১ গিগাহার্টজ ক্লক স্পিডের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করে মোবাইল ফোন বাজারে পাওয়া যায়। যদি এতেও চাহিদা না মেটে তাহলে এবছরই পাবেন ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর। এর নির্মাতা ক্যালকম জানিয়েছে তারা দুটি প্রসেসর নিয়ে কাজ করছে। এদের মধ্যে একটি Snapdragon 8X50A ব্যবহার করা মোবাইল ফোন এবছরই পাওয়া যাবে। Snapdragon 8X50A এর ক্লকস্পিড ১.৩ গিগা হার্টজ। এমাসেই এটা নির্মাতাদের হাতে পৌছে যাবে। এখানেই থামেনি ক্যালকম। আরো উন্নত ১.৫ গিগাহার্টজ প্রসেসর ডুয়াল কোর Snapdragon 8X72 তৈরী করছে তারা এবছরের মধ্যেই ।
প্রশ্ন আসতে পারে এত গতিশীল প্রসেসর প্রয়োজন হচ্ছে কেন। এটা ব্যবহার করে ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও প্লে করা যাবে। অর্থাৎ এটা ব্যবহার করে তৈরী মোবাইল ফোনকে হাই-ডেফিনিশন ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment