প্লাগইন নির্মাতা অনওয়ান পারফেক্ট ফটো স্যুইট ৫.৫ নামে তাদের প্লাগইনের নতুন ভার্শন রিলিজ দিয়েছে। ফটোশপ, লাইটরুম, এপারচার ইত্যাদি সফটঅয়্যারের সাথে কাজ করবে এই প্লাগইন। এতে রয়েছে ৫টি পৃথক প্লাগইনের ফুল ভার্শন, ফোকালপয়েন্ট ২, ফটোটিউন ৩, ফটোফ্রেম ৪.৬, ফটোটুলস ২.৬, মাস্ক প্রো ৪.১ এবং পারফেক্ট রিসাইজ ৭। এছাড়া সম্প্রতি ঘোষনা করা পারফেক্ট লেয়ার যোগ করা হবে আগামী বছরের শুরুতেই।
December 4, 2010
December 3, 2010
২ টেরাবাইট মেমোরীকার্ড আনছে সানডিস্ক, নাইকন এবং সনি
ক্যামেরায় মেমোরী কার্ড ব্যবহারের সময় যায়গার স্বল্পতা নিয়ে যারা এখনও চিন্তিত তাদের জন্য সুখবর জানাচ্ছে মেমোরীকার্ড নির্মাতা সানডিস্ক। ক্যামেরা নির্মাতা নাইকন এবং সনির সাথে তারা তৈরী করতে যাচ্ছে ২ টেরাবাইট ধারনক্ষমতার কমপ্যাক্ট ফ্লাশ (সিএফ) কার্ড। এর ডাটা ট্রান্সফার রেট হবে ৫০০ মেবা/সে। ধারনক্ষমতা ছাড়িয়ে যাবে ২ টেরাবাইট।
আমাজন উইকিলিকসের সাইট বন্ধ করেছে
আমাজন তাদের ওয়েব সার্ভার থেকে উইকিলিকসের সাইট বন্ধ করেছে গতকাল বৃহষ্পতিবার। আমেরিকার চাপ এর কারন এমন খবর প্রকাশ পেলে তারা সেটা অস্বিকার করেছে। এছাড়া উইকিলিকস যেন ব্যবহার করা না যায় এজন্য ডিষ্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) আক্রমনের কথাও অস্বিকার করেছে তারা।
December 2, 2010
ফ্লাশ ১০.২ প্রসেসর ব্যবহার না করেই হাইডেফিনিশন ভিডিও দেখাবে
ফ্লাশ প্লেয়ার ১০.২ বেটা ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। বলা হচ্ছে এতে হাই ডেফিনিশন ভিডিও ব্যবহারের সময় প্রসেসরের কোন শক্তি ব্যবহার করবে না। পুরো কাজ করা হবে গ্রাফিক্স কার্ড ব্যবহার করে। অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে একাধিক মনিটর ব্যবহার এবং ভিডিও ছাড়াও অন্য সবকিছুই দ্রুত রেন্ডার করা।
December 1, 2010
বার্ধক্য প্রতিরোধের পদ্ধতি বের করেছে হার্ভার্ডের একটি দল
বার্ধক্য পছন্দ করে এমন মানুষ খুজে পাওয়া কঠিন। নানারকম রোগ এবং মৃত্যুর সম্পর্ক এর সাথে। মানুষ যুগ যুগ ধরে বার্ধক্য প্রতিরোধের নানারকম চেষ্টা করেছে। মানুষের শরীরের কোষ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাহলে এই কোষের সমম্বয়ে তৈরী শরীরের অংশগুলিকে কেন রক্ষা করা যাবে না। এই চিন্তাকে সফলভাবে বাস্তবে রূপায়িত করেছেন হার্ভার্ড এর কিছু বিজ্ঞানী। তারা ইদুরের ওপর প্রয়োগ করে শুধু যে বার্ধক্য প্রকিরোধ করেছেন তাই না, একে বিপরীতমুখী করেছেন।
Subscribe to:
Posts (Atom)
