June 6, 2012

মোজিলা ফায়ারফক্স ১৩


বড় ধরনের পরিবর্তন নিয়ে বাজারে এসেছে ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ১৩। প্রথমেই উল্লেখ করতে হয় এর একেবারে নতুন ষ্টার্ট পেজ এর কথা। ডাউনলোড, বুকমার্ক, হিষ্টরি ইত্যাদি একেবারে সহজে ব্যবহারের সুযোগ আনা হয়েছে।
কোন পেজকে নতুন ট্যাবে ওপেন করলে ক্রোম কিংবা অপেরার মত বেশি ভিজিট করা পেজগুলির দেখা পাওয়া যাবে। অবশ্য খুব সহজেই এটা বাদ দেয়ার ব্যবস্থা রয়েছে।

June 4, 2012

এসারের উইন্ডোজ ৮ ভিত্তিক নোটবুক, ট্যাবলেট


কমপিউটেক্স নামের প্রযুক্তি মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫ জুন।  তার আগেই কয়েকটি উইন্ডোজ ৮ ভিত্তিক পন্যের কথা জানিয়েছে এসার।
শুরুতেই উল্লেখ করতে হয় এসার এস্পায়ার এস৭ নামের আলট্রাবুক এর কথা। বলা হচ্ছে এগুলি বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ফুল এইচডি টাচ আলট্রাবুক। ১৩.৩ এবং ১১.৬ ইঞ্চি এই দুটি মাপে পাওয়া যাবে এই নোটবুক।
কানেকটিভিটির দিক থেকে ইউএসবি ৩.০, থান্ডারবোল্ট, মাইক্রো এইচপিএমআই, মাইক্রো এসডি কার্ড স্লট এসব থাকবে।

June 2, 2012

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০১৩


সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ড নামে বিশ্বের অন্যতম সেরা ফটোগ্রাফি প্রতিযেগিতার জন্য ছবি নেয়া শুরু হয়েছে। এর আয়োজন করে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন নামের প্রতিস্ঠান।
পেশাদারদার জন্য প্রতিযোগিতা ছাড়াও সকলের জন্য উন্মুক্ত বিভিন্ন বিভাগে অংশ নেয়ার সুযোগ রয়েছে। ১৮ থেকে ২৮ বয়সের ছাত্রদের জন্য, ২০ বছরের নিচের বয়সিদের জন্য বিশেষ বিভাগ, ফটোগ্রাফিতে থ্রিডি প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ পুরস্কার এবং ভিডিওর জন্যও আলাদা পুরস্কার রয়েছে। ছবি জমা দেয়ার শেষ তারিখ ৪ জানুয়ারী, ২০১৩। পেশাদার ফটোগ্রাফারদের প্রতিযোগিতার সেরা পুরস্কার ২৫ হাজার ডলার। এপ্রিলে লন্ডনের এক অনুষ্ঠানের মাধ্যমে সেটা দেয়া হবে।

June 1, 2012

গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেমের প্রথম পিসি Chromebox


ক্রোম অপারেটিং সিষ্টেম ব্যবহার করা প্রথম পিসি ক্রোমবক্সে রিলিজ দিয়েছে গুগল। ক্লাউডভিত্তিক এই দেখতে সাধারন ডেস্কটপ পিসির মত, সাথে নিজস্ব মাউস, কিবোর্ড এবং মনিটর ব্যবহার করা যাবে।
যারা দীর্ঘ সময় পিসির সামনে কাটান তাদের কাছে এটা ইন্টারনেট ব্যবহারের মতই মনে হবে। গতবছর মে মাসে ক্রোমবুক ব্যবহারের জন্য দেয়া হলেও খুব একটা সাড়া তুলতে পারেনি। এরচেয়ে ট্যাবলেটের দিকে মানুষ আগ্রহ বেশি দেখিয়েছে।

উইন্ডোজ ৮ এর রিলিজ প্রিভিউ


রিলিজ প্রিভিউ নামে উইন্ডোজ ৮ এর নতুন একটি ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। ফাইনাল ভার্শনের আগে রিলিজ ক্যান্ডিডিট নামে আরেকটি ভার্শন রিলিজ দেয়া বাকী আছে।
উইন্ডোজ ৮ এর প্রধান বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে মাল্টিটাচ টাচপ্যাড ব্যবহারের সুবিধে। এপল অনেকদিন ধরে এটা ব্যবহার করলেও উইন্ডোজের ক্ষেত্রে এটা নতুন প্রযুক্তি। ল্যাপটপের টাচপ্যাড ব্যবহার করে ৩ আঙুল ব্যবহার করে ডান-বাম সহ জুম করা যাবে।

ইন্টেল কোর আই-৭ প্রসেসরে ওভারক্লক ব্যবহার করে ৭.০৩২ গিগাহার্টজ রেকর্ড ছুয়েছে। এরসাথে ব্যবহার করা হয়েছে গিগাবাইট মাদারবোর্ড। প্রসেসর, মাদারবোর্ড, ডিডিআর৩ মেমোরী সকলের জন্যই এটা নতুন রেকর্ড।