September 7, 2010

কোরেল ড্র হোম এন্ড ষ্টুডেন্ট স্যুইট ১৫ CorelDRAW Home & Student Suite X5

কোরেল কর্পোরেশন জানিয়েছে তারা হোম এন্ড ষ্টুডেন্ট স্যুইট নামে তাদের গ্রাফিক্স স্যুইট এর সবশেষ ভার্শনের একটি কমদামী ভার্শন বাজারে ছাড়াতে যাচ্ছে। এতে রয়েছে কোরেল ড্র ১৫, কোরেল ফটো পেইন্ট ১৫, কোরেল ফটো ট্রেস, কোরেল ক্যাপচার, কোরেল কানেক্ট এবং ফটোজুম প্রো ২। এই সফটঅয়্যার ৩টি কম্পিউটারে ইনষ্টল করা যাবে। দাম মাত্র ৯৯ ডলার।
অত্যন্ত জনপ্রিয় এই গ্রাফিক্স প্যাকেজ ব্যবহার করে ওয়েব-প্রিন্ট গ্রাফিক্স থেকে শুরু করে লোগো, কার্ড, পোষ্টারসহ সবধরনের কাজে ব্যবহার করা হয়। সফটঅয়্যার ছাড়াও অতিরিক্ত হিসেবে এরসাথে রয়েছে ১৩০০ ক্লিপআর্ট ইমেজ, ১৪টি ডিজাইন টেম্পলেট এবং ১৪০ এর বেশি ওপেনটাইপ ফন্ট। নতুন কোরেল কানেক্ট ব্যবহার করে কম্পিউটার বা ইন্টারনেট থেকে ইমেজ, ফন্ট, টেম্পলেট ইত্যাদি খুজে ব্যবহার করা যাবে।

No comments:

Post a Comment