January 6, 2011
মটোরোলার এন্ড্রয়েড ট্যাবলেট : জুম
October 12, 2010
মটোরোলার ঘাতসহ ফোন মটোরোলা ডিফাই
September 11, 2010
মটোরোলার ডুয়াল সিম দুটি ফোন আসছে অক্টোবরে Dual SIM Motorola EX115 and EX128
July 8, 2010
এন্ড্রয়েড ২.১ ভিত্তিক মটোরোলা চার্ম এর আনুষ্ঠানিক ঘোষনা Motorola CHARM
October 29, 2009
আইফোনের প্রতিদ্বন্দী ড্রয়েড Verizon's iPhone challenger Droid goes on sale
আইফোনের প্রতিদ্বন্দী
বলে ইতিমধ্যেই প্রচার পাওয়া ফোন ভেরিজন অয়্যারলেসের ড্রয়েড বিক্রি শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। এর মাধ্যমে কোম্পানী আমেরিকার অয়্যারলেস ক্যারিয়ার হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পারে। কথাটা বলা হচ্ছে একারনে যে মটোরোলার কাছে সেটা হারানোর সম্ভাবনা দেখা দিয়েছিল। তারা ২০০৫ সালের RAZR এর পর উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেনি বলে সুযোগটা কাজে লাগেনি। অবাক হবার মত খবর হচ্ছে এই ফোনের নির্মাতা মটোরোলাই।
ড্রয়েডে স্লাইডং ফুল কিবোর্ড রয়েছে। এছাড়া টাচস্ক্রিনে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করা যাবে। এর ক্যামেরা ৫ মেগাপিক্সেল যা আইফোনের চেয়ে উন্নত। সাথে ছোট আকারের ফ্লাশ রয়েছে। তবে নতুনত্ব হচ্ছে গুগল একটিভেটেড ভয়েস সার্চ। উদাহরন হিসেবে পিজ্জা বললে কাছের পিজ্জার দোকানের ঠিকানা দেখা যাবে।
আকায়ে ড্রয়েড আইফোনের চেয়ে কিছুটা বড়। এর ব্যাটারী ৬.৪ ঘন্টা চলবে বলে জানানো হয়েছে, যেখানে আইফোন চলে ৫ ঘন্টা। ওজনেও আইফোনের চেয়ে কিছুটা বেশি। সেটা অবশ্য কিবোর্ডের কারনে যুক্তিসংগত।
গুগল নিজেই এই ফোনের পেছনে তাদের পরিশ্রম ব্যয় করছে। এতে তাদের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের নতুন ভার্শন ২.০ ব্যবহার করা হয়েছে। ম্যাপিং সার্ভিসের সাহায্যে রাস্তার প্রতিটি মোড় দেখা যাবে। শুধুমাত্র ঠিকানা টাইপ করে সেই যায়গার ম্যাপ বের করা যাবে। এই ম্যাপিং সার্ভিস বিনামুল্যের। এছাড়া ফেসবুক, পিকাসা ইত্যাদি সব ধরনের ওয়েব এপ্লিকেশন সরাসরি ব্যবহার করা যাবে।
দুবছরের কন্ট্রাক্ট সহ এটা বিক্রি করা হবে ১৯৯.৯৯ ডলারে।
October 26, 2009
মটোরোলার হিরে বসানো ফোন Motorola Aura Diamond Phone

আপনি নিশ্চয়ই সবচেয়ে দামী মোবাইল ফোন কেনার প্রতিযোগিতায় যাচ্ছেন না। তারপরও যদি কৌতুহল থাকে তাহলে জেনে নিতে পারেন মোবাইল ফোনের দাম কত হতে পারে। মটোরোলা তাদের Aura ফোনের কমদামী লিমিটেড ভার্শনের ঘোষনা দিয়েছে। এতে মাত্র ৩৪টি হিরে বসানো রয়েছে, ১৮ ক্যারেট স্বর্ণের আবরন। দাম মাত্র ৩৮০০ ইউরো।
মাত্র শব্দ কেন ব্যবহার করা হচ্ছে যদি জানতে চান তার উত্তর হচ্ছে তাদের মুল অরা ফোনে হিরে বসানো রয়েছে ৯০টি, দাম ৫৫০০ ইউরো।
এসব দামী বস্তুর সাথে আরো রয়েছে কোয়াড ব্যান্ড জিএসএম, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ। এর ডিসপ্লে ৪৮০ পিক্সেল AMOLED.
September 11, 2009
মটোরোলার এন্ড্রয়েড ফোন Motorola DEXT (CLIQ)
অনেক দেরিতে হলেও মটোরোলা এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ভিত্তিক মোবাইল ফোনের ঘোষনা দিল।
আমেরিকায় এর নাম CLIQ , বাকি বিশ্বে DEXT. মটোরোলা অনেকদিন পর এর মাধ্যমে উচু মানের স্মার্টফোনের ঘোষনা দিল।
এতে স্লাইডিং ফুল কিবোর্ড থাকবে, সাথে সর্বাধুনিক প্রযুক্তির জিপিএস, ডিজিটাল কম্পাস, ওয়াই-ফাই, ব্লু-টুথ, ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ৩.৫ মিমি অডিও জ্যাক সবকিছুই। এছাড়াও জিপিআরএস/এজ/থ্রিজি এসবও থাকবে।
সেটটি এন্ড্রয়েড ১.৫ ভার্শনে চলবে। এতে ক্যালকম ৫২৮ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট রম, ১ মেগাবাইট ষ্টোরেজ এবং ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকবে।
সেটটি অক্টোবরে ইউরোপে এবং ডিসেম্বর থেকে আমেরিকায় বিক্রি হওয়ার কথা। আমেরিকায় এর দাম হবে ৪০০ ডলার। ইউরোপে ২০০ ইউরো।
August 10, 2009
মটোরোলার এন্ড্রয়েড ফোন Android phone from Motorola
মোবাইল কোম্পানীর তালিকায় শীর্ষ পাচের মধ্যে থাকলেও মটোরোলার দিন ভাল যাচ্ছে না
। ত্রৈমাসিক হিসেবে তাদের গতি উল্টো দিকে। নতুন এন্ড্রয়েড ফোনের ঘোষনা দিয়ে তারা সেই গতি ফেরাতে চেষ্টা করছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে যতদুর জানা গেছে তাতে মনে হচ্ছে এটা এপলের আইফোনের সত্যিকার প্রতিদ্বন্দি হতে পারে। বলা হচ্ছে এটা হবে কিবোর্ড সহ আইফোন।
এবছরই তারা দুটি এন্ড্রয়েড ফোন বাজারে আনছে। এদের স্পেসিফিকেশন এরকম;
CPU: Qualcomm MSM7201A 528 MHz
Memory: 256MB RAM
Flash Rom: 512 MB
Memory Card Type: microSDHC, Class 6, 32 GB supported (max)
Display: 320×480 (HVGA)
Accelerometer: 3-axis, Four-way screen rotation
Magnetometer; Proximity Sensor; Ambient Light Sensor
Voice Bands: GSM 850/900/1800/1900, W-CDMA 900/(1700 or 1900)/2100
Wireless: 802.11 b/g, WEP, WPA, 802.11i (WPA2)
Bluetooth Version: 2.0 + EDR
Bluetooth Profiles: A2DP, AVRCP, GAP, HFP 1.5, HSP, SDAP, SPP
USB: USB 2.0 High Speed, Micro USB connector
Headset Jack: 3.5mm, Stereo out, Mic
Camera Resolution: 5 megapixels
Image Capture Resolution (max): 2560×1920
Camera Features: Autofocus, White Balance, Geotagging, Color Effects
Camera Digital Zoom (max): 5.4x
Video Recording Resolution: 320×240 (QVGA)
Video Recording Frame Rate: 25 fps
Location Services: Standalone GPS w/ internal antenna, Assisted GPS, E-Compass
দ্বিতীয় ফোন
CPU: OMAP3430 - 600 MHz ARM Cortex A8 + PowerVR SGX 530 GPU + 430MHz C64x+ DSP + ISP (Image Signal Processor)
Dimensions: 60.00 x 115.80 x 13.70 mm
Weight: 169 g
Standby 450 hours, talk time 420 minutes
3.7-inch touch-sensitive display with a resolution of 854×480 pixels, 16 million color depth. Physical screen size is 45.72 mm by 81.34 mm.
512MB/256MB ROM/RAM
microSD / microSDHC expansion slot
Camera: 5.0 megapixel with autofocus and video recorder
Connectivity: USB2.0, 3.5mm audio jack, Bluetooth 2.0 + EDR, Wi-Fi
Supported audio formats: AMR-NB/WB, MP3, PCM / WAV, AAC, AAC +, eAAC +, WMA
Supported video formats: MPEG-4, H.263, H.264, WMV
GPS navigation
এই তথ্য পাওয়া গেছে ওয়েবসাইটে। অক্টোবরের ২১ তারিখে বাজারে আশার খবরও প্রকাশ পেয়েছে। মটোরোলার অফিসিয়াল ঘোষনায় জানা যাবে ফোনের সম্ভাব্য দাম, বাজারে আসার সময় ইত্যাদি।


