হয়ত খুব বেশি না। অন্তত এলজির ঘোষনার পর। তারা বাজারে আনতে যাচ্ছে ডুয়াল কোর ১ গিগাহার্টজ প্রসেসর দিয়ে স্মার্টফোন। এতেও যদি অবাক হওয়ার মত কিছু না পান তাহলে জেনে নিন, এতে ব্যবহার করা হচ্ছে এনভিডিয়ার টেগরা ২ জি-ফোর্স গ্রাফিক্স প্রসেসর।
ফুল হাই ডেফিনিশন ভিডিও কিংবা থ্রিডি গেম অথবা ইন্টারনেট ব্রাউজিং যাই হোক না কেন, কম্পিউটারের সাথে রীতিমত পাল্লা দেবে তাদের নতুন এই সিরিজ।
এর অপারেটিং সিষ্টেম কি হবে এখনো জানানো হয়নি। তবে এন্ড্রয়েড কিংবা উইন্ডোজ ফোন ৭ হওয়ার সম্ভাবনা বেশি।

No comments:
Post a Comment