July 18, 2010
এপলের দাবীকে চালেঞ্জ করেছে এইচটিসি-রিম-নোকিয়া HTC, RIM and Nokia Challenge Apple's Antenna Claims
শুরু থেকেই সমালোচনার সামনে পরেছে এপলের নতুন আইফোন ৪। বিশেষ যায়গায় হাত পড়লে নেটওয়ার্ক পাওয়া যায় না। নানাভাবে এর সমাধান দিতে চেষ্টা করছে এপল। ঠিকভাবে ধরার পরামর্শ, বিনামুল্যে আবরন দেয়া, ওএস আপডেট করা সবকিছুই। সেইসাথে প্রচারনাও চালাচ্ছে। এরই এক বক্তব্য ছিল সব মোবাইল ফোনেই এন্টেনার এধরনের সমস্যা রয়েছে। সাথেসাথেই এর প্রতিবাদ করেছে এপলের প্রতিদ্বন্দি এইচটিসি, রিম এবং নোকিয়া।
ঝাকুনিতে চার্জ হবে ব্যাটারী vibration-charged low-power batteries
প্রয়োজনের মুহুর্তে দেখলেন ব্যাটারীতে চার্জ নেই, এমন অবস্থা কমবেশি সবারই হয়েছে নিশ্চয়ই। চার্জার খুজে পাচ্ছেন না, কিংবা হাতে সময় নেই। ব্যাটারীটা হাতে নিয়ে একটু ঝাকিয়ে নিন। সেটা কাজের জন্য তৈরী। এমন ব্যাটারী তৈরী করেছে জাপানের প্রিন্টার নির্মাতা ব্রাদার। এধরনের এএ এবং এএএ ব্যাটারী বিক্রি শুরু হয়েছে।
July 17, 2010
শার্পের ট্রিপল লেয়ার ব্লু-রে ডিস্ক Sharp VR-100BR1 Triple-Layer Blu-ray Disc
শার্প জানিয়েছে তারা ট্রিপল লেয়ার ব্লুরে ডিস্ক তৈরী করেছে। রাইট-ওয়ানস ধরনের এই ডিস্কের ধারনক্ষমতা ১০০ গিগাবাইট, বর্তমানের ডুয়াল লেয়ার ধারনক্ষমতা ৫০ গিগাবাইটের দ্বিগুন। অনেক বেশি পরিমান হাই-ডেফিনিশন ভিডিও ধারনে সক্ষম এই ডিস্ক ৩০ জুলাই থেকে পাওয়া যাবে।
ইন্টারনেট নিরপেক্ষতায় চিলি প্রথম Chile becomes first to guarantee net neutrality
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইন্টারনেট নিরপেক্ষতার খাতায় নাম লিখিয়েছে দক্ষিন আমেরিকার দেশ চিলি। প্রায় সর্বসম্মতিক্রমে সেখানে বিল পাশ করা হয়েছে এবিষয়ে। এই আইনের আওতায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি (আইএসপি) সব ধরনের বিষয়, সেবা, সফটঅয়্যার ইত্যাদি সকলের জন্য উন্মুক্ত রাখতে বাধ্য থাকবে। অর্থাত ইন্টারনেট ব্যবহারের সময় বিষয়, বক্তব্য, সফটঅয়্যার, সেবা, সুত্র ইত্যাদি কোনকিছুই বিবেচনায় এনে কোনধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। সেইসাথে ইন্টারনেট ব্যবহারকারীর গোপনিয়তা রক্ষা করতে হবে।
কমদামে লজিটেকের ৫.১ সারাউন্ড স্পিকার Logitech 5.1 surround sound Z506 speakers
যারা কম দামের মধ্যে উচু মানে স্পিকার কিনতে আগ্রহি তাদের জন্য মাত্র ১০০ ডলারে ৫.১ সারাউন্ড স্পিকার কেনার সুযোগ দিচ্ছে লজিটেক। তাদের জেড৫০৬ ব্যবহার করা যাবে কম্পিউটার, গেম কনসোল, ডিভিডি প্লেয়ার ইত্যাদির সাথে। ৭৫ ওয়াট আরএমএস পাওয়ারের এই স্পিকার আপনার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট হতে পারে।
নাইকনের নতুন ক্যামেরা ডি-৩১০০ Nikon D3100
এসএলআর ক্যামেরা কেনার সময় আপনার নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, কমদামের ডি৩০০০ কিনবের নাকি আরো বেশি টাকা দিয়ে বেশি সুবিধের ডি৫০০০ কিনবেন। আপনার হিসেব সহজ করে দিতে তারা বাজারে আনছে ডি৩১০০। বলা যায় দুটি ক্যামেরার সমতা রক্ষা করা হয়েছে এই মডেলে।
Subscribe to:
Posts (Atom)

