উত্তর কোরিয়া গ্রাফিকাল ইউজার ইন্টারফেসসহ তাদের নিজস্ব লিনাক্স অপারেটিং সিষ্টেম তৈরী করেছে যা অনেকটাই মাইক্রোসফট উইন্ডোজের মত। এর নাম রেড ষ্টার। মিখাইল নামের এক রাশিয়ান ছাত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং থেকে এর কপি কিনেছে ৫ ডলারে। সে এর একটি সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করেছে রাশিয়ান এম্বাসীর ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। প্রকাশিত হয়েছে রাশিয়ার ওয়েবসাইট রাশিয়া-টুডেতে এবং এই খবর দিয়েছে রাশিয়ার টেলিভিশন।March 5, 2010
উত্তর কোরিয়ার তৈরী লিনাক্স উইন্ডোজের মত North Korea Develops Own Linux Distribution
উত্তর কোরিয়া গ্রাফিকাল ইউজার ইন্টারফেসসহ তাদের নিজস্ব লিনাক্স অপারেটিং সিষ্টেম তৈরী করেছে যা অনেকটাই মাইক্রোসফট উইন্ডোজের মত। এর নাম রেড ষ্টার। মিখাইল নামের এক রাশিয়ান ছাত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং থেকে এর কপি কিনেছে ৫ ডলারে। সে এর একটি সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করেছে রাশিয়ান এম্বাসীর ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। প্রকাশিত হয়েছে রাশিয়ার ওয়েবসাইট রাশিয়া-টুডেতে এবং এই খবর দিয়েছে রাশিয়ার টেলিভিশন।March 4, 2010
প্যানাসনিকের থ্রিডি টিভি বিক্রি শুরু হচ্ছে Panasonic 3D TV starts selling
আগামী সপ্তাহেই থ্রিডি টিভি বাজারে আসছে। প্যানাসনিকের তৈরী এই টিভি ১০ মার্চ থেকে বিক্রি শুরু করবে বেষ্ট-বাই। প্যানাসনিক এবং বেষ্ট-বাই দুজনার পক্ষ থেকে যৌথভাবে একথা জানানো হয়েছে। এটা হবে বিশ্বের প্রথম ফুল হাই ডেফিনিশন টিভি যেখানে থ্রিডি দেখা যাবে।
অপেরা ১০.৫ বাজারে Opera 10.5 hits desktop Windows
ব্রাউজার ব্যবহারের দিক থেকে অপেরা জনপ্রিয়তায় অন্যদের থেকে পিছিয়ে থাকতে পারে তাই বলে এতে চমকের অভাব নেই। বাজারে আসা নতুন অপেরা ১০.৫ কে বলা হচ্ছে সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার। এর নতুন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ৭ গুন দ্রুতগতিতে কাজ করে, যার সাথে তুলনা করার মত অবস্থানে নেই কোন প্রতিযোগি।
অপেরা ১০.৫ ভার্শনে প্রাইভেট ট্যাব এবং প্রাইভেট উইন্ডো ব্রাউজিং বলে ফিচার রয়েছে। এই ফিচার আপনি কোন সাইটে গেছেন সেই তথ্য অপেরা নিজেই মুছে দেয়।
নাইকনের রিমোট হিসেবে নোকিয়া এন৯০০ Nokia N900 hacked into remotely controlling your Nikon DSLR
হ্যাকারদের নানারকম ভাল-মন্দ কাজের খবর শুনেছেন বিভিন্ন সময়, এমন খবর শুনেছেন কি যে কোন যন্ত্রকে অভাবনীয় কাজে ব্যবহার করেছে। নোকিয়ার আধুনিক ফোন এন৯০০কে হ্যাক করে নাইকন ডিজিটাল এসএলআর ক্যামেরার রিমোট হিসেবে ব্যবহার করা হয়েছে। অবাক হওয়ার বিষয় সন্দেহ নেই।
ব্লুটুথ ৪.০ চালূ হবে এবছরই Bluetooth 4.0 to Reach Devices in Fourth Quarter
তারহীন যোগাযোগ ব্যবস্থা ব্লুটুথের ব্যবহার চালু হবে এবছরই শেষের দিকে। হেডসেট, মোবাইল ফোন এবং পিসিতে বছরের চতুর্থভাগে এর ব্যবহার শুরু হবে, জানিয়েছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেষ্ট গ্রুপ।
নতুন এই প্রযুক্তির ফলে আগের চেয়ে কম শক্তির যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। যেমন কয়েন ব্যাটারী ব্যবহার করা ঘড়ি এবং বিভিন্ন ধরনের ছোট যন্ত্রপাতি। উল্লেখ্য আগের ভার্শনের ব্লুটুথ ব্যবহার করা যেত ৩এ অথবা বড় ব্যাটারী ব্যবহার করে এমন যন্ত্রে।
March 3, 2010
দশক জুড়ে বিস্বস্ত ক্যামেরা ক্যানন Canon celebrates a decade of ‘most trusted’ camera brand in Europe
গত এক দশক ধরে ইউরোপে বিস্বস্ততায় শীর্ষে রয়েছে ক্যানন। রিডার্স ডাইজেষ্টের বিভিন্ন পন্যের ওপর ব্যবহারকারীদের আস্থার বিষয়ে বাৎসরিক জরিপে টানা দশবার শীর্ষস্থান লাভের গৌরব অর্জন করল ক্যামেরা নির্মাতা ক্যানন। ইউরোপের ১৬টি দেশে ১৪টি ভাষায় এই জরিপ চালানো হয়। এই জরিপে অন্যান্য পন্যের পাশাপাশি ক্যামেরাও ছিল। রিডার্স ডাইজেষ্টের ৪৫ লক্ষ পাঠকের ডাটাবেজ থেকে উত্তরদাতাদের নেয়া হয় এবং ৩২০০০ উত্তরদাতার মত বিশ্লেষন করা হয়।
Subscribe to:
Posts (Atom)
