September 16, 2010

সনি প্লে-ষ্টেশনে থ্রিডি ভিডিও দেখা যাবে Sony's game console to show 3-D movies

সনি প্লেষ্টেশন ৩ কে শুধু থ্রিডি গেম খেলার কাজেই না, বরং ব্লুরে ডিস্ক প্লেয়ার এবং থ্রিডি ভিডিও দেখার কাজে ব্যবহার করা যাবে। ২১ সেপ্টেম্বর থেকে একটা সফটঅয়্যার আপডেট করেই এই সুবিধে পাবেন প্লেষ্টেশন ব্যবহারকারীরা। ভিডিওর জন্য এই আপডেট এবছর শেষদিকে দেয়ার কথা ছিল। থ্রিডির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সময় এগিয়ে আনা হয়েছে।

সনি এইচএক্সআর-এমসি৫০ইউ ক্যামেরা রিভিউ Sony HXR-MC50U Review

আপনার প্রয়োজন শখের বাইরে কিছু, টিভি প্রোগ্রাম, ডকুমেন্টারী কিংবা মুভি তৈরী। মানের দিকে বিন্দুমাত্র ছাড়া দিতে রাজী নন, অথচ বিশাল আকারের ক্যামেরাতে আপনার আপত্তি। তাহলে আপনার জন্যই সনির এই ক্যামেরা। আকারে ছোট, কাজে বড় এটাই এই ক্যামেরার পরিচয়।
অনায়াসে হাতে ধরে ব্যবহার করা যাবে ছোট আকারের এই ক্যামেরা। ভিডিও করা যাবে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ রেজ্যুলুশনে। এমনকি রেকর্ডিং মিডিয়া নিয়েও ভাবতে হবে না। এর ভেতরে রয়েছে ৬৪গিগাবাইট এসএসডি। সরাসরি ৬ ঘন্টার ভিডিও রেকর্ড করা যাবে এতে। তারপর এসডি কার্ড কিংবা সনির মেমোরী ষ্টিক সাপোর্ট তো রয়েছেই।

ডিজিটাল ফটোগ্রাফি টিউটোরিয়াল - ১

ডিজিটাল ফটোগ্রাফির নানা বিষয়

ডিজিটাল কামেরার প্রসারের সাথেসাথে ফটোগ্রাফি যেমন সহজ হয়েছে তেমনি জনপ্রিয়তা বেড়েছে। আজকাল অধিকাংশ উন্নত মানের মোবাইল ফোনেই ভাল মানের ছবি উঠানো যায়। সেইসাথে আগ্রহ বাড়লে অল্পদামেই কিনে ফেলা যায় ডিজিটাল ক্যামেরা। একবার ক্যামেরা কেনার পর ফিল্মের দিনের মত খরচ কিংবা ঝামেলা কোনটাই নেই।
ক্যামেরা ক্লিক করলে ছবি ওঠে। সব ছবি কি একরকম হয় ? কিংবা সবার উঠানো ছবি কি এক মানের হয় ?
নিশ্চয়ই না। কেউ ছবি উঠান শখ করে, কারো কাছে ফটোগ্রাফি নেশার মত, কারো জন্য পুরোপুরি পেশা। যাই হোক না কেন, ভাল ছবির সাথে সম্পর্ক ক্যামেরা এবং ফটোগ্রাফি সম্পর্কে জানা।

নোকিয়ার এস৪০ ভিত্তিক সি৩-০১ টাচ এন্ড টাইপ Nokia C3-01 Touch and Type

মোবাইল প্লাটফর্ম হিসেবে অন্যরা যত উন্নতিই করুন, নোকিয়া এস৪০ কে হাতছাড়া করছে না। এই অপারেটিং সিষ্টেমের নতুন ফোন সি৩-০১ সেকথাই প্রকাশ করে। তাদের ৬৭০০ ক্লাসিকের মত ষ্টেইনলেস ষ্টিলের এই হ্যান্ডসেটে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রিজি এবং ওয়াইফাই।
এর ২.৪ ইঞ্চি ডিসপ্লে টাচস্ক্রিন। সাথে সাধারন কিপ্যাডও রয়েছে। সাধারনমানের ফোনের মধ্যে কানেকটিভিটির দিক থেকে এই ফোন অনেকটা এগিয়ে। জিএসএম/জিপিআরএস/এজ ছাড়াও ওয়াইফাই এবং থ্রিজি (এইচএসপিএ) রয়েছে। সেইসাথে টুইটার, ফেসবুক ইত্যাদি ব্যবহারের ব্যবস্থা এবং নোকিয়া মেসেজিং এবং ইমেইল।

মাইক্রোসফটের নতুন গেম হালো : রিচ, প্রথমদিনে ২০ কোটি ডলারের বিক্রি Microsoft Halo: Reach sales hit $200 million on 1st day

মাইক্রোসফট জানিয়েছে তাদের নতুন গেম হালো প্রথমদিনে ২০ কোটি ডলারের বেশি বিক্রি হয়েছে। তাদের জনপ্রিয় হালো সিরিজের সবশেষ ভার্শন এই গেম। গত ৯ বছরে তারা এই গেমের প্রায় সাড়ে ৩ কোটি কপি বিক্রি করেছে। আয় করেছে প্রায় ২০০ কোটি ডলার।
গেমের বেসিক ভার্শনের দাম ৬০ ডলার। স্পেশাল এডিশন ৮০ এবং ২৫০ ডলার। মাইক্রোসফট তাদের গেম কনসোল এক্সবক্স সহ এই গেম বিক্রি করছে ৪০০ ডলারে। সাধারনভাবে এক্সবক্স এর দাম ২০০ থেকে ৩০০ ডলার।

বিশ্বের প্রথম থ্যিডি মাল্টিটাচ অল-ইন-ওয়ান পিসি এনেছে এমএসআই Wind Top AE2420 : world’s first 3D multi-touch all-in-one PC

গত এপ্রিলে এনইসি ঘোষনা দিয়েছিল তারা থ্রিডি অল-ইন-ওয়ান ডেস্কটপ পিসি আনতে যাচ্ছে। তাদের আশা ছিল তারাই একাজ প্রথম করতে যাচ্ছে। কিন্তু তাদের আগেই কাজটি করে দেখিয়েছে এমএসআই। তাদের উইন্ড টপ এ-ই২৪২০ থ্রিডি এআইও বাজারে এনে। ডেস্কটপ পিসিতে টাচস্ক্রিন ডিসপ্লে, ইউএসবি ৩.০ ইত্যাদি আনার ক্ষেত্রেও তারাই প্রথম।
এর প্রধান আকর্ষন অবশ্যই এর ডিসপ্লে। ২৪ ইঞ্চি, ফুল এইচডি, মাল্টিটাচ, ১২০ হার্টজ এলইডি প্যানেল। এরসাথে ব্যবহারের জন্য অয়্যারলেস একটিভ সাটার গ্লাস রয়েছে। এতে ২ডি-৩ডি কনভার্শনের ব্যবস্থা রয়েছে।
অন্য সবকিছুর মধ্যে রয়েছে ইন্টেল কোরআই৫/আই৭ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যামসহ ডিরেক্টএক্স ১১ সাপোর্টেড এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৫৭৩০, ৪ গিগাবাইট র‌্যাম, ১ টেরাবাইট সাটা-২ হার্ডডিস্ক, ব্লুরে ড্রাইভ।