November 20, 2009

শিক্ষা এবং বিনোদনের জন্য ডেলের নেটবুক Dell Inspiron Mini Nickelodeon netbook



শিক্ষা এবং বিনোদন, এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন নেটবুক বাজারে ছেড়েছে ডেল। দেখতে যেমন আকর্ষনীয় তেমনি ছোট বড় সকলের কাজের দিকে লক্ষ্য রাখা হয়েছে এতে। ছোট আকারের এই নেটবুক খুব সহজে বহন করা যাবে, শিশুরা শিক্ষনীয় সফটওয়্যার পাবে আর যারা সন্তানদের ইন্টারনেট ব্যবহার নিয়ে চিন্তিত তারা বিভিন্ন ধরনের নিয়ন্ত্রন আরোপ করতে পারবেন।

শিশুদের ব্যবহারের জন্য খুব সহজে ই-মেইল ব্যবহার, ইন্টারনেট ব্যবহার করে কথা বলা, অনলাইন গেম খেলা, প্রিয় গান শোনা, টিভি দেখা ইত্যাদি খুব সহজে করার ব্যবস্থা রাখা হয়েছে এতে। এর ইন্টারফেস এমনভাবে তৈরী যা থেকে শেখা এবং কাজ করা দুইই সহজ।

এতে ১০.১ ইঞ্চি স্ক্রীন রয়েছে। ওজন দেড় কেজির কম। বিশেষভাবে শিশুদের দিকে লক্ষ্য রেখে তৈরী এটা ডেলের প্রথম কম্পিউটার।

ফেসবুক ৩য় সেরা ভিডিও সাইট Facebook becomes third most popular video site

ইউটিউব ১ নং ভিডিও সাইট এটা সবারই জানা। যা অবাক করতে পারে তা হচ্ছে ভিডিও সাইট হিসেবে ফেসবুকের অবস্থান। সাম্প্রতিক এক জরিপে ৩য় স্থান দখল করেছে ফেসবুক।

নিয়েলসন জরিপ নামে পরিচিত এই সমিক্ষায় দেখা যাচ্ছে ২১ কোটির বেশি ভিডিও ব্যবহার করেছে যা বিং, ইয়াহুর চেয়ে বেশি। নতুন ব্যবহারকারীদের হিসেবে ফেসবুকের অবস্থান ২য়। অবশ্য ইউটিউব সব ক্ষেত্রেই অন্যদের ধরাছোয়ার বাইরে।

নিয়েলসন হিসেবে গত এক বছরে ইন্টারনেটে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে ভিডিওর ব্যবহার বেড়েছে ৯৮৭ ভাগ। আর ফেসবুকের ক্ষেত্রে বেড়েছে শতকরা ১,৮৪০ ভাগ। অক্টোবরে মানুষ প্রায় ১০০ কোটি মিনিট ভিডিও দেখেছে অনলাইনে।

পুরস্কার পেল নোকিয়া এন-৯৭ মিনি, সেরা সেবা বাংলালিংক Nokia N97 mini wins best handset, Bangla link best service, Grameenphone Green Mobile


জিএসএমএ এবছরের এশিয়া মোবাইল পুরস্কার ঘোষনা করেছে। সেরা হ্যান্ডসেটের পুরস্কার পেয়েছে নোকিয়া এন-৯৭ মিনি। বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই খুশি হবেন শুনে, এতে সেরা সেবার পুরস্কার পেয়েছে বাংলালিংক জিজ্ঞাসা। সেরা গ্রীন মোবাইল পুরস্কার পেয়েছে হুয়াই এবং গ্রামীনফোন, সৌরশক্তিভিত্তিক ষ্টেশন বসানো শুরু করার জন্য।

সেরা মোবাইল গেম হয়েছে হিরো অব স্পার্টা। সেরা মোবাইল মিউজিক সার্ভিস সিংটেল সেখানে রিলিজ হওয়ার আগেই গান পাওয়া যায়। বিজয়ীরা আগামী বছর বার্সিলোনার ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস-এ গ্লোবাল মোবাইল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পাবেন।

ফটো থেকে ড্রইং Photoshop plug-in AKVIS Sketch V. 10

একেভিস তাদের ফটো থেকে ড্রইং এর প্লাগ-ইন স্কেচ এর নতুন ভার্শন ১০ বাজারে ছেড়েছে। সাদা-কালো অথবা রঙিন যে কোন ছবিকে খুব সহজে পেনসিল, ওয়াটারকালার, চারকোল প্যাষ্টেল ইত্যাদি ড্রইং এ পরিনত করার জন্য এই সফটওয়্যার পরিচিত।

নতুন ভার্শনে ছবির সাথে টেক্সট যোগ করার ব্যবস্থা রাখা হয়েছে, ক্যানভাসে টেক্সচার ব্যবহার করা যাবে, লাইনের ইনটেনসিটি এবং ডিটেইল নিয়ন্ত্রন করার জন্য এজ ষ্ট্রেন্থ নামে নতুন ট্যাব যোগ করা হয়েছে, ৩টি নতুন প্রিসেট যোগ করা হয়েছে।

নতুন ভার্শন ফটোশপ ৬৪ বিট ভার্শনে কাজ করবে। এছাড়া ফটোশপ এলিমেন্ট ৮ এর সাথেও ব্যবহার করা যাবে। উইন্ডোজের নতুন ভার্শন ৭ এবং ম্যাক স্লো লেপার্ডে ব্যবহার করা যাবে।

ভার্শন ৯ ব্যবহারকারীরা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। ডাউনলোড করা যাবে এখান থেকে,

http://akvis.com/en/sketch/download-pencil-drawing.php

November 19, 2009

মাইক্রোসফট অফিস ১০ বেটা : পিসি এবং মোবাইলের জন্য MS release Office Mobile 10 Beta


মাইক্রোসফট তাদের অফিস ২০১০ এর বেটা ভার্শনের ঘোষনা দিয়েছে। পিসিতে তো বটেই, মোবাইল ফোনে যদি উইন্ডোজ মোবাইল ৬.৫ থাকে তাহলে সেখানেও ব্যবহার করা যাবে। উইন্ডোজ মোবাইলের পরবর্তী ভার্শন ৭ আগামী মার্চে বাজারে আসবে সে ঘোষনাও দেয়া হয়েছে।

অফিসের চেয়ে উইন্ডোজ মোবাইল ৭ নিয়েই মানুষের আগ্রহ বেশি ছিল। আগেই এর কিছু স্ক্রিনশট ইন্টারনেটে প্রকাশ পায় যা আগ্রহ আরো বাড়িয়েছে।

অফিস মোবাইল ১০ বিনামুল্যে ডাউনলোড করা যাবে এখান থেকে; http://marketplace.windowsphone.com/details.aspx?appSKU=a226f64c-d514-4d91-85df-a512bc37c1cd&retURL=/categories.aspx%3FcategoryId%3D50074

ক্যাসিও ওয়াটারপ্রুফ ক্যামেরা Casio launches shock, water, and freezeproof digicam Casio EXILIM G EX-G1


ক্যাসিও নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে যা পানিতে ভিজবে না, ধুলাবালিতে ক্ষতিগ্রস্থ হবে না, হাত থেকে আছড়ে পড়লে ক্ষতি হবে না, ঠান্ডায় (বরফে) জমে যাবে না তাদের ভাষ্য অনুযায়ী এই ধরনের ক্যামেরার মধ্যে এটা সবচেয়ে পাতলা বাইরের আবহাওয়া থেকে রক্ষা করার জন্য একে দুটি স্তরে তৈরী করা হয়েছে বাইরের ষ্টেনলেস ষ্টিলের স্তরের ভেতরে ফাইবারগ্লাস যুক্ত পলিকার্বনেট দিয়ে তৈরী মুল অংশ তৈরী

নামের এই ক্যামেরায় ১২.১ মেগাপিক্সেল সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে এক্সিলিম ব্রান্ডের ৩-এক্স জুম লেন্স, ২.৭ ইঞ্চি ডিসপ্লে, ৮৪৮-৪৮০ পিক্সেল মুভি রেকর্ডিং ইত্যাদি রয়েছে এতে ৩৫.৭ মেগাবাইট ইন্টারনাল মেমোরীর সাথে মাইক্রোএসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে ইউএসবি ২.০ এবং হাই ডেফিনিশন ভিডিও আউটপুট ব্যবস্থা রয়েছে ক্যামেরায়

এটা ক্যাসিওর জি সিরিজের প্রথম ক্যামেরা ক্যামেরাটি লাল অথবা কালো রঙে পাওয়া যাবে দাম ৩০০ ডলার