January 3, 2011
আইপড টাচের প্রতিদ্বন্দি স্যামসাং গ্যালাক্সি প্লেয়ার
September 10, 2009
ষ্টিভ জবস ফিরলেন, নতুন আইপডের ঘোষনা Steve Jobs Introduces New iPod Lineup
প্রায় ১ বছর পর ফিরে সরাসরি ষ্টেজে উঠে নতুন আইপডের ঘোষনা দিলেন এপলের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান ষ্টিভ জবস।
বিশ্বের ক্ষুদ্রতম মিউজিক প্লেয়ার আনতে যাচ্ছে এপল। এই প্রথমবার মিউজিক প্লেয়ার নিজেই কথা বলতে যাচ্ছে। নতুন আইপড সাফল ২ এবং ৪ গিগাবাইটের হবে বলে জানানো হয়েছে। এছাড়া নতুন আইপড ন্যানোতে ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার থাকবে। যার অর্থ সেটা ব্যবহার করেই ভিডিও রেকর্ড করা যাবে, সেখানেই দেখা যাবে এবং ইউটিউবে আপলোড করা যাবে। ষ্টিভ জবসের ভাষায়, আইপড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক প্লেয়ার। ১০ কোটির ওপর মানুষ ব্যবহার করে। এরসাথে ভিডিও যোগ করা প্রয়োজন ছিল।
নতুন আইপডে এফএম রেডিও শোনা যাবে। ইচ্ছে করলে রেডিওর অনুষ্ঠান থামিয়ে রাখা যাবে এবং পুনরায় সেখান থেকে শোনা যাবে। এছাড়া আইটিউন ট্যাগিং ব্যবহার করে আইটিউন থেকে গান সংগ্রহ করা যাবে। ৮ গিগাবাইট ন্যানোর দাম ১৪৯ ডলার এবং ১৬ গিগাবাইটের দাম ১৭৯ ডলার।
নতুন ধরনের আইপড টাচ এর ঘোষনাও দেয়া হয়েছে। ১৯৯ ডলারের এই আইপডকে ফোন করা বাদ দিয়ে আইফোনের সাথে তুলনা করতে পারেন। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, মাল্টি-টাচ ইন্টারফেস, ওয়াই-ফাই, ব্লু-টুথ, বিল্ট-ইন স্পিকার ইত্যাদি থাকবে এতে।
এসম্পর্কে বলা হয়েছে, আইপড টাচের মাধ্যমে ব্যবহারকারী পাবে এক দারুন আইপড, একটা দারুন পকেট কম্পিউটার, সবচেয়ে ভাল মোবাইল ওয়েব ব্রাউজার, দারুন গেম প্লেয়ার। সবকিছুই পকেটে রাখার মত ছোট এক যন্ত্রে।
September 4, 2009
ওয়াকম্যানের বিক্রি আইপডের চেয়ে বেশি Walkman outsells iPod in Japan
গত চার বছরে এই প্রথমবারের মত গত সপ্তাহে জাপানে সনির ওয়াকম্যান বিক্রি হয়েছে এপলের আইপডের চেয়ে বেশি।
বিক্রি হওয়া গান শোনার যন্ত্রের মধ্যে ৪৩ ভাগ বিক্রি করেছে সনি, ৪২.১ ভাগ নিয়ে এপলকে পেছনে ফেলে। এই তালিকায় আইফোন অন্তর্ভুক্ত করা হয়নি সেটি ফোন হিসেবে ব্যবহার করা হয় বলে।
সর্বাধিক বিক্রি হওয়া ১০টি প্লেয়ারের মধ্যে এপলের ৪টি, সনির ৬টি। এরমধ্যে এপলের আইপড ন্যানো ৮ জিবি একাই বিক্রি হয়েছে ২১.৭ ভাগ, অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সনির mini NW-E042 Walkman বিক্রি হয়েছে মাত্র ৬.২ ভাগ। তারপরও সব মিলিয়ে সনির বিক্রি এপলের চেয়ে বেশি।
এর কারন হিসেবে অনেকগুলি বিষয় কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। একটি কারন হচ্ছে সনির প্লেয়ারগুলির দাম কম, অন্যদিকে এপল তাদের আগের দাম বজায় রেখেছে। আইপডের বিক্রি কমার আরেকটি কারন হচ্ছে আইফোনের ব্যবহার। কেউই আইপড এবং আইফোন দুটি যন্ত্র ব্যবহার করতে আগ্রহি হয়না।
৯ সেপ্টেম্বর তারিখে এপলের আইপডের নতুন মডেল ঘোষনা করার কথা। বাজারে এর প্রতিক্রিয়া কি হয় সেটাই দেখার।