ফেসবুক থেকে মাইক্রাসফটের ব্যানার বিজ্ঞাপন বাদ দেয়া হয়েছে। মাইক্রোসফটের সাথে এক চুক্তির ফলে তাদের এই সুযোগ দেয়া হযেছিল। এখন মাইক্রোসফটকে বাদ দিয়ে ফেসবুক নিজেই সেটা নিয়ন্ত্রন করবে। অবশ্য মাইক্রোসফট টেক্সট ভিত্তিক সার্চ এড ব্যবহারের সুযোগ পাবে। ২০১১ সালের পরও এই ব্যবস্থা চালু থাকবে বলে চুক্তি হয়েছে, তবে ঠিক কোন সময় পর্যন্ত তা জানানো হয়নি।
February 7, 2010
ফেসবুক থেকে মাইক্রোসফটের বিজ্ঞাপন বাদ দেয়া হয়েছে Facebook removes Microsoft banner ads from site
ফেসবুক থেকে মাইক্রাসফটের ব্যানার বিজ্ঞাপন বাদ দেয়া হয়েছে। মাইক্রোসফটের সাথে এক চুক্তির ফলে তাদের এই সুযোগ দেয়া হযেছিল। এখন মাইক্রোসফটকে বাদ দিয়ে ফেসবুক নিজেই সেটা নিয়ন্ত্রন করবে। অবশ্য মাইক্রোসফট টেক্সট ভিত্তিক সার্চ এড ব্যবহারের সুযোগ পাবে। ২০১১ সালের পরও এই ব্যবস্থা চালু থাকবে বলে চুক্তি হয়েছে, তবে ঠিক কোন সময় পর্যন্ত তা জানানো হয়নি।
পে-পল ভারতের কিছু লেনদেন বন্ধ করে দিয়েছে PayPal halts certain payment transactions in India
অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পে-পল ভারতের কিছু লেনদেন বন্ধ রেখেছে। পে-পলের পক্ষ থেকে বলা হয়েছে এই সেবার মাধ্যমে ব্যাক্তিগত টাকা উঠানোর সুবিধা বন্ধ করা হয়েছে। এছাড়া ভারতের ব্যাংকে টাকা স্থানান্তরও বন্ধ রাখা হয়েছে।জানুয়ারীর ২৮ তারিখে লেনদেনের ক্ষেত্রে অনিয়ম চোখে পড়ে, কিছু প্রশ্ন ওঠে, সেকারনেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পে-পলের মুখপাত্র অনুজ নায়ার। নির্দিষ্ট করে অনিয়মের বিষয়টি কি তা জানাননি। তিনি বলেছেন খুব দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
February 6, 2010
এন্ড্রয়েড ফোনের জন্য টুইটার সফটঅয়্যার Handmark launches Twitter Android application
মোবাইল ফোনের জন্য সফটঅয়্যার তৈরী করে হ্যান্ডমার্ক। তারা জানাচ্ছে এন্ড্রয়েডভিত্তিক মোবাইল ফোন ব্যবহার করে টুইটারের ব্যবহারের একটি সফটঅয়্যার তারা তৈরী করেছে। টুইটকাষ্টার নামের এই সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে টুইটারে মেসেজ পাঠানো (টুইট) যাবে। হ্যান্ডমার্ক ওয়েবসাইট থেকে এর বিনামুল্যের ভার্শন ডাউনলোড করা যাবে।
৯ বছর বয়সে মাইক্রোসফটের প্রকৌশলী 9-year-old becomes Microsoft engineer
হতে পারে তার বয়স ৯ বছর, সে মাইক্রোসফটের সার্টিফায়েড ইঞ্জিনিয়ার। তার কাজ সিষ্টেম এডমিনিষ্ট্রেটর হিসেবে কম্পিউটারের সামনে বসে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা। মার্কো কালাসান সবচেয়ে কম বয়সি মাইক্রোসফট সার্টিফায়েড সিষ্টেম ইঞ্জিনিয়ারদের একজন।
সে কাজ করছে মেসিডোনিয়ার স্কোপিয়ায় একটি সেবামুলক প্রতিষ্ঠানে। শারীরিক প্রতিবন্ধীদের প্রযুক্তি শিক্ষা দেয়া এদের কাজ।
স্প্রিন্ট ওভারড্রাইভ ৪জি/৩জি হটস্পট Sprint Overdrive rocks 4G at more than double 3G speeds
একই ডিভাইস ব্যবহার করে থ্রিজি-ফোরজি ব্যবহারের ব্যবস্থা করতে যাচ্ছে স্প্রিন্ট এটা জানাই ছিল। তাদের সেই যন্ত্রটির সঠিক বর্ননা জানার শুধু অপেক্ষা। সেই অপেক্ষার পালা শেষ করে তারা ওভারড্রাইভ নামে তাদের সেই যন্ত্র বাজারে এনেছে। ছোট আকারের এই যন্ত্র ব্যবহার করে থ্রিজি/ফোরজি/ওয়াইম্যাক্স ব্যবহার করা যাবে। একই যন্ত্র একসাথে ৫জন ব্যবহার করতে পারবে।
ক্যাননের এমপেগ-২ প্রফেশনাল ভিডিও কোডেক Canon Announces New MPEG-2 Professional Video Recording Codec
ক্যামেরা নির্মাতা ক্যানন জানিয়েছে তারা ফুল হাই-ডেফিনিশন ভিডিওর জন্য নতুন এক কোডেক তৈরী করেছে। ক্যাননের প্রফেশনাল ক্যামেরাগুলি এই কোডেক ব্যবহার করে ১৯২০-১০৮০ রেজ্যুলুশনের ভিডিও রেকর্ড করবে।
Subscribe to:
Posts (Atom)
