May 5, 2011
এলটেক ল্যান্সিং ইউএসবি ল্যাপটপ স্পিকার
March 30, 2011
লজিটেকের নতুন স্পিকার জেড-৯০৬
August 30, 2010
উফার ছাড়া সাবউফার World's most amazing subwoofer has no woofer
August 26, 2010
আইফোনের জন্য সনি স্পিকার Sony iRDP-X50iP speaker dock for iPhone
July 17, 2010
কমদামে লজিটেকের ৫.১ সারাউন্ড স্পিকার Logitech 5.1 surround sound Z506 speakers
October 26, 2009
ক্রিয়েটিভ ইন্সপায়ার টি-৬১৬০ রিভিউ Creative Inspire T-6160

৫.১ চ্যানেল সারাউন্ড সিষ্টেমে যখনই দাম কমের প্রশ্ন আসে তখন তার প্রভাব পরে স্পিকারের ওপর। অধিকাংশ ক্ষেত্রেই ঠুনকো জিনিষ দেখা যায়। ক্রিয়েটিভের ইন্সপায়ার টি-৬১৬০ ৫.১ সারাউন্ড সিষ্টেম এর ব্যতিক্রম। তুলনামুলক কম দামের মধ্যেও যে ভাল স্পিকার হতে পারে তার উদাহরন। এখানে অবশ্যই আপনি Gigaworks T3 এর সমান বাস পাবেন না, তবে দামের বিচারে T3 এর অর্ধেকের কম সেটাও মনে রাখা প্রয়োজন।
টি-৬১৬০ অন্যান্য ইন্সপায়ার সিরিজের স্পিকারের মত সাধারন কালো রঙের ডিজাইনে তৈরী। ৫টি স্যাটেলাইটের প্রতিটি ৬ ওয়াট করে, আর সাবউফার ২০ ওয়াট। এর শব্দ প্রতিবেশির জন্য যথেষ্ঠ না হলেও একটা বাড়ির জন্য যথেষ্ঠ।
শব্দের মান স্পষ্ট। প্রতিটি স্যাটেলাইটের জন্য Image Focusing Plate (IFP) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরফলে সাধারন স্পিকারের চেয়ে উন্নত শব্দ পাওয়া যায়। আরেকটি বিশেষত্ব হচ্ছে Creative Phase Cap নামে একটি অংশ। এর কাজ মিড রেঞ্জ এবং হাই এন্ড ফ্রিকোয়েন্সিকে পৃথক করা। শব্দের মান থেকে এর উপস্থিতি খুব সহজেই বোঝা যায়।
অন-অফ এবং ভলিউম কন্ট্রোলের জন্য রিমোট কন্ট্রোল রয়েছে। বাস পরিবর্তন করতে হয় সাব-উফারের নব দিয়ে।
গান শোনা, গেম খেলা কিংবা ছবি দেখার জন্য যারা কম দামের মধ্যে ভাল স্পিকার খুজছেন তাদের পছন্দের তালিকায় এটা ওপরের দিকে থাকবে সন্দেহ নেই। এর দাম ৮০ ডলার।
October 23, 2009
ক্রিয়েটিভের অয়্যারলেস স্পিকার Creative Sound Blaster Wireless for iTunes
আপনি কম্পিউটার,
ল্যাপটপ কিংবা এমপিথ্রি প্লেয়ার থেকে স্পিকারে গান শুনতে চান অথচ তারের জঞ্জাল চান না। সেজন্যই ক্রিয়েটিভের সাউন্ড ব্লাষ্টার অয়্যারলেস। একে বলা হয় আই-টিউন এর জন্য কিন্তু অন্য এমপিথ্রি প্লেয়ার কিংবা মোবাইল ফোন কিংবা পিসি-ল্যাপটপেও ব্যবহার করা যাবে। রিসিভারকে সরাসরি ইউএসবি পোর্টে লাগান অথবা অডিও পোর্টে সংযোগ দিন। স্পিকারকে যেখানে খুশি রাখুন। সাধারন শব্দকে এক্স-ফাই মানের শুনতে পাবেন। যদি একাধিক ঘরে শুনতে চান তাহলে স্পিকারের সংখ্যা বাড়িয়ে নিন।
এটা ব্যবহার করে আই-টিউন থেকে শুরু করে যে কোন ওয়েবসাইট থেকে গান শোনা যাবে। এমনকি ইউটিউব পর্যন্ত ব্যবহার করা যাবে।
এতে এক্স-ফাই অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্যবহারের জন্য সফটওয়্যার ড্রাইভার প্রয়োজন হয় না। অয়্যারলেস রিমোট ব্যবহার করে নিয়ন্ত্রন করা যায়। ৩০ মিটার পর্যন্ত দুরত্বে স্পিকার রেখে ব্যবহার করা যায়।
ইন্সপায়ার টি-১০ স্পিকারসহ এর দাম ১৫০ ডলার।
September 24, 2009
ক্রিয়েটিভ গিগাওয়ার্কস টি-৪০ সিরিজ ২ স্পিকার Creative Gigaworks T40 Series II
অনেকগুলো স্পিকার এবং তারের জঞ্জাল আপনি পছন্দ করেন না, অথচ নিখুত শব্দ চান। সেক্ষেত্রে সমাধান হতে পারে ক্রিয়েটিভ টি-৪০ সিরিজ ২ স্পিকার।
মাত্র দুটি ছোট আকারের স্পিকার অথচ শব্দ শুনে মনে হবে অনেকগুলি। সে গানই শুনুন অথবা গেম খেলুন, অথবা টিভি দেখুন। সাধারন টিভির সাথে সংযোগ দিয়ে উন্নত শব্দ শোনার ব্যবস্থা করেই তৈরী এই স্পিকার।
যারা টি-৪০ ব্যবহার করেছেন তাদের অভিযোগ ছিল তার ভলিউম কন্ট্রোল (সুইচ) নিয়ে। সিরিজ ২ তে সেটা পরিবর্তন করে আরো উন্নত করা হয়েছে। ছোট আকারের দুটি স্পিকার মনিটরের দুপাশে বসিয়ে দিন, একটিমাত্র কেবল সংযোগ দিন। হাতের নাগালে সব ধরনের কন্ট্রোল এসে গেল। এরপর মেটাল, ক্লাসিক্যাল যে মিউজিকই শুনুন ঘর ভরে যাবে।
মিড রেঞ্জ স্পিকার তৈরী করা হয়েছে ওভেন গ্লাস কোন দিয়ে। ফলে এটা দীর্ঘস্থায়ি। ইনটেগ্রেটেড বাসএক্সপোর্ট টেকনোলজির ফলে অল্প ফ্রিকোয়েন্সির শব্দ পাওয়া যায় উন্নত। টুইটার দুটি খুব ধারালো না হয়েও পরিস্কার শব্দ দেয়।
এর সিগগ্যাল টু নয়েজ রেশিও ৮০ ডেসিবেল, আউটপুট পাওয়ার ৩২ ওয়াট। ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৫০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ।
এর মাপ ৩.৫ – ১২.৩ – ৫.৫ ইঞ্চি। ওজন দেড় কিলোগ্রাম। দাম ১৫০ ডলারের কাছাকাছি।
September 19, 2009
বোসের আইপড স্পিকার Bose SoundDock 10 speaker system for iPod
স্পিকারের জগতে বোস বিশাল নাম। তা হোম থিয়েটার হোক,
কম্পিউটার হোক অথবা গাড়িতেই হোক। তারা আইপডের সাথে ব্যবহারের জন্য স্পিকার সাউন্ডডক ১০ বাজারে ছেড়েছে। ব্লু-টুথ কানেকটিভিটির এই সাউন্ড সিষ্টেম তারের সংযোগ ছাড়াই যে কোন যায়গায় রেখে ব্যবহার করা যাবে।
আইপডের জন্য কথাটি শুনে আকারে ছোট মনে হলেও সাউন্ডডক-১০ বেশ বড়ই। ৯ – ১৭ – ১০ ইঞ্চি। এর জন্য নতুনভাবে উফার ডিজাইন করা হয়েছে। আইফোন, আইপড টাচ অথবা ক্লিক হুইল আছে এমন যে কোন ডিভাইসের সাথে একে ব্যবহার করা যাবে। এর বাইরে ডিভাইস ব্যবহারের জন্য কেবল দিয়ে সংযোগ দিতে হবে।
বোসের শব্দের মান নিয়ে যেমন কোন প্রশ্ন নেই তেমনি এর দাম নিয়ে আপত্তি অনেক। এই সাউন্ড সিষ্টেমের দাম ৬০০ ডলার।
August 13, 2009
লজিটেকের নতুন আইপড স্পিকার New iPod Speaker system from Logitech
লজিটেক দুটি নতুন স্পিকার সিষ্টেম বাজারে আনতে যাচ্ছে আইপডের সাথে ব্যবহারের জন্য।
এদের মধ্যে S315i রিচার্জেবল এবং S125i সাধারন পোর্টেবল স্পিকার। দুটি স্পিকারই ব্যাটারী অথবা অথবা এসি এডাপটার ব্যবহার করে চালানো যাবে।
আইপড এবং আইফোনের সাথে ব্যবহার উপযোগি এস৩১৫আই এর দাম ১৩০ ডলার। এরসাথে সাধারন ষ্টেরিও মিনি জ্যাক ইনপুট রয়েছে ফলে অন্য এমপিথ্রি প্লেয়ার ইত্যাদির সাথে ব্যবহার করা যাবে। সাথে যে রিচার্জেবল ব্যাটারী দেয়া হয় সেটা এক চার্জে ২০ ঘন্টা কাজ করবে।
এস১২৫আই এর দাম ৭০ ডলার। চারটি পেনসিল ব্যাটারী ব্যবহারে করে ১০ ঘন্টা গান শোনা যাবে। এতেও ষ্টান্ডার্ড অডিও জ্যাক রয়েছে।
দুটি স্পিকার এমাসের শেষদিকে বাজারে পাওয়া যাবে।
July 12, 2009
ক্রিয়েটিভ পিসি স্পিকার Creative Gigaworks T3
আপনি কম্পিউটারে গান শুনতে পছন্দ করুন আর সিনেমাই দেখুন, অথবা গেম খেলুন, ভাল স্পিকারের অভাবে তাতে অপুর্নতা থেকে যায়। অবশ্যই আপনি লক্ষ টাকা ব্যয়ে স্পিকার কিনতে পারেন।
যাদের ততটা সামর্থ্য নেই অথচ ভাল স্পিকার প্রয়োজন তারা সমস্যায় সমস্যায় পড়েন স্পিকার বাছাইয়ে। এই সমস্যার সমাধানরেন করতে পারে ক্রিয়েটিভ গিগাওয়ার্কস টি-৩। একে একেবারে কম দামের বললে অন্যায় হবে। এর দাম ১৫ হাজার টাকার ওপর। তারপরও, এই মানের অন্য স্পিকারের তুলনায় সস্তাই-
টি-৩ তে দুটি স্যাটেলাইট এবং একটি সাবউফার রয়েছে। কাজেই খুব বেশি যায়গা দখল করবে না। বেস এডজাষ্ট করে নিলে যে ফল পাওয়া যাবে তা অভুতপুর্ব। ড্রামের বিটের শব্দই হোক আর সিনেমায় বিষ্ফোরনের শব্দই হোক, মনে হবে আপনার আশেপাশেই ঘটছে ঘটনা।
এর স্যাটেলাইটের মাপ ৫.৯ – ৩.০ – ৩.৭ ইঞ্চি। উচ্চতার প্রায় অর্ধেকটা জুড়ে এরসাথে লাগানো ষ্ট্যান্ড। তারের সাথে লাগানো রিমোটে রয়েছে ভলিউম কন্ট্রোল। এছাড়া হেডফোন এবং অক্সিলারী ইনপুটের যায়গাও রয়েছে। সাবউফারের মাপ ৮.৪ – ৯.৩ – ১১.৩ ইঞ্চি। এর ওজন ৬ কেজির ওপর।
গান শোনার সময় একেজনের পছন্দ একেকরকম ফ্রিকোয়েন্সি। র্যাপ, রক হোক আর ক্লাসিকাল মিউজিকই হোক, সবধরনের প্রয়োজন মেটাতে পারবে এই স্পিকার।




