August 18, 2010

নোকিয়া নতুন মোবাইল ফোন এক্স৩-০২ Nokia X3-02 Touch and Type

টাচ এন্ড টাইপ নামে নতুন একটি মোবাইল ফোন বাজারে আনতে যাচ্ছে নোকিয়া। এক্স৩-০২ মডেলের এই ফোনে সাধারন আলফানিউমেরিক কি এর সাথে টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এটা হতে যাচ্ছে এস৪০ অপারেটিং সিষ্টেমের প্রথম টাচ ফোন।
গত সপ্তাহে প্রথম এর কথা ইন্টারনেটে প্রকাশ পায়। এখন এর বিস্তারিত জানা গেছে। মুলত কমদামের ফোন বলে পরিচিত হলেও এতে কানেকটিভিটি হিসেবে ওয়াইফাই, থ্রিজি (এইচএসপিএ), ব্লুটুথ সহ প্রয়োজনীয় সবকিছুই রয়েছে।

ক্যানন ৭ডি এর ষ্টুডিও ভার্শন Canon New EOS 7DSV (Studio Version)

ক্যানন তাদের জনপ্রিয় এসএলআর ক্যামেরা ৭ডি এর নতুন একটি মডেল ছেড়েছে ষ্টুডিও ভার্শন নামে। মুলত অধিক পরিমান ফটোগ্রাফ অর্গানাইজ, এডিট এবং ফাইনাল আউটপুট তৈরীর কাজ সহজ করার জন্য কিছু সুবিধে যোগ করা হয়েছে এতে। এতে ৪ লেভেলে ক্যামেরা লক করার ব্যবস্থা আনা হয়েছে সেইসাথে বারকোড সল্যুশন নামে একটি বিশেষ ব্যবস্থা যোগ করা হয়েছে।

August 17, 2010

এনভিডিয়ার নতুন ফার্মি কোয়াড্রো প্রসেসর NVIDIA new Fermi-Class Quadro GPUs

এনভিডিয়া নতুন ফার্মি কোয়াড্রো গ্রাফিক্স প্রসেসরের কথা ঘোষনা করেছে। এগুলি থ্রিডি সফটঅয়্যারের জন্য এগুলি ৫ গুন এবং গাণিতিক কাজের জন্য ৮ গুন দ্রুতগতিতে কাজ করবে বলে বলা হয়েছে। কোয়াড্রো প্লেক্স ৭০০০ এ্যারে একটি স্বনির্ভর সিষ্টেম যা ৮টি ডিসপ্লেতে ৩৬ মেগাপিক্সেল দেখাতে সক্ষম। অন্যদিকে কোয়াড্রো ৬০০০, কোয়াড্রো ৫০০০ এবং কোয়াড্রো ৪০০০ জিপিইউ তৈরী করা হয়েছে ডেস্কটপ এবং ওয়ার্কষ্টেশনের জন্য। সবগুলি এনভিডিয়ার নতুন থ্রিডি ভিশন প্রো এর একটিভ সাটার গ্লাশ ব্যবহারে সক্ষম। এছাড়া নতুন এনভিডিয়া স্কেলেবল জিওমেট্রি ইঞ্জিন যোগ করা হয়েছে এবং এনভিডিয়া এপ্লিকেশন এক্সিলারেশন ইঞ্জিন (এএক্সই) ব্যবহার করা হয়েছে।

ডেলের ওজনে হালকা ল্যাপটপ Dell lightweight 11.6-inch Inspiron M101z laptop

ডেলের ১১.৬ ইঞ্চি ডিসপ্লের ইন্সপাইরন এম১০১জেড ল্যাপটপ দেখতে নেটবুকের মত, ওজনে ৪ পাউন্ডের কম তারপরও এতে রয়েছে শক্তিশালি এথলন প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, বেশ বড় আকারের হার্ডডিস্ক, অয়্যারলেস কানেকটিভিটি, ইউএসবি-ব্লুটুথ ৩.০ এবং ষ্টান্ডার্ড মাপের কিবোর্ড। ল্যাপটপ অন না করেই এর ইউএসবি পোর্টে কিছু লাগিয়ে চার্জ করা যাবে। ৬ সেল ব্যাটারী কাজ করবে সাড়ে ৬ ঘন্টা।
১১.৫-৮.০৭-০.৯৫ ইঞ্চি আকারের পোর্টেবল এই ল্যাপটপে রয়েছে ১.৭ গিগাহার্টজ সিংগেল কোর এএমডি এথলন ২ নিও কে১২৫ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম এবং ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক। ডিসপ্লে রেজ্যুলুশন ১৩৬৬-৭৬৮। এটিআই রেডঅন আরএস৮৮০ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করে বড় আকারের হাইডেফিনিশন টিভিতে ভিডিও দেখা যাবে। ৭ ইন ১ কার্ডরিডার, ইউএসবি ২ পোর্ট রয়েছে।
এতে ওয়াইফাই ৮০১ বি/জি/এন ছাড়াও ডেল ৭১০ জিপিএস রয়েছে।

আইসক্রিম বিক্রি করছে রোবট Robot sells ice cream

আইসক্রিম এবং রোবট দুটিই আকর্ষনীয় বস্তু। দুটি একসাথে হলে তো কথাই নেই। দুজনকে একসাথে করা হয়েছে টোকিওতে। সেখানে ইয়াসকায়া কুন নামে এক রোবট রীতিমত দোকানে বসে আইসক্রিম বিক্রি করছে।
তারসাথে মানুষের মত কথা অবস্য বলা যাবে না। একটা টাচ প্যানেলে অর্ডার দিতে হবে। তবে সে আইসক্রিম বের করে দেবে দোকানদারের মতই।

তোসিবা ডুয়াল স্ক্রিন ল্যাপটপ Toshiba dual-screen Libretto W100 laptop

আশ্চর্য্যজনকভাবে কোন পুর্বঘোষনা ছাড়া তোসিবার ডুয়াল স্ক্রিন ল্যাপটপ বিক্রি শুরু হয়েছে। জানানো হয়েছিল এই ল্যাপটপ অল্পসংখ্যক বাজারে ছাড়া হবে, কাজেই কে কেনার সুযোগ পাবেন সেটা বলা কঠিন। কারন এটা সত্যিকারেরই অভিনব এবং আকর্ষনীয কিছু। এর দুদিকেই রয়েছে ৭ ইঞ্চি এলসিডি প্যানেল। অন্য কোনদিকেও পিছিয়ে নেই এতটুকু।
এর প্রসেসর পেন্টিয়াম ইউ৫৪০০, সাথে ইউন্ডোজ ৭ হোম প্রিমিয়াম। এছাড়া ইন্টেল এইচডি গ্রাফিক্স, ২ গিগাবাইট ডিডিআর৩ মোরী, ৬২ গিগাবাইট এসএসডি, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম সবই রয়েছে। ৮ সেল ব্যাটারী রয়েছে এরসাথে।