Showing posts with label 4G. Show all posts
Showing posts with label 4G. Show all posts

September 25, 2010

স্যামসাং এর ৪জি-সহ ফোন Samsung SCH-r900 Craft

বিজ্ঞাপনে ফোর-জি শব্দটি ব্যবহার করা হয় এলটিই এবং ওয়াইম্যাক্স দুধরনের ব্যবস্থার জন্যই। অর্ধাত এটা এইচএসপিএ কিংবা ওয়াইম্যাক্স যেকোনটি হতে পারে। আপনি বিভ্রান্ত হতে পারেন অনায়াসেই। স্যামসাং জিএসএম ভিত্তিক সত্যিকারের ফোর-জি ব্যবহারযোগ্য হ্যান্ডসেট বাজারে এনেছে। মাল্টিমোড এসসিএইচ-আর৯০০ ক্রাফট মডেলে সিডিএমএ এবং ফোরজি জিএসএম ব্যবহার করা যাবে।

November 10, 2009

এপল আইফোন ফোর-জি Apple iPhone 4G


আইফোন থ্রিজিএস বাজারে এসেছে বেশিদিন হয়নি এরই মধ্যে শোনা যাচ্ছে আইফোন ফোর-জি এর কথা রীতিমত বিশ্বাসযোগ্য সুত্র জানাচ্ছে এপল এরই মধ্যে আইফোন ফোরজি এর প্রোট্রোটাইপ তৈরী করেছে এর সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে এতে RFID রিডার ব্যবহার করা হচ্ছে RFID হচ্ছে দুরত্ব বা বস্তুর ট্যাগ ব্যবহারের পদ্ধতি উদাহরন হিসেবে, বাস্তবে এটা ব্যবহার করে কোন দোকানের গেট কোথায় কিংবা কোন বস্তু কোথায় তা জানা সম্ভব

এপল কেন এটা ব্যবহার করতে যাচ্ছে তা স্পষ্ট না হলেও ধারনা করা যেতে পারে, তারা এর মাধ্যমে পেমেন্ট দেয়ার ব্যবস্থা চালু করতে চায় RFID এর একটা ব্যবহার NFC (Near Field Communication), যা থেকে খুব কাছে (১০ সেমি) হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আদান-প্রদান করা যায় আইফোনে এই প্রযুক্তি ব্যবহার করলে ফোন থেকে সরাসরি পেমেন্ট দেয়ার সুযোগ তৈরী হবে

নেদারল্যান্ডে রবোব্যাংক এই পদ্ধতি পরীক্ষা করেছে বর্তমানে প্রচলিত পদ্ধতির বাইরে অর্থ লেনদেণের মাধ্যমে ক্রেতারা কেনাকাটা করতে পেরেছে এটা যদি আইফোনে যুক্ত হয় তাহলে সেটা হবে এপলের আরেক বিস্ময়কর প্রযুক্তি

ধারনা করা হচ্ছে ২০১০ সালে আইফোন ফোরজি দেখা যেতে পারে

May 27, 2009

সুইডেনে বানিজ্যিক ৪জি First commercial 4G in Sweden

বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের প্রযুক্তি ৪জি (লং টার্ম এভোলুশন, এলটিই) পরীক্ষা করা হয়েছেসেগুলি ছিল পরীক্ষাইসুইডেন প্রথমবারের মত বানিজ্যিক কাজে ব্যবহারের পরীক্ষা চালাচ্ছেএজন্য তারা বেজ ষ্টেশ স্থাপন করেছেচালু হলে তাদের দাবী অনুযায়ী এর গতি হবে বর্তমানের থ্রিজি-র গতির চেয়ে ১০ গুন বেশিযার অর্থ দাড়ায় সেকেন্ডে ৬০ মেগাবিট থেকে ১০০ মেগাবিট সুইডেনের জাতিয় টেলিকমিউনিকেশন সংস্থা টালিয়া একথা নিশ্চিত করেছে
৪জি-র এই ঘোষনায় রীতিমত বিতর্কের সৃষ্টি হয়েছেমাত্র ১ সপ্তাহ আগে টেলিনর এক বিজ্ঞাপনে মোবাইল ব্রডব্যান্ডের যে সর্বোচ্চ সীমা উল্লেখ করেছিল এই ঘোষনা তার বিরোধীটেলিনর একে অবাস্তব বলে আখ্যায়িত করেছেকোন কোন সংস্থা ৪জি ধারনার সমালোচনা করেছেতাদের বক্তব্য টেলিকম শিল্পের দুর্বলতা হচ্ছে যখন কোন প্রযুক্তি সবে তার বিনিয়োগ উঠাতে চেষ্টা করে তখনই নতুন আরেক প্রযুক্তি এনে হাজির করা হয়কেউ কেউ একে মিডিয়ার তৈরী প্রচারনা বলে মন্তব্য করেছেন কেউ কেউ বলছেন এবিষয়ে সুইডের প্রথম হওয়ার দাবী করতে পারে না কারন আগেই ওয়াইম্যাক্স চালু হয়েছেআমেরিকায় অন্তত দুটি অংগরাজ্যে, বাল্টিমোর এবং পোর্টল্যান্ডে এর ব্যবহার রয়েছেএবং ওয়াইম্যাক্স আসলে ৪জিতাদের উচিত ছিল ৪জি না বলে এলটিই উল্লেখ করা
বিতর্ক যতই হোক, আগেই যেমনটা উল্লেখ করা হয়েছে, ৪জি বা এলটিই এর পরীক্ষা করেছে এবং করছে বৃটেন, জাপান সহ অনেক দেশযদিও বাস্তবে এর ব্যবহারের জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারেকারন সাধারন ব্যবহারকারীদের জন্য ৪জি মডেম এখনও তৈরী হয়নি