রফিককে এক ম্যাচ খেলার বাইরে রাখায় তিনি কোচ সম্পর্কে মন্তব্য লিখেছিলেন এবং ফল হিসেবে তাকে ১ ম্যাচের জন্য সাসপেন্ড হতে হয় এবং ৫০০ পাউন্ড জরিমানাও দিতে হয়।

November 17, 2009

টুইটার মোবাইল Twitter mobile from Peek


জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরী মোবাইল, শুনে কিছুটা অবাক হতেই পারেন এটাই তৈরী করেছে ইমেইল এবং টেক্সট এর যন্ত্র তৈরী করে পুরস্কার পাওয়া পিক পৃথকভাবে ইন্টারনেটের জন্য খরচ না করেই যে কোন যায়গা থেকে মোবাইল ফোনের খরচে টুইটার ব্যবহার করা যাবে এতে আর টেক্সট ব্যবহারের যতরকম সুবিধা তাতো আছেই

টুইটারপিক মোবাইল আকারে সাধারন মোবাইল ফোনের মতই পাতলা দ্রুত টেক্সট টাইপ করার মত ডিজাইনে ফুল কিবোর্ড টুইটারের মেনু, ছবি সবই দেখা যাবে ভালভাবে আর এটা যে দামে বিক্রি হচ্ছে তারসাথে কোন মোবাইল সেট পেরে উঠবে না

৯৯ ডলারে সেট এবং ৬ মাসের জন্য আনলিমিটেড টুইটার ব্যবহার এরপর মাসিক ৭.৯৫ ডলার দিতে হবে টুইটার ব্যবহারের জন্য আর ১৯৯ ডলার সেট এবং আজীবন টুইটার ব্যবহারের জন্য

October 10, 2009

টুইটার অন্য ভাষায় চালু হচ্ছে Twitter plans French, German, Italian and Spanish sites


অত্যন্ত জনপ্রিয় এবং দ্রুত বর্ধমান ম্যইক্রো-ব্লগিং সাইট টুইটার এখন অন্যান্য ভাষায় কাজ শুরু করতে যাচ্ছে বর্তমানে টুইটার শুধুমাত্র ইংরেজি এবং জাপানিজ ভাষায় ব্যবহার করা যায় অন্যান্য ভাষার মধ্যে ফরাসি, জার্মান, ইটালিয়ান এবং স্প্যানিস দিয়ে যাত্রা শুরু হবে

অন্যান্য ভাষায় ব্যবহারের পাশাপাশি একাধিক ভাষা ব্যবহারের ব্যবস্থাও করা হবে এধরনের সাইটে ট্রান্সলেট কমান্ড ব্যবহার করে তথ্যকে অন্য ভাষায় ব্যবহার করা যায় টুইটারের বক্তব্য, নিজের ভাষা ব্যবহারের সুযোগ তৈরী করলে আরো বেশি মানুষ এটা পছন্দ করবে

টুইটারে একজন ব্যবহারকারী আরেকজনের সাথে খুব সহজে ১৪০ অক্ষরের মধ্যে বক্তব্য প্রকাশ করতে পারেন ২০০৬ সালের আগষ্টে যাত্রা শুরু করার পর বর্তমানে তাদের ব্যবহারকারী ৫ কোটির বেশি

October 1, 2009

এনবিএ-তে ফেসবুক, টুইটার নিষিদ্ধ NBA prohibits use of Twitter, Facebook

আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের সংস্থা ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (NBA) তাদের খেলোয়ারদের জন্য যে গাইডলাইন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে খেলা চলাকালীন সময়ে টুইটার, ফেসবুক ব্যবহার করা যাবে না ৩০টি দলের কাছে পাঠানো চিঠিতে খেলোয়ার, কোচ এবং কর্মকতাদের এধরনের স্যোসাল মিডিয়া সাইটকে সঠিকভাবে ব্যবহার করতে বলা হয়েছে

এতে বলা হয়েছে কোন খেলোয়ার, কোচ বা কর্মকর্তা খেলার সময় মোবাইল ফোন, পিডিএ, অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদিতে ফেসবুক, টুইটার কিংবা অন্য কোন সোস্যাল নেটওয়াকিং সাইট ব্যবহার করতে পারবেন না। খেণার সময় বলতে খেলা শুরু ৪৫ মিনিট আগে থেকে খেলা শেষে আনুষ্ঠানিক ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত সময় বুঝানো হয়েছে।

September 28, 2009

টুইটারের দাম ১০০ কোটি ডলার Twitter valued at $1B

মাত্র ৩ বছর বয়সি সোস্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের মুল্য ১০০ কোটি ডলার, যদিও এখন পর্যন্ত সেখান থেকে বড় ধরনের আয় হয় না টুইটার সম্পর্কে এটাই শেষ খবর যদিও এর প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস এবং বিজ ষ্টোন এটা বিক্রি করতে আগ্রহী নন আরে আগে তারা আরেক জনপ্রিয় সাইট ফেসবুকের ৫০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দেয় গুগল এবং মাইক্রোসফটেরও এই সাইট কেনার বিষয়ে গুজব শোনা গেছে

বর্তমানে টুইটারের ব্যবহারকারী রয়েছে সাড়ে ৫ কোটির মত খুব সহজে ১৪০ অক্ষরের মধ্যে তথ্য বা লিংক ব্যবহার করা যায় এতে টুইটার আশা করে ২০১৩ সালে এর ব্যবহারকারীর সংখ্যা দাড়াবে ১০০ কোটি সেই হিসেবে আগামী বছর তাদের লাভ হবে ১৪ কোটি ডলার

টুইটার বিনামুল্যের সাইট, তারপরও সেখান থেকে লাভ কিভাবে হতে পারে সে নিয়ে প্রশ্ন জাগতে পারে এখনও বিষয়টি পরিস্কার না হলেও ধারনা করা হয় সেখানে বিজ্ঞাপন দেয়া হতে পারে যদিও উইলিয়ামস এবং ষ্টোন ইঙ্গিত দিয়েছেন সেটা তাদের প্রাধান্যের তালিকায় নেই

সেক্ষেত্রে অন্যান্য যে সম্ভাবনাগুলো থাকে তা হচ্ছে, মার্কেটিং কাজে এই সাইট যেহেতু ব্যবহার করা যায় সেহেতু বানিজ্যিকভাবে ব্যবহার করা হয় এমন একাউন্টের জন্য ফি নেয়া এখানে ব্যবহারকারী খুব সহজে নিজেদের মত এবং অভিজ্ঞতা প্রকাশ করতে পারে এছাড়া গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছ থেকে অর্থ নেয়া হতে পারে দ্রুত টুইটারের তথ্য পাওয়ার জন্য

উল্লেখ করা যেতে পারে ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ৩০ কোটি তাদের হিসেবে এবছর আয় হবে ৫০ কোটি ডলার এরপরও ২০০৭ সালে মাইক্রোসফট এর মুল্য নির্ধারন করেছিল ১৫০০ কোটি ডলার পরবর্তীতে এর মুল্য দেখানো হয়েছে ৪০০ কোটি ডলার কয়েক মাস আগে এক রাশিয়ান প্রতিষ্ঠান এর শেয়ার কেনার সময় দাম হিসেব করে ১০০০ কোটি ডলার বর্তমানে শেয়ারের মুল্য হিসেবে এর দাম ৬৫০ কোটি ডলার

September 17, 2009

টুইটারে ফোন করার ব্যবস্থা যোগ হচ্ছে Phone calling coming to Twitter

অল্পদিনের মধ্যেই টুইটারে ফোন করার ব্যবস্থার বেটা ভার্শন চালু হচ্ছে। এর মাধ্যমে একজন আরেকজনের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এজন্য ফোন নাম্বারও প্রয়োজন হবে না। যে সফটওয়্যারের মাধ্যমে কাজটি করা হবে তার নাম jajah@call. জাজাহ এর সাথে ব্যবহারকারীর নাম (টুইটার আইডি) ব্যবহার করেই কল করা যাবে। বেটা পর্যায়ে ২ মিনিট পর্যন্ত কথা বলা যাবে।

জাজাহ এর বক্তব্য অনুযায়ী কোটি কোটি মানুষ টুইটার ব্যবহার করছে। তারা এর মাধ্যমে উপকৃত হবে। এই সেবা বিনামুল্যের এবং কম্পিউটার, মোবাইল ফোন অথবা অন্য কোন ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। দুজনেরই জাজাহ একাউন্ট থাকতে হবে।

এই সেবার বৈশিষ্ট হচ্ছে ফোন নাম্বার প্রকাশ না করেই কথা বলার সুযোগ। তবে সমস্যা হচ্ছে যাকে কল করা হবে সে সেই সময়ে অনলাইনে নাও থাকতে পারে।

এই মুহুর্তে টুইটারের সাথে ব্যবহারের জন্য বেশকিছু সফটওয়্যার প্রচলিত যা ভয়েসকে টেক্সটে রুপান্তর করতে পারে। তবে সরাসরি কথা বলার সুযোগ এটাই প্রথম।

একবার এই সেবা ব্যবহারকারী গ্রহন করলে টুইটার কিংবা ফেসবুক এর আরো উন্নতির চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। বরং বলা যায় এই সেবা মানুষের ব্যবহারযোগ্য হওয়া সময়ের ব্যাপার মাত্র।

August 7, 2009

টুইটার-ফেসবুকে হ্যাকারের আক্রমন Hackers attack Twitter, Facebook

হ্যাকারদের আক্রমনের শিকার হয়েছে টুইটার, ফেসবুকের মত সোস্যাল নেটওয়ার্ক সাইট। টুইটার কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় এই আক্রমনে। ফেসবুক ব্যবহারকারীরা সাইটে ঢুকতে পারেননি।

টুইটার জানিয়েছে এই আক্রমনের ফলে ব্যবহারকারীরা সাইটে ঢুকতে পারেননি। ধারনা করা হচ্ছে এই আক্রমনের কারন বর্তমান রাশিয়া-জর্জিয়া বিরোধ। আবখাজিয়াপন্থী কেউ টুইটার, ফেসবুক এবং অন্যান্য সাইটে অসংখ্য ইমেইল পাঠাতে শুরু করলে এই সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন সানফ্রান্সিসকো ভিত্তিক প্যাকেট ক্লিয়ারিং হাউজের রিসার্চ ডিরেক্টর বিল উডকক। বছর খানেক আগে রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে এক সংক্ষিপ্ত যুদ্ধের পর রাশিয়া দক্ষিন ওশেটিয়া এবং আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বিকৃতি দেয়।

যখন ব্যবহারকারীরা এইসব সাইটের লিংকে ক্লিক করেন তারা হাজির হন সেই আবখাজিয়াপন্থির ওয়েবসাইটে। সেখানে এত বেশি পরিমান ট্রাফিক জমে যে পুরো ব্যবস্থাই অকেজো হয়ে পড়ে। ১০ বছরের পুরনো ব্লগিং সার্ভিস লাইভজার্নাল জানিয়েছে তাদের সাইটও একই ধরনের অবস্থার শিকার হয়েছে।

কারন যাই হোক না কেন, বাস্তবে যা ঘটেছে তা হচ্ছে ছোট একটি কারনে জনপ্রিয় নেটওয়ার্ক সাইটগুলি তার স্বাভাবিক কাজ করতে ব্যর্থ হয়েছে। যারা টুইটারের ওপর নির্ভরশীল তাদের সম্পর্কে বিশেষজ্ঞেন পরামর্শ, এর ওপর এতটা নির্ভর করবেন না।