June 3, 2010
বারার্ড লুকাস ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি প্রতিযোগিতা Burrard Lucas’ Landscape Photography Contest
November 11, 2009
নাইকনের হাই-ডেফিনিশন ভিডিও প্রতিযোগিতা US$ 1,00,000 with Nikon Online Festival
১৪০ সেকেন্ডের ভিডিও তৈরী করে আপনি পেতে পারেন ১ লক্ষ ডলার। নাইকনের অনলাইন এইচডি ভিডিও ফেষ্টিভালের বক্তব্য এটাই। লেন্সের মধ্যে দেখা একদিন এই বিষয়ের ভিডিও পাঠিয়ে দিন তাদের ওয়েবসাইটে। সাথেসাথে সেটা চলে যাবে টুইটার এবং ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সামনে। আর বিজয়ী হলে পাওয়া যাবে উল্লেখিত পুরস্কার।
তাদের ডি-৫০০০ ক্যামেরার প্রচারকে লক্ষ্য রেখেই এটা করা হয়েছে। এতে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। তবে এই ক্যামেরা বা নির্দিষ্ট কোন ক্যামেরা ব্যবহার করতে হবে এমন কথা নেই, আগেই জানিয়ে দেয়া হয়েছে। বিচারক বিজয়ী নির্বাচিত করবেন ভিডিওর মান, নিজস্ব বৈশিষ্ট এবং লেন্সের সামনে একদিন প্রকাশ করার ক্ষমতার ওপর।
প্রথম পুরস্কার ১ লক্ষ ডলার আগেই উল্লেখ করা হয়েছে। যে ভিডিও অনলাইনে সবচেয়ে দর্শক দেখবে তার পুরস্কার ২৫,০০০ ডলার।
সময় নভেম্বরের ১০ তারিখ থেকে পরবর্তী ৬ সপ্তাহ। পাঠানোর ঠিকানা : http://www.nikonfestival.com/
October 25, 2009
ন্যাশনাল জিওগ্রাফিক-এনার্জাইজার পুরস্কার পেলেন সৌখিন ফটোগ্রাফার Grand Prize Winner of National Geographic - Energizer Ultimate Photo Contest
ন্যাশনাল
জিওগ্রাফিক-এনার্জাইজার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০০৯ এর প্রধান পুরস্কার গ্রান্ড প্রাইজ পেয়েছেন একজন সৌখিন ফটোগ্রাফার। মেদিনা নামের পেশায় আর্কিটেক্ট একজন প্রতিযোগি Peddling Bicycle in Wind নামে ছবি পাঠিয়ে এই পুরস্কার জিতলেন। বিজয়ী হিসেবে তিনি একজন সঙ্গীসহ ১০ দিন গালাপাগোস দ্বিপে ভ্রমনের সুযোগ পাবেন, তার ছবি ন্যাশনাল জিওগ্রাফিকের পরবর্তী সংখ্যায় ছাপা হবে এবং এনার্জাইজারের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে।
এই প্রতিযোগিতা অংশ নেয় ১২,৫০০ ছবি। ব্যাটারী নির্মাতা এনার্জাইজার তাদের পণ্যের প্রচারের জন্য ন্যাশনাল জিওগ্রাফিকের সাথে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। তাদের দাবী তাদের ব্যাটারী সাধারন ব্যাটারীর তুলনায় ৮ গুন বেশি সময় কাজ করে।
নগদ পুরস্কার হিসেবে মেদিনা পাবেন উচু মানের ইউএসবি ২.০ স্ক্যানার, এনার্জাইজার আলটিমেট ব্যাটারী প্যাক, ন্যাশনাল জিওগ্রাফিকের দুটি বই, প্রতিযোগিতার বিচারক ন্যাশনাল জিওগ্রাফিকের রিচার্ডসনের সই করা ফ্রেমসহ ১৬-২০ ইঞ্চি প্রিন্ট করা ছবি।
প্রতিযোগিতায় বিজয়ী অন্যান্য ছবি দেখার জন্য এবং বিস্তারিত দেখার জন্য ভিজিট করতে পারে এই ঠিকানায়;
July 4, 2009
আমাজনের বিজ্ঞাপন প্রতিযোগিতা Amazon Ad Contest
আপনি টিভির জন্য বিজ্ঞাপনচিত্র তৈরী করতে আগ্রহি ? আমাজনের জন্য বিজ্ঞাপন তৈরী করুন এবং তাদের কাছে পাঠিয়ে দিন। পেতে পারেন ২০ হাজার ডলার পুরস্কার। একেবারে নিজের পছন্দমত, স্বাধীনভাবে কাজ করবেন। বক্তব্য একটাই। আমাজন থেকে কিনলে ক্রেতার সুবিধা কি। পাঠানোর কাজটিও খুব সহজ। ইন্টারনেটের মাধ্যমে সরাসরি তাদের ওয়েবসাইটে পোষ্ট করে দিতে হবে।
বিভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে;
· ৬ জুন থেকে ১৭ জুলাইয়ের মধ্যে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনচিত্রটি পাঠিয়ে দিন তাদের কাছে।
· ১৮ জুলাই থেকে ২৪ আগষ্ট পর্যন্ত চলবে বাছাইয়ের কাজ। ৫ টি বিজ্ঞাপনচিত্র বাছাই করা হবে। এখান থেকে একজনকে বিচারকের সিদ্ধান্তে পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে।
· ২৪ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ লক্ষ আমাজনের ক্রেতার সামনে সেগুলি তুলে ধরা হবে। তাদের দেয়া ভোটে যিনি এগিয়ে থাকবেন তিনি পাবেন অডিয়েন্স প্রাইজ।
· ৯ সেপ্টেম্বর বিচারকের রায়ে এবং ক্রেতাদের ভোটে নির্বাচিত বিজয়ীর নাম ঘোষনা করা হবে। প্রতিটির জন্য ১০ হাজার ডলার মুল্যের সমপরিমান গিফট কার্ড দেয়া হবে। নিউ ইয়র্কে ১৫তম জেন ফিল্ম ফেষ্টিভালে বিজ্ঞাপনচিত্র দেখানো হবে এবং যিনি বা যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
আরো তথ্যের জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করুন;
