December 31, 2010

সব মোবাইলে মাইক্রো ইউএসবি চার্জিং ব্যবস্থা

মোবাইল ফোনে মাইক্রো ইউএসবি চার্জিং ব্যবস্থা বাজারে চালু হয়েছে বছরখানেক আগে। কিছু কিছু মোবাইল কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করলেও এখনও অনেকে ভিন্ন ভিন্ন ধরনের চার্জার সরবরাহ করে। গত জুনে ইউরোপীয় ইউনিয়ন সব মোবাইলে এই চার্জার ব্যবহারের ঘোষনা দিয়েছিল। অধিকাংশ বড় কোম্পানী এই চুক্তিতে সম্মতি দিয়েছে। ২০১১ এর শুরু থেকে এধরনের ব্যবস্থা নিশ্চিত হচ্ছে।

পুরস্কার পেল নাইকন ডি৩১০০

নাইকনের কমদামী এসএলআর ক্যামেরা ডি৩১০০ এবং প্রজেক্টরসহ কম্প্যাক্ট ক্যামেরা কুলপিক্স এস১১০০পিজে জার্মানীর আইএফ প্রোডাক্ট ডিজাইন পুরস্কার পেয়েছে। হ্যানোভারের ইন্টারনাশনাল ফোরাম ডিজাইন (আইএফ) এর পৃষ্ঠপোষক। ১৯৫৩ সাল থেকে তারা উন্নত ডিজাইনের জন্য এই পুরস্কার দেয়। এবছর ৪৩টি দেশের ২৭৫৬ টি পন্য বিবেচনায় আনা হয়েছে। পরস্কার দেয়া হয়েছে মোট ৯৯৩ পন্যকে। পুরস্কারের জন্য বিবেচনার বিষয় হচ্ছে ডিজাইনের মান, কাজের মান, নতুনত্ব, সহজ ব্যবহার এবং পরিবেশের ওপর প্রভাব।

December 30, 2010

স্যামসাং পকেট সুপারজুম ক্যামেরা ডব্লিউবি৭০০

ডব্লিউবি-৭০০ নামে নতুন একটি পকেট সুপারজুম ক্যামেরার কথা জানিয়েছে স্যামসাং। তারা প্রচারে ২৪এক্স জুম হিসেবে উল্লেখ করলেও আসলে এতে রয়েছে স্নাইডার ক্রুজনাচ ১৮ এক্স ২৪-৪৩২ মিমি লেন্স, সাথে ১.৩এক্স স্মার্ট জুম। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ এই ক্যামেরায় ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
১৬ মেগাপিক্সেল সিসিডি সেন্সরের এই ক্যামেরার আকার লক্ষ্যনীয়। পুরুত্ব মাত্র ০.৯ ইঞ্চি। বিভিন্ন ধরনের অটোমোড ছাড়া এপারচার, সাটার এবং ম্যানুয়েল মোড ব্যবহার করা যাবে।

December 29, 2010

মোবাইলে থ্রিডি টিভি আনছে এলজি

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া কনজুমার ইলেকট্রনিক শো-তে থ্রিডি-টিভি সহ মোবাইল ফোন আনতে যাচ্ছে কোরীয় কোম্পানী এলজি। মোবাইল ডিজিটাল টিভি (এমডিটিভি) বিষয়টি খুব আকর্ষনীয় মনে না হতে পারে। অন্তত থ্রিডি টিভি সম্প্রচার যখন যথেষ্ট নেই। কিন্তু টিভি দেখার পাশাপাশি থ্রিডি ভিডিও প্লেয়ার হিসেবেও ব্যবহার করা যাবে এটা।

বিশ্বের প্রথম বিদ্যুতচালিত বানিজ্যিক বাস কোরিয়ায়

সিউলের মেট্রেপলিটান গভর্নমেন্ট (এসএমজি) বিশ্বের প্রথম বিদ্যুতশক্তি ব্যবহার করা বাসের বানিজ্যিক ব্যবহার শুরুর দাবী করেছে। এর আগে পর্যন্ত সব ধরনের বাসের ব্যবহার ছিল পরীক্ষামুলক এবং সাংহাই এক্সপো ২০১০ এ সীমিত ছিল পর্যটকদের জন্য। ২১ ডিসেম্বর থেকে এই সার্ভিস চালু করা হয়েছে।
হুন্দাই হেভি ইন্ডাষ্ট্রিজ এবং হ্যানকুক ফাইবারের সাথে সন্মিলিতভাবে তৈরী এই বাস এক চার্জে ৮৩ কিলোমিটার চলবে। লিথিয়াম আয়ন ব্যাটারী চার্জ হতে সময় নেবে ৩০ মিনিটের কম সময়। বাসের সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার।

December 27, 2010

গার্টনারের আউটসোর্সিং দেশের তালিকায় বাংলাদেশ

আইটি বিষয়ে পরামর্শক প্রতিস্থান গার্টনার। তাদের প্রকাশিত আইটি আউটসোর্সিংএর জন্য সুবিধেজনক ৩০ দেশের একটি বাংলাদেশ। এতে এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। প্রথমবারের মত এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।