October 21, 2009

সনির নতুন দুটি প্রফেশনাল ভিডিও ক্যামেরা Sony Announces Two New Pro Camcorders: The PMW-EX1R and PMW-350

সনি প্রফেশনাল ভিডিওর জন্য এক্সডি-ক্যাম ইএক্স লাইনের দুটি নতুন মডেল ছাড়ার ঘোষনা দিয়েছে এদের মধ্যে পিএমডব্লিউ একেবারে নতুন ধরনের মেমোরী ভিত্তিক ক্যামেরা যেখানে ২/৩ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে কাধে রেখে ব্যবহারের উপযোগি এই ক্যামেরায় ১৯২০-১০৮০ রেজ্যুলুশন হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে

২/৩ ইঞ্চি বেয়নেট মাউন্ট লেন্স, ক্যামেরার সাথে ১৬ এক্স কিট লেন্স (৮-১২৮ মিমি) কেনা যেতে পারে অথবা পৃথকভাবে লেন্স কিনে ব্যবহার করা যেতে পারে কিটলেন্স সহ ক্যামেরার দাম ২২,০০০ ডলার এবং লেন্সবাদে ২০,০০০ ডলার আগামী বছর জানুয়ারী থেকে ক্যামেরাটি কেনা যাবে

আরেক মডেল PMW-EX1R তাদের আগের PMW-EX1 এর আপগ্রেড এতে রেকডিং সুবিধে রয়েছে এই ক্যামেরা আকারে ছোট, হাতে ধরে ব্যবহার করতে হবে এতে লেন্স পরিবর্তন করা যায় না এতে হাইডেফিনিশন আউটপুটের ব্যবস্থা যোগ করা হয়েছে এবং ভিউ ফাইন্ডারের রেজ্যুলুশন বাড়ানো হয়েছে এর দাম ৭,৭৯০ ডলার বিক্রি শুরু হবে এবছরই ডিসেম্বরে

হামা – নতুন ক্যামেরা ব্যাগ Canberra – New camera Bag from Hama

যারা ছবি উঠানোর উদ্দেশ্যে ক্যামেরা নিয়ে বের হন তারা জানেন ভাল ব্যাগের গুরুত্ব। একাধিক ক্যামেরা, লেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্র বয়ে নেয়াই শুধু না, ছোটখাট দুর্ঘটনা, হঠাৎ বৃষ্টি এসবের হাত থেকেও ক্যামেরা রক্ষা পায় ব্যাগের কল্যানে। ব্যাগ নির্মতা হামা নতুন ৯টি মডেলের ব্যাগ বাজারে ছেড়েছে। হঠাৎ দেখলে বাইরে থেকে একে কালো বলেই মনে হবে, ভালভাবে লক্ষ্য করলে অন্য রঙ দেখতে পাবেন। আর ভেতরের দিকে রীতিমত রঙিন।

ক্যানবেরা নামের এই ব্যাগগুলি এসএলআর, কম্প্যাক্ট, ছোট আকারের ক্যামকোর্ডার ইত্যাদিতে ব্যবহারের জন্য। ধরার যায়গা নরম, কাধে বা পিঠে আটকানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া নিচের রাবারের অংশ রয়েছে যে কোন যায়গায় রাখান জন্য, ভেতরে বৃষ্টি থেকে রক্ষার আবরন। প্রতিটি ব্যাগের জন্যই ব্যাটারী, চার্জার, মেমোরী কার্ড ইত্যাদি রাখার পকেট রয়েছে।

ক্যামেরা ব্যাগ তৈরীর জন্য যেসব কোম্পানী সুপরিচিত তাদের মধ্যে রয়েছে Leopro, Crumpler, Kata, Tamrac, Domke, National Geographic ইত্যাদি। এছাড়া ক্যামেরা কোম্পানীগুলিও নির্দিষ্ট মডেলের জন্য ক্যামেরা ব্যাগ তৈরী করে।

এপলের রেকর্ড পরিমান লাভ Apple's all-time high profit

আইফোন এবং ম্যাকের আশাতীত বিক্রির কারনে রেকর্ড পরিমান লাভের মুখ দেখেছে এপল এর পরিমান ওয়াল ষ্ট্রীটের পুর্বাভাসের চেয়ে অনেক অনেক বেশি, শতকরা ১৭ ভাগ তাদের শেয়ারের দাম বেড়ে আগের যে কোন সময়ের দাম ছাড়িয়ে গেছে বছরের তৃতীয়ভাগের হিসেব থেকে এই তথ্য পাওয়া গেছে

এই সময়ে আইফোনের বিক্রি বেড়েছে ৭ ভাগ সংখ্যার হিসেবে বিক্রি হয়েছে ৭৪ লক্ষ এতে অবাক হবার মত বিষয় যতটা তাচেয়ে বেশি অবাক করা বিষয় ম্যাকের বিক্রি বিক্রি হয়েছে ৩০ লক্ষ ৫০ হাজার ল্যাপটপের বিক্রি বেড়েছে শতকরা ৩৫ ভাগ

এপলের যুগ্ম প্রতিষ্ঠাতা এবং প্রধান ষ্টিভ জবস অসুস্থ থাকার কারনে বেশ কিছুদিন খারাপ সময় কাটিয়েছে তারা তিনি ফিরে আসার পরই ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে তাদের শেয়ারের দাম একলাফে ৭.৫ ভাগ বেড়ে ২০৪ ডলারে গিয়ে ঠেকে অনেকে বলছে তা আরো বেড়ে ২৫০ ডলারে যেতে পারে

উল্লেখ করা যেতে পারে, আমেরিকার কম্পিউটার বাজারের ৯.৪ ভাগ এপলের দখলে বলে পরিসংখ্যানে বলা হয়

October 20, 2009

ক্যাননের নতুন প্রফেশনাল ক্যামেরা - Canon EOS-1D Mark IV

ক্যানন তাদের সেরা এসএলআর প্রফেশনাল ক্যামেরা ইওএস ১ডি মার্ক-৩ কে বদল করে মার্ক-৪ ছাড়ার ঘোষনা দিয়েছে। এরফলে আগের মডেল বাতিল ঘোষনা করা হল কারন ষ্টক শেষ হলে ক্যামেরাটি আর পাওয়া যাবে না সেকথাও জানানো হয়েছে। মার্ক-৩ থেকে মার্ক-৪ এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে সিমোস সেন্সর এবং ডুয়াল ডিজিক-৪ ইমেজ প্রসেসর ব্যবহার। এরফলে রেজ্যুলুশন ১৬.১ মেগাপিক্সেলের পাশাপাশি আইএসও বাড়িয়ে ১,০২,৪০০ করা সম্ভব হয়েছে।

এর অটোফোকাস সিষ্টেমেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগের মত ৪৫ পয়েন্ট থাকলেও এর ৩৯টি এফ/২.৮ ক্রশ-টাইপ সেন্সর। ছবি উঠানোর সময় এগুলিকে সরাসরি ব্যবহার করা যাবে। সেইসাথে আরেকটি বিষয় ধরেই নিতে পারেন, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। এতে ১৯২০ ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও করার সময় বিভিন্ন ধরনের ফ্রেম রেট ব্যবহার করা যাবে, মনোরেল ইন্টারনাল অথবা ষ্টেরিও এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহার করা যাবে এবং এক্সপোজার কন্ট্রোল করা যাবে।

আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ইউডিএমএ মোড ৬ কম্প্যাক্ট ফ্লাশ কার্ড ব্যবহার। এছাড়া এসডি/এসডিএইচসি কার্ডও ব্যবহার করা যাবে। এলসিডি উন্নত করার কারনে ক্যামেরার ওজন আগের থেকে কিছুটা বেড়েছে।

ডিসেম্বরের শেষ নাগাদ ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ঠিক করা হয়েছে লেন্স বাদে ৫০০০ ডলার।

অলিম্পাসের নতুন মেগাজুম সিরিজ Olympus Mju 9000 / Stylus 9000

অলিম্পাসের আলট্রাজুম সিরিজ ইউজেড অপটিক্যাল জুমের হিসেবে সকলের থেকে এগিয়ে আকারেও সেটা বেশ ছোট তারপরও নতুন আরেকটি সিরিজ বাজারে এনেছে তারা মুল লক্ষ্য একটাই, আকার আরো ছোট করে পকেটে রাখার উপযোগি করা প্যানাসনিক এবং ক্যাননের সাথে প্রতিযোগিতা করার জন্য এমন কিছুই হয়ত প্রয়োজন ছিল তাদের

অলিম্পাস এমজেইউ ৯০০০ এর আরেক নাম অলিম্পাস ষ্টাইলাস ৯০০০ ১২ মেগাপিক্সেল সেন্সরের এই ক্যামেরার অপটিক্যাল জুম ১০ এক্স, ৩৫ মিমি এর তুলনায় ২৮-২৮০ মিমি স্বাভাবিকভাবেই এতে বর্তমানের প্রযুক্তি ফেস ডিটেকশন, প্যানোরমা মোড ইত্যাদি যোগ করা হয়েছে বিউটি মোড নামে একটি মোড রয়েছে যা নতুন ফটোগ্রাফদের ভাল ছবি উঠাতে সাহায্য করবে ইন্টেলিজেন্ট অটো ছাড়াও সিন সিলেক্টরের সাহায্যে ১৪টি ভিন্ন ভিন্ন সেটিং ব্যবহার করা যাবে ১.৫ সেকেন্ডে ওয়াইড এঙ্গেল থেকে পুরো জুম ব্যবহার করা যায় ক্যামেরার ব্যবহার অত্যন্ত সহজ এসএলআরের মত সরাসরি বাটন ব্যবহার আইএসও, সাটার স্পিড, এপারচার ইত্যাদি পরিবর্তন করা যায় নরমাল এবং সুপার ম্যাক্রো বলে দুধরনের ম্যাক্রো মোড রয়েছে এতে ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে

শুধুমাত্র জুমের প্রতিযোগিতায় হয়ত এই ক্যামেরা স্থান পাবে না, তবে ছোট আকার, ছবির মান, ব্যবহারের সহজতা ইত্যাদি বিচারে সবসময় ব্যবহারের উপযোগি যদিও একে প্যানাসনিকের টিজেড-৭ (ট্রাভেল জুম) সিরিজ এবং ক্যাননের এসএক্স-২০০ এর সাথে শক্ত প্রতিদ্দন্দিতায় নামতে হবে

অলিম্পাসের অন্যান্য ক্যামেরার মত এতে এক্সডি কার্ড ব্যবহার করতে হয় এই ক্যামেরার দাম ২৫০ ডলার

নোকিয়া মোবাইল ৫২৩০ এর অফিসিয়াল ছবি Nokia 5230 live shots

নোকিয়া ৫৮০০ তে সবই আছে, ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াই-ফাই, থ্রিজি, এমনকি জিপিএস রিসিভার পর্যন্ত এরপর ৫৫৩০তে শুধু ওয়াই-ফাই রাখা হয়েছে ডিসপ্লে ছোট করে ২.৯ ইঞ্চিতে আনা হয়েছে সেইসাথে ব্যাটারীর আয়ু কমিয়ে ১০০০ মিলিএম্পিয়ার আওয়ার করা হয়েছে দামও কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে এতেই ৫২৩০ এর অবস্থান তৈরী হয়ে যায় ৫৮০০ এর সমান টাচস্ক্রিন স্ক্রীন, জিপিএস রিসিভার, থ্রিজি, ১৩২০ মিএআ ব্যাটারী ওয়াই-ফাই নেই যদিও ৫৮০০ এর ৩.১৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরার বদলে ২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা, সাথে ৩০ ফ্রেম/সে ভিজিএ ভিডিও

৫২৩০ কখন বাজারে বিক্রি শুরু হরে এখনও ঠিক হয়নি কারো কারো মতে আগামী বছরের জানুয়ারীর আগে সম্ভাবনা নেই, কারো মত এবছরেই বিক্রি হবে ইটালীর এক অপারেটর বিক্রির ঘোষনাও দিয়েছে ১৮৯ ইউরোতে যাই হোক না কেন, নোকিয়া এর অনেকগুলি ছবি প্রকাশ করেছে

সেটটি ৫টি ভিন্ন ভিন্ন রঙে তৈরীর কথা ণোকিয়া প্রকাশ করেছে লাল এবং নীল রঙের ছবি