February 3, 2011

সার্চ নিয়ে গুগল-মাইক্রোসফট দ্বন্দ

গুগল খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল তার প্রধান কারন তাদের সার্চের ফল তখনকার প্রধান সার্চইঞ্জিন ইয়াহু সহ অন্যদের সার্চ রেজাল্টকে কপি করে ব্যবহার করত। গুগলের সাথে প্রতিদ্বন্দিতায় একই পথ ধরেছে মাইক্রোসফট। গুগল অভিযোগ করেছে, তারা প্রমান পেয়েছে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্চি বিং এ গুগলের সার্চ রেজাল্ট ব্যবহার করছে।
গুগলের প্রকৌশলীরা বেশকিছুদিন ধরেই বিষয়টির দিকে নজর রাখছিলেন। মানুষ গুগলের কি সার্চ করে সেটা লক্ষ্য করে সার্চের ফলকে পরিবর্তন করা হচ্ছে। গুগলের সেরা ১০ সার্চ সেকারনেই বিং এর সেরা ১০ সার্চে পরিনত হয়েছে। এটা সম্ভব হতে পারে যদি দুজনেই একই পদ্ধতি ব্যবহার করে।

February 2, 2011

থ্রিডি ডিসপ্লে এবং রেকর্ডিং নিয়ে এলজি জি-স্লেট আসছে মার্চে

গত কনজুমার ইলেকট্রনিক্স শোতে এর ঘোষনা দেয়া হলেও এনিয়ে খুব বেশি কথা বলা হয়নি। আজ সেই জি-স্লেট এর নতুন তথ্য জানানো হয়েছে। এতে অন্য সবকিছুর মধ্যে রয়েছে ১ গিগাহার্টজ ডুয়াল-কোর টেগরা ২ প্রসেসর, ৩২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ, গাইরোস্কোপ এবং এক্সিলারোমিটার। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এতে ১০৮০পি থ্রিডি ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা রয়েছে।
থ্রিডি ক্যামেরাকে ৫ মেগাপিক্সেল ষ্টিল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া সামনের দিকে ভিডিও কলের জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। কানেকটিভিটি হিসেবে থাকবে থ্রিজি এবং ওয়াইফাই।

ইন্টারনেট এড্রেস সংকটে পড়ছে

যে হারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, কিংবা অন্যভাবে বললে যে হারে ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস বাড়ছে তাতে ইন্টারনেট এড্রেস ব্যবহারে সংকট তৈরী হতে যাচ্ছে। একে অনেকটা ফোন নাম্বারের সাথে তুলনা করা যেতে পারে। প্রতিটি ইন্টারনেট সংযোগের জন্য পৃথক একটি সংখ্যা দিয়ে নির্দিষ্ট করা হয়। এরফলেই একজনের ইমেইল আরেকজনের কাছে যায় না।

February 1, 2011

বিশ্বের প্রথম থ্রিডি মোবাইল ফোন আনছে এলজি

থ্রিডি সিনেমার পর টিভি, মনিটর-ল্যাপটপের ব্যবহারও চালু হয়েছে। বাকী রয়েছে মোবাইল ফোন। এ মাসেই বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ থ্রিজি মোবাইল সেট এনে সেটা শুরু করতে যাচ্ছে এলজি। তাদের অপটিমাস ৩ডি সেটে বিশেষ চশমা ছাড়াই যেমন থ্রিডি ভিডিও দেখা যাবে তেমনি দুই লেন্স বিশিষ্ট ক্যামেরায় থ্রিডি ছবি এবং ভিডিও রেকর্ড করা যাবে।

বিশ্বের অর্ধেক মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে ২০০ কোটি

কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন এগুলি প্রাত্যহিক জীবনের অংশ। গত ১০ বছরের মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫ গুন।
২০০০ সালে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১০০ কোটি, ২০১০ সালে তা বেড়ে দাড়িয়েছে ৫০০ কোটিতে। এই তথ্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের দেয়া। অবশ্য ৫০০ কোটি গ্রাহক বলতে ৫০০ কোটি ব্যবহারকারী বুঝায় না।

বাইডু-র অভাবনীয় লাভ

চীনের প্রধান সার্চ ইঞ্জি বাইডুর লাভ বছরের শেষ ৩ মাসে বেড়েছে ৩ গুন। ওয়াল ষ্ট্রিটের ধারনা থেকে এটা অনেক বেশি।
আমেরিকায় যেমন গুগলের একচ্ছত্র আধিপত্য তেমনি চীনে কর্তৃত্ব করছে বাইডু। এনালাইসিস ইন্টারনাশনালের হিসেবে চীনের সার্চে ৭৩ ভাগ করা হয় বাইডু থেকে। গুগল ব্যবহার হয় ২২ ভাগ।