March 3, 2010

নোকিয়া মোবাইল সি-৫ এর আনুষ্ঠানিক ঘোষনা Nokia C5 goes official

নোকিয়া সি-সিরিজের ফোনের বিষয়টি এতদিন ছিল জল্পনা, এখন আনুষ্ঠানিকভাবে তার কথা জানিয়েছে নোকিয়া। এই সিরিজের প্রথম ফোন সি-৫। এতে সিমবিয়ান এস-৬০ থার্ড এডিসন ব্যবহার করা হবে এবং বর্তমানের যোগাযোগের সবধরনের সুযোগ থাকবে।
সি-৫ এর ডিজাইন একেবারে সাধারন এবং ছোট। বার আকারের এই ফোনে বড় ধরনের কি রয়েছে। যারা এখনও সাধারন ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোন। টাচস্ক্রিন নেই, বদলে ২.২ ইঞ্চি কিউভিজিএ রেজুলুশন ডিসপ্লে।
ফোনটি ১২.৩ মিমি পুরু, ওজন মাত্র ৮৯ গ্রাম। যদিও বাইরের অধিকাংশ যায়গা ধাতব পদার্থ দিয়ে তৈরী। এর ১০৫০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী থেকে ২৬ দিনের ষ্ট্যান্ডবাই এবং ১২ ঘন্টা টক টাইম ব্যবহার করা যাবে।

March 2, 2010

বিশ্বের বৃহত্তম আইটি মেলা সিবিট শুরু World's top high-tech fair CeBIT

বিশ্বের সবচেয়ে বড় আইটি মেলা সিবিট শুরু হয়েছে জার্মানীর হ্যানোভারে। মেলার এবছরের থিম, কানেকটেড ওয়ার্ল্ড। কম শক্তি এবং কম জ্বালানী ব্যবহার করা পন্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন কোম্পানী। জেমস ক্যামেরনের অবতারের সাফল্যের পর নানারকম পন্যের মধ্যে  থ্রিডি বড় ভুমিকা রাখবে এটা ধরে নেয়াই যায়।
মেলার উদ্বোধন করেছেন জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং স্পেনের প্রধানমন্ত্রী জোসে রডরিগেজ জাপাতেরো। মেলায় ৪২০০ এর মত কোম্পানী অংশ নিয়েছে। এটা সংখ্যাকে নিতান্তই কম বলা হচ্ছে কারন ২০০০ সালের ডটকম বুমের সময় অংশগ্রহনকারীর সংখ্যা ছিল এর দ্বিগুন।

প্যানাসনিক টিজেড-৮ ক্যামেরা রিভিউ Panasonic Lumix DMC-TZ8 (ZS-5) Review

প্যানাসনিকের পকেট সুপারজুম ক্যামেরা টিজেড-৭  ছিল অত্যন্ত জনপ্রিয় ক্যামেরা। তাকে আপডেট করে টিজিড-৮ (আমেরিকায় জেডএস-৫) বাজারে আনা হয়েছে। অনায়াসে পকেটে রাখার উপযোগি এই ক্যামেরায় ১২এক্স জুম (২৫-৩০০ মিমি) ব্যবহার করা যায়। ১৪.৫ মেগাপিক্সেল সিসিডি সেন্সর রয়েছে এতে। ৪:৩, ৩:২, ১৬:৯ রেশিও ব্যবহার করা যায় এবং ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করা যায়।

কাঠের মোবাইল ফোন NTT Docomo wooden mobile phone

প্লাষ্টিকের ব্যবহার নিয়ে এখনই বিশ্বে দুশ্চিন্তার শেষ নেই। আগামীতে এই সমস্যা কোথায় যাবে তা বোঝার চেষ্টা করলে হাল ছেড়ে দিতে হয়। প্লাষ্টিকের বিকল্প হিসেবে প্রাকৃতিক উপাদান ব্যবহারের কথা বলা হচ্ছে অনেকদিন ধরে। জাপানের এনটিটি ডোকোমো দেখিয়েছে কিভাবে সাধারন কাঠ থেকে টাচস্ক্রিন মোবাইল ফোন তৈরী করা যায়। টাচউড নামের এই ফোনকে কাঠের বলে অবহেলা করার উপায় নেই কারন আর্দ্রতা, ঘুনপোকার সাধ্য নেই এর ক্ষতি করে।
অলিম্পাসের সাথে মিলে তৈরী এই প্রযুক্তি ডোকোমো বিশ্বের বিভিন্ন যায়গায় প্রদর্শন করছে এবং কিভাবে একাজ করতে হয় জানাচ্ছে। এরআগে আমেরিকার পিএমএ, জার্মানীর ফটোকিনায় দেখিয়েছে। 

এলজি ৯৪০০ ম্যাক্সে ১ গিগাহার্টজ প্রসেসর LG LG9400 Maxx brings 1 GHz QSD

এলজি কেএম৯৪০০ এরেনা (এলজি৯৪০০ ম্যাক্স) মোবাইল হ্যান্ডসেটের দক্ষিন কোরিয়া ভার্শনে ১ গিগাহার্টজ ক্যালকম স্নাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হচ্ছে। এলজি এর আগে ব্যবহার করত কিউএসডি৮২৫০ প্রসেসর, তার বদলে এতে ব্যবহার করা হচ্ছে এই কিউএসডি ৮৬৫০। এতে সিডিএমএ এবং জিএসএম ব্যবহার করা যায়। বলা হচ্ছে এরফলে ২জি/৩জি জিএসএম ব্যবহার করা সহজ হবে।
এতে অপটিক্যাল ট্রাকপ্যাডসহ ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এছাড়া ওয়াইফাই, জিপিএস, হাই ডেফিনিশন ভিডিও ডিকোডিং ইত্যাদি ছাড়াও টিভি দেখার ব্যবস্থা রয়েছে। ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে।
আপাতত কোরিয়ায় এটা বিক্রি করা হবে। সময় এবং দাম জানানো হয়নি।

শতকরা ২৬ জন আমেরিকান খবর পড়ে মোবাইল ফোনে Survey: 26 pct of Americans get news via phone

আমেরিকার বয়স্কদের মধ্যে শতকরা ২৬ জন খবর সংগ্রহ করে মোবাইল ফোন থেকে। পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষনা থেকে এই তথ্য জানিয়েছে। এথেকে মানুষের তথ্য সংগ্রহের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন হচ্ছে ধরে নেয়াই যায়। মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এতে বড় ভুমিকা রাখছে সেটাও নিশ্চিতভাবেই ধরে নেয়া যায়।
পিউ এরসাথে আগের কোন সময়ের তুলনা দেখায়নি। তবে এটা নিশ্চিত যে অল্পবয়সীরা খবরের জন্য মোবাইল ফোন ব্যবহার করে। ৫০ বছরের কমবয়সী শতকরা ৪৩ জনই জানিয়েছে তারা মোবাইল ফোনে খবর ব্যবহার করে। অন্যদিকে তারচেয়ে বেশি বয়সীদের শতকরা ১৫ জন এইকাজে মোবাইল ফোনের ওপর নির্ভর করে।