November 3, 2009

সনির উচুমানের হাই-ডেফিনিশন ক্যামেরা Sony-Handycam-HDR-CX500V


সনির হাই-ডেফিনিশন ক্যামেরা HDR-CX500V তে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী অথবা মেমোরী ষ্টিক কার্ডে ভিডিও করা যায় আকারে একেবারে ছোট হলেও এর সেন্সর তুলনামুলক বড় এবং ভিডিওর মান খুব উন্নত কালার এবং নয়েজ পারফরমেন্স খুবই ভাল এবং অল্প আলোতে ছবি উঠানোর জন্য সুবিধাজনক

এর লেন্স ১২এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে ফোকাল লেন্থ ৪৩-৫১৬ মিমি ১/২.৮৮ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে ষ্টিল রেজ্যুলুশন ৬ মেগাপিক্সেল এতে বড় আকারের ৩ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি ডিসপ্লে রয়েছে অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন অত্যন্ত কার্যকর ষ্টিল ছবিতেও ভাল পারফরমেন্স পাওয়া যায় ষ্টিলের জন্য ফ্লাশ রয়েছে এবং লেন্সের ওপর অটো কাভার রয়েছে এইচডি এবং এসডি উভয় ফরম্যাটে রেকর্ড করা যায় স্লো রেকর্ড নামে একটি ফিচার রয়েছে

রেকর্ড করার সময় টাচস্ক্রিন ব্যবহার করে স্পট ফোকাস/স্পট মিটারিং ব্যবহার করা যায় সব ধরনের অটো কন্ট্রোলই সুন্দরভাবে কাজ করে সাধারনভাবে ক্যামেরার ব্যবহার সহজ

এতে জিপিএস রয়েছে এর দাম ১০৯৯ ডলার ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী সহ ক্যামেরাটির আরেকটি ভার্শন পাওয়া যায় এর মডেল HDR-CX520V.

ফটোশপের প্লাগ-ইন AKVIS Noise Buster 7.0

অল্প আলোতে ছবি উঠালে, আইএসও বেশি থাকলে অথবা অন্যান্য কারনে ডিজিটাল ছবিতে অথবা স্ক্যান করা ছবি থেকে লাল-নীল পিক্সেলের দাগ দুর করার জন্য প্লাগইন নয়েজ বাষ্টার। এর নির্মাতা একেভিজ নয়েজ বাষ্টার এর নতুন ভার্শনের ঘোষনা দিয়েছে। ছবির মান ঠিক রেখে এইসব অপ্রয়োজনীয় দাগ দুর করা যাবে এটা ব্যবহার করে।

একটি হিষ্টোগ্রাম নয়েজের বৈশিষ্ট দেখাবে যা থেকে ব্যবহারকারী বুঝবেন কোথায় কতটুকু পরিবর্তন করতে হবে। লুমিন্যান্স এবং কালার এর জন্য পৃথক সেটিং সবচেয়ে কার্যকরভাবে নয়েজ দুর করতে সাহায্য করবে।

নতুন ভার্শনে নয়েজ দুর করার পদ্ধতি উন্নত করার সাথেসাথে অটো ফিল্টারের পদ্ধতি উন্নত করা হয়েছে। ৬৪ বিট সাপোর্ট যোগ করা হয়েছে। এছাড়া ম্যাক এবং উইন্ডোজ ৭ অপারেটিং সিষ্টেমে কাজ করবে। ষ্ট্যান্ড-এলোন ভার্শনে প্রিন্ট ডায়ালগ থেকে প্রিন্টার-রেজ্যুলুশন ইত্যাদি সিলেক্ট করা যাবে।

ফটোশপ, ফটোশপ এলিমেন্টস ছাড়াও কোরেল ফটো পেইন্ট, পেইন্টার, পেইন্ট শপ প্রো, ফটো ইমপ্যাক্ট ইত্যাদির সাথে সফটওয়্যারটি কাজ করবে।

November 1, 2009

ফেসবুকের ৭১ কোটি ডলার ক্ষতিপুরন লাভ Web marketer ordered to pay Facebook $711M damages

ফেসবুক ব্যবহারকারীদের ঠিকানায় ব্যবসায়িক ই-মেইল পাঠানোর এক মামলায় কোর্ট ফেসবুকের পক্ষে রায় দিয়েছে এবং অভিযুক্তকে ৭১ কোটি ১০ লক্ষ ডলার জরিমানা দিতে বলেছে। ফেসবুক জানিয়ে অভিযুক্তকে জরিমানা দেয়া ছাড়াও উচ্চতর আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে। যার অর্থ সানফোর্ড ওয়ালেস নামের ওই ব্যক্তির জন্য জেল অপেক্ষা করছে। ওয়ালেস এই কাজের জন্য আগে থেকেই পরিচিত। ৯০ এর দশকে তাকে একবার ধরা হয়েছিল দৈনিক ৩ কোটি স্প্যাম ই-মেইল পাঠানোর অভিযোগে। তার নাম দেয়া হয়েছিল স্প্যাম কি, স্প্যামফোর্ড ইত্যাদি।

২০০৮ সালে মাইস্পেস এর একই ধরনের এক মামলায় ওয়ালেস এবং তার সহযোগি ওয়াল্টার রাইনস এর জরিমানা করা হয়েছিল ২৩ কোটি ডলার। ২০০৬ সালে পপ-আপ এড প্রচারের জন্য ৪০ লক্ষ ডলার জরিমানা করা হয়েছিল।

ফেসবুক বলেছে, তারা এই অর্থ পাবে এটা আশা করে না, তবে স্প্যামের বিরুদ্ধে এটা একটা বিজয়।

স্প্যামারদের বিরুদ্ধে এটা তাদের দ্বিতীয় বৃহত্তম জরিমানা। ২০০৮ সালে একইভাবে ফেসবুক ব্যবহার করে পর্ন বিজ্ঞাপন প্রচার করার মামলায় তাদের পক্ষে ৮৭ কোটি ৩০ লক্ষ ডলারের রায় দিয়েছিল।

লেনোভো উইন্ডোজ ৭ ল্যাপটপ Lenovo reveals dazzling Windows 7 IdeaPad Laptop


লেনোভো উইন্ডোজ ৭ এর জন্য নতুন ল্যাপটপ এবং ডেস্কটপের ঘোষনা দিয়েছে তাদের আইডিয়াপ্যাড ল্যাপটপের মধ্যে রয়েছে ১১.৬ ইঞ্চি আলট্রা পোর্টেবল U150 ১৫.৬ ইঞ্চি U550 এবং উচুমানের ১৫.৬ ইঞ্চি Y550P

এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওয়াই-৫৫০পি ল্যাপটপে ইন্টেল আই-৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে এনভিডিয়া গ্রাফিক্স, ১৫.৬ ইঞ্চি ওয়াইডস্ক্রিন ডিসপ্লে, ডলবি হোম থিয়েটার সারাউন্ড সাউন্ড এর সাথে সহজে ব্যবহারের জন্য কিবোর্ডের ওপর একটি টাচ নেভিগেশন বার থাকবে এর দাম ১১৪৯ ডলার

আইডিয়াপ্যাড ইউ১৫০ যেমন আকারে ছোট তেমনি একেবারে পাতলা এর পুরুত্ব মাত্র .৫৩ ইঞ্চি ওজন ৩ পাউন্ডের কম এতে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৩ মেমোরী সাপোর্ট, ১১.৬ ইঞ্চি হাই ডেফিনিশন ওয়াইড স্ক্রিন ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারী, শক প্রোটেকশন হার্ডডিস্ক, সহজে ব্যাকআপ নেয়ার সুবিধা ইত্যাদি থাকবে এর দাম ৫৮৫ ডলার

আইডিয়াপ্যাড ইউ৫৫০ ল্যাপটপে কোর টু ডুয়ো প্রসেসরের সাথে ডলবি সাউন্ড রুম সারাউন্ড সাউন্ড, ফিংগারপ্রিন্ট রিডার, ফেস ডিটেকশন ইত্যাদি থাকবে এর দাম ৬৫০ ডলার

ক্রিয়েটিভের ই-বুক রিডার Creative e-book reader


গত দুসপ্তাহের কম সময়ের মধ্যে দুটি কোম্পানী ই-বুক তৈরীর ঘোষনা দিয়েছে। প্রথমে জানা গেল বার্নেস এন্ড নোবল এর নুক, এরপর ব্রিজষ্টোন এর ফ্লেক্সিবল ই-রিডার। এখন শোনা যাচ্ছে জেন এমপিথ্রি প্লেয়ারের নির্মাতা ক্রিয়েটিভ ই-বুক রিডার তৈরী করছে। তাদের রিডারের নাম মিডিয়াবুক।

সিংগাপুরে তাদের বাৎসরিক সভায় নতুন এই যন্ত্রের মডেল দেখানো হয়েছে। এতে টাচস্ক্রিন, টেক্সট টু স্পিচ ফাংশন এবং এসডি কার্ড স্লট রয়েছে। এটি ক্রিয়েটিভের সিষ্টেম অন এ চিপ প্রযুক্তিতে কাজ করবে এবং ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা থাকবে।

জানা যাচ্ছে ক্রিয়েটিভ স্থানিয় এবং বিশ্বের প্রকাশকদের সাথে কথা বলছে। যার ফলে গল্পের বই, খবরের কাগজ, পত্রিকা, শিক্ষামুলক উপকরন, পাঠ্যবই ইত্যাদি তারা মিডিয়াবুকের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে পারে। সিংগাপুর প্রেস হোল্ডিং, যারা ১৭টি খবরের কাগজ এবং শতাথিক পত্রিকা বের করে, তারা বলছে তারা ক্রিয়েটিভের মাধ্যমে মাল্টিমিডিয়ার নতুন পদ্ধতি পেতে চেষ্টা করছে। এর মাধ্যমে ভিডিও, রেডিও প্রোগ্রাম ইত্যাদি মানুষের কাছে পৌছে দেয়া যাবে।

মজিলা ফায়ারফক্স ৩.৬ বেটা Mozilla releases beta of Firefox 3.6

মজিলা তাদের ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের নতুন ভার্শন ৩.৬ এর বেটা ডাউনলোডের জন্য দিয়েছে এর নতুনত্বের মধ্যে রয়েছে পারশোনা নামে একটি ফিচার যা থেকে ব্যবহারকারী নিজের পছন্দমত স্কিন ব্যবহার করে ইন্টারফেস সাজাতে পারবেন, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আগের চেয়ে দ্রুত কাজ করবে, দ্রুত চালু হবে, কম্পিউটার এবং ব্রাউজারের মধ্যে ফাইল ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে ব্যবহার করা যাবে

অন্যান্য নতুন ফিচারের মধ্যে রয়েছে উন্নত জিওলোকেশন টেকনোলজি এর ফলে ব্যবহারকারীর শুধু অক্ষাংশ-দ্রাঘিমাংশই না, সত্যিকারের ঠিকানা জানা যাবে কোন ডিসপ্লে এক্সিলারোমিটার সাপোর্ট করে তা জানা যাবে, ভিডিও সহ ওয়েব পেজের ভিডিও ফুলস্ক্রিনে দেখা যাবে

এবছরই ৩.৭ এর ফুল ভার্শন চালু হওয়ার কথা এবং আগামী বছর ৪.০ বাজারে আসার কথা রয়েছে বর্তমান ৩.৬ ডেমো ভার্শন ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে

https://developer.mozilla.org/devnews/index.php/2009/10/30/firefox-3-6-beta-1-is-now-available-for-download/