Showing posts with label Walkman. Show all posts
Showing posts with label Walkman. Show all posts

September 4, 2009

ওয়াকম্যানের বিক্রি আইপডের চেয়ে বেশি Walkman outsells iPod in Japan

গত চার বছরে এই প্রথমবারের মত গত সপ্তাহে জাপানে সনির ওয়াকম্যান বিক্রি হয়েছে এপলের আইপডের চেয়ে বেশি। বিক্রি হওয়া গান শোনার যন্ত্রের মধ্যে ৪৩ ভাগ বিক্রি করেছে সনি, ৪২.১ ভাগ নিয়ে এপলকে পেছনে ফেলে। এই তালিকায় আইফোন অন্তর্ভুক্ত করা হয়নি সেটি ফোন হিসেবে ব্যবহার করা হয় বলে।

সর্বাধিক বিক্রি হওয়া ১০টি প্লেয়ারের মধ্যে এপলের ৪টি, সনির ৬টি। এরমধ্যে এপলের আইপড ন্যানো ৮ জিবি একাই বিক্রি হয়েছে ২১.৭ ভাগ, অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সনির mini NW-E042 Walkman বিক্রি হয়েছে মাত্র ৬.২ ভাগ। তারপরও সব মিলিয়ে সনির বিক্রি এপলের চেয়ে বেশি।

এর কারন হিসেবে অনেকগুলি বিষয় কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। একটি কারন হচ্ছে সনির প্লেয়ারগুলির দাম কম, অন্যদিকে এপল তাদের আগের দাম বজায় রেখেছে। আইপডের বিক্রি কমার আরেকটি কারন হচ্ছে আইফোনের ব্যবহার। কেউই আইপড এবং আইফোন দুটি যন্ত্র ব্যবহার করতে আগ্রহি হয়না।

৯ সেপ্টেম্বর তারিখে এপলের আইপডের নতুন মডেল ঘোষনা করার কথা। বাজারে এর প্রতিক্রিয়া কি হয় সেটাই দেখার।

July 6, 2009

সনি ওয়াকম্যানের ৩০ বছর Sony Walkman turns 30

৩০ বছর আগে ওয়াকম্যান নামে ছোট বহনযোগ্য ক্যাসেট প্লেয়ার বাজারে আনে সনি। তখন থেকেই সেটা সারা বিশ্বে জনপ্রিয় গানের সাথে চলেছে। আজ বিশ্বাস করা কঠিন যে বর্তমানের এমপিথ্রি প্লেয়ারের ধারনা এসেছে সেখান থেকেই। ছোট আকারের ক্যাসেট রেকর্ডারের প্রয়োজন ছিল যারা কথাবার্তা রেকর্ড করেন তাদের জন্য। যেমন যারা সাক্ষাৎকার নেন। সনি দেখিয়েছিল একে সাধারন মানুষের প্রয়োজনে কাজে লাগানো সম্ভব। সাধারন ক্যাসেট ব্যবহারউপযোগি করার সাথেসাথে এরসাথে এএম এবং এফএম রেডিও যোগ করা হয়েছিল। সেইসাথে দুটি হেডফোন লাগানোর ব্যবস্থা, ক্যাসেট সামনে-পেছনে নেয়া, রেকর্ড করার সুবিধে ইত্যাদি সবকিছুই ছিল সেখানে।

১৯৭৯ সালে সনি প্রথম যে ওয়াকম্যান তৈরী করে তার নাম ছিল TPS-L2. ছবিতে সেটা দেখা যাচ্ছে। তখন এর দাম ছিল ২০০ ডলার। ওয়াল ষ্ট্রিট জার্নাল একে অভিহিত করেছিল সবচেয়ে আকর্ষনীয় ষ্ট্যাটাস সিম্বল হিসেবে।

তৈরীর প্রথম দুমাসে সনি বিক্রি করেছে ৩০,০০০ ওয়াকম্যান। এবং পরবর্তী দশ বছরে বিক্রি করেছে ৫ কোটি।