নতুন দুটি স্পিকার বাজারে ছেড়েছে লজিটেক। জেড ৫১৫ স্পিকারটি ৫০ ফুট দুর থেকেও তারের সংযোগ ছাড়া কাজ করবে। এজন্য ২.৪ গিগাহার্টজ অয়্যারলেস কানেকশনের ব্যবস্থা রয়েছে। ইউএসবি পোর্টে এডাপটার লাগালেই এটা ব্যবহার করা যাবে। এরসাথে অন্য কিছুর সংযোগ দেয়ার জন্য ৩.৫মিমি ষ্টেরিও জ্যাক রয়েছে।
দুটি ২ ইঞ্চি স্পিকারের এই সেটটি রিচার্জেবল ব্যাটারী থেকে চালানো যাবে এবং এক চার্জে ১০ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। কাজেই বাড়ির বাইরে নিতে কোন সমস্যা নেই।





