September 7, 2010

সনির নতুন লংজুম হ্যান্ডিক্যাম Sony Handycam DCR-SX15E and DCR-SR15E

সনি নতুন দুটি ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন ক্যামকোর্ডারের ঘোষনা দিয়েছে। হাল্কা, সহজে ব্যবহারযোগ্য এই ক্যামেরাদুটিতে রয়েছে ৫০এক্স অপটিক্যাল জুম, ২.৭ ইঞ্চি ক্লিয়ার ফটো এলসিডি, ষ্টেডিশট, ফেস ডিটেকশন এবং ভিডিও লাইট।  এদের মধ্যে DCR-SX15E মডেলে সনির মেমোরী ষ্টিক কিংবা এসডি কার্ড ব্যবহার করা যাবে। আর DCR-SR15E মডেলে রয়েছে ৮০ গিগাবাইট হার্ডডিস্ক।
রেকর্ডিং মিডিয়া ছাড়া অন্য কোনকিছুতে উল্লেখ করার মত তফাত নেই। ২.৩ মিমি সিসিডি সেন্সর, সনি লেন্স, ষ্টেরিও বিল্টইন জুম মাইক্রোফোন, ইউএসবি এবং এ/ভি কানেকটিভিটি ইত্যাদি রয়েছে ক্যামেরাদুটিতে।
অক্টোবরের শুরু থেকে ক্যামেরাগুলি বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment