ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে চীন বিশ্বে ১ নম্বর। অনলাইনে গেম খেলায়ও তারা খুব পিছিয়ে নেই। ৬ থেকে ৭ কোটি মানুষ ইন্টারনেটে গেম খেলে। আর এই খাতে ২০০৯ সালে তাদের আয় হয়েছে ৩৯৭ কোটি ডলার। আই-রিসার্চ নামের এক প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে।গত ৫ বছর ধরেই চীনে অনলাইন গেমের জনপ্রিয়তা অস্বাভাবিক রকমের বাড়তির দিকে। বর্তমানে প্রতি ৫ জন ইন্টারনেট ব্যবহারকারীর একজন ইন্টারনেটে গেম খেলে। গতবছর বৃদ্ধির হার ছিল ৩০.১ শতাংশ। এদের সংখ্যা আগামী ৩ বছরে দ্বিগুন হবে বলে অনুমান করা হচ্ছে। এরই সাথে পাল্লা দিয়ে তৈরী হচ্ছে নিত্যনতুন গেম। ইন্টারনেট গেমের পাশাপাশি মোবাইল গেমও জনপ্রিয়তা পাচ্ছে।
No comments:
Post a Comment