October 1, 2009

সনি সাইবারশট এইচএক্স-১ রিভিউ Sony Cyber-shot DSC-HX1

সাইবারশট এইচএক্স-১ সনির সবচেয়ে বেশি জুমের ক্যামেরা। এর ২০-এক্স জুম ৩৫ মিমি লেন্সের তুলনা ২৮ মিমি ওয়াইড থেকে ৫৮০ মিমি টেলি ফোকাস করে। ম্যাক্রো মোডে একেবারে কাছে ১ সেমি পর্যন্ট ফোকাস করা যায়। সাথে অপটিক্যাল ইমেজষ্টেডি ষ্টাবিলাইজেশন। আইএসও সেনসিটিভিটি ১২৫ থেকে ৩২০০। সব মিলিয়ে সব ধরনের পরিস্থিতিতে ছবি উঠানোর উপযোগি।

এর সত্যিকারের শক্তি হচ্ছে দ্রুত ছবি উঠানোর ক্ষমতা। সেকেন্ডে ১০টি ছবি উঠাতে পারে যেখানে অধিকাংশ সুপারজুম ক্যামেরায় এটা ৩ এর নিচে এবং এন্ট্রি লেভেল এসএলআর-এ ৫ এর নিচে। এছাড়া হ্যান্ডহেল্ড টুইলাইট মোড বলে একটি অপশন রয়েছে যা অল্প আলোতেও স্পষ্ট ছবি উঠাতে সাহায্য করে। এই মোডে মুহুর্তে ৬টি ছবি ক্যাপচার করে তারপর সেগুলি একত্রিত করে একটি ছবি তৈরী করে। এছাড়া সুইপ প্যানোরমা মোড বলে আরেকটি অপশন রয়েছে যেখানে সাটার বাটন চেপে রেখে ২২৪ ডিগ্রী আনুভুমিক, ১৫৪ ডিগ্রী উল্লম্ব প্যানোরমিক ছবি উঠানো যায়। ক্যামেরা নিজেই ভিন্ন ভিন্ন কোনের ছবিতে একত্রিত করে একটি ছবি তৈরী করে।

৯.১ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরাটি কন্ট্রাষ্ট ডিটেকশন পদ্ধতিতে ফোকাস করে। এছাড়া অটোফোকাস, ফেস ডিটেকসন, অটো এক্সপোজার, হোয়াইট ব্যালান্স ইত্যাদি রয়েছে।

যারা সহজে ছবি উঠাতে চান তাদের জন্য এতে ১২টি প্রিসেট সিন মোড রয়েছে। যারা নিজের পছন্দমত সেটিংএ ছবি উঠাতে চান তাদের জন্য রয়েছে এপারচার এবং সাটার প্রায়োরিটি মোড এবং ফুল ম্যানুয়েল মোড।

এতে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং ইলেকট্রনিক ভিউফাইন্ডার রয়েছে। ১০৮০পি, ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। ছবি এবং ভিডিও রেকর্ড হয় সনির নিজস্ব মেমোরী ষ্টিক ডুয়ো অথবা প্রো ডুয়ো কার্ডে। এছাড়া নিজস্ব মেমোরী রয়েছে ১১ মেগাবাইট। এর ব্যাটারীতে এক চার্জে ৩৯০টি ছবি উঠানো যায়।

ক্যামেরার দাম ৪৫০ ডলার এর মধ্যে।

মাইক্রোসফটের হাস্যকর ভিডিও WIndows 7 video at YouTube

মাইক্রোসফট হাস্যকর ভিডিওর জন্য কখনই পরিচিত ছিল না। উইন্ডোজ ৭ বাজারে আসার ঠিক আগ মুহুর্তে তাদের কয়েকটি ভিডিও সেই হাসির খোরাক জুগিয়েছে। তবে মানুষ হাসাহাসি করছে সেই ভিডিও নিয়ে না, বরং এর পেছনের মাইক্রোসফটকে নিয়েই।

সবারই জানা এমাসের ২২ তারিখে মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৭ বাজারে ছাড়বে। তবে এখন আর মানুষের মধ্যে উইন্ডোজ ভিসতা ছাড়ার সময়ের সেই উৎসাহ নেই। সেটা বুঝেই মানুষকে আগ্রহি করার দায়িত্ব মাইক্রোসফট ছেড়ে দিয়েছে হাইজ পার্টি নামে এক প্রতিষ্ঠানকে। আমেরিকা, ভারত, মেক্সিকো সহ ১২টি দেশের প্রতিনিধিদের নিয়ে তারা অনুষ্টরি করে যার ছবি তাদের ওয়েব সাইটে দেখানো হয়েছে। তাদেরই বেশকিছু ভিডিও পোষ্ট করা হয়েছে ইউটিউবে।

এক ভিডিওতে দেখা যায় বিভিন্ন বয়সের কিছু মহিলা রান্না করতে করতে উইন্ডোজ ৭ নিয়ে কথা বলছেন। হাউজ পার্টির বক্তব্য তারা বাড়ির পরিবেশে অপারেটিং সিষ্টেম দেখাতে চেষ্টা করেছেন। আরেক ভিডিওতে ৬ মিনিট অবিরাম কথা বলতে দেখা যায়, যদিও পেছনের ঘড়ির সময় দেখে বোঝা যায় ঘন্টা পার হয়ে গেছে।

একটা বিষয়ে সফলতা দাবী করাই যায়, বিষয়টি হাসাহাসির হলেও প্রচার পেয়েছে যথেষ্টই। মুল ভিডিও এরই মধ্যে ৮ লক্ষ বারের বেশি দেখেছে মানুষ। কেউ কেউ বলছেন, মাইক্রোসফটের শান্তনা তারা নিজেরা ওটা তৈরী করেনি।

হাউজ পার্টির কাজ সামাজির অনুষ্টানের ব্যবস্থাপনা এবং প্রচার করা।

পিএমএ-তে যাচ্ছে না ক্যানন Canon to skip PMA 2010

ফটো মার্কেটিং এসোসিয়েশন এর বাৎসরিক মেলার আর ৫ মাস বাকী। এরই মধ্যে অন্যতম বৃহৎ ক্যামেরা নির্মাতা ক্যানন জানিয়েছে তারা আগামী মেলায় অংশ নেবে না। কারন হিসেবে তারা জানিয়েছে এটা অর্থনৈতিক বিষয় না। গত দশ বছরের মধ্যে ৬ বছর এটা অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাস, নেভাদা এবং অরল্যান্ডোতে। আগামী মেলা হবে দক্ষিন ক্যালিফোর্নিয়ায়। এটা তাদের সিদ্ধান্তের একটা কারন, আবার যে সময় মেলা হয় (ফেব্রুয়ারী) সেটা আরেকটা কারন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

পিএমএ-র দেড় মাস পর শুরু হবে কনজুমার ইলেকট্রনিক্স এসোসিয়েশনের মেলা। সেখানে যেমন বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয় তেমনি দর্শক সংখ্যাও থাকে অনেক বেশি। ক্যানন সেখানে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরেক বড় মেলা ফটোকিনা২০১০ এ ক্যানন অংশ নেবে কিনা তা এখনো জানা যায়নি। বাৎসরিক পিএমএ-তে দর্শক হয় ১৫ থেকে ২০ হাজার। আর দ্বিবার্ষিক ফটোকিনায় ২০০৮ সালে দর্শক হয়েছিল ১ লক্ষ ৭৫ হাজারের মত।

ফুজি, কোডাক, নাইকন, অলিম্পাস, প্যানাসনিক এরা পিএমএ-তে অংশগ্রহন নিশ্চিত করেছে। সনি, পেনট্যাক্স, স্যামসাং এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি।

গ্রামীনফোনের শেয়ার বাজারে আসছে Grameen Phone set for record IPO

বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ নিয়ে আসছে গ্রামীন ফোন। আগামী রবিবার তাদের আইপিও (Initial Public Offering) ঘোষনা করার কথা। ধারনা করা হচ্ছে এর পরিমান ১৪ কোটি ডলারের বেশি হতে পারে এবং সাধারন ক্রেতার কাছে কয়েকশ গুন বৃদ্ধি পেতে পারে। অক্টেবরের ১৮ তারিখ পর্যন্ত এজন্য আবেদনপত্র গ্রহন করা হবে। জানা গেছে গত ৩ মাসে এতে অংশগ্রহনের জন্য দেড় লক্ষ শেয়ার একাউন্ট খোলা হয়েছে, যা দেশের মোট সংখ্যার ১০ শতাংশ।

গ্রামীন ফোনের ৬২ শতাংশের মালিক নরওয়ের টেলিনর কোম্পানী, ৩৮ শতাংশের মালিক গ্রামীন টেলিকম। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ২ কোটির ওপর।

অনেক অর্থনীতিবিদ মনে করেন বাংলাদেশে সত্যিকারের পুজিবাজার এখনো তৈরী হয়নি। অনেক কোম্পানীর অস্তিত্ব রয়েছে শুধুমাত্র নামে। তিন শতাধিক কোম্পানীর অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে। ১৯৯৬ সালে এক শেয়ার ধ্বসে ডিএসই সুচক ৩৬০০ থেকে কমে ৫০০ এর নিচে নেমে আসে।

দেশের অনেক বড় বড় কোম্পানী যেমন এর বাইরে থেকে গেছে, তেমনি সত্যিকারের বিদেশী বিনিয়োগও হয়নি। সেখানে গ্রামীন ফোনের অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য ঘটনা। দেশের সবচেয়ে লাভজনক এই প্রতিষ্ঠান দেশের সবচেয়ে নামকরা ব্রান্ডও বটে।

এনবিএ-তে ফেসবুক, টুইটার নিষিদ্ধ NBA prohibits use of Twitter, Facebook

আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের সংস্থা ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (NBA) তাদের খেলোয়ারদের জন্য যে গাইডলাইন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে খেলা চলাকালীন সময়ে টুইটার, ফেসবুক ব্যবহার করা যাবে না ৩০টি দলের কাছে পাঠানো চিঠিতে খেলোয়ার, কোচ এবং কর্মকতাদের এধরনের স্যোসাল মিডিয়া সাইটকে সঠিকভাবে ব্যবহার করতে বলা হয়েছে

এতে বলা হয়েছে কোন খেলোয়ার, কোচ বা কর্মকর্তা খেলার সময় মোবাইল ফোন, পিডিএ, অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদিতে ফেসবুক, টুইটার কিংবা অন্য কোন সোস্যাল নেটওয়াকিং সাইট ব্যবহার করতে পারবেন না। খেণার সময় বলতে খেলা শুরু ৪৫ মিনিট আগে থেকে খেলা শেষে আনুষ্ঠানিক ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত সময় বুঝানো হয়েছে।

এসিডিসি প্রো ৩ বাজারে ACD Systems releases ACDSee Pro 3

অত্যন্ত জনপ্রিয় ইমেজ ভিউয়ার এবং এডিটিং সফটওয়্যার এসিডিসি এর নতুন ভার্শন ৩.০ ছাড়া হয়েছে এতে ইন্টারফেস আরো উন্নত করা হয়েছে, অনলাইন পাবলিশিং এর সুযোগ বাড়ানো হয়েছে, ইমেজ প্রসেসিং এর সময় অধিকাংশ ফরম্যাটের জন্য নন-ডেসট্রাকটিভ এবং পিক্সেল লেভেল এডিটিং এর সুযোগ রাখা হয়েছে সরাসরি -ফরম্যাট ব্যবহার করে বলে অনেক ফটোগ্রাফার এই সফটওয়্যার ব্যবহার করেন

এতে খুব সহজেই ক্যামেরা, কার্ড রিডার, স্ক্যানার ইত্যাদি যে কোন মাধ্যম থেকে ছবি ইমপোর্ট করা যায় সেখান থেকেই সরাসরি অনলাইনে পাঠানো যায় এফটিপি কিংবা ই-মেইল সবকিছুই সরাসরি ব্যবহার করা যায়

এর বেটা টেষ্টিং এর সময় ১০ হাজারের বেশি ব্যবহারকারী অংশ নেয় সফটওয়্যারটির দাম ১৬৯.৯৯ ডলার এছাড়া তাদের ওয়েবসাইট থেকে ৩০ ব্যবহার উপযোগি ভার্শন বিনামুল্যে ডাউনলোড করা যাবে

http://www.acdsee.com/offers/probeta