October 12, 2009

ভারত প্রযুক্তি সেবায় বিশ্বনেতৃত্বে যাচ্ছে India set to be global leader in tech services

প্রযুক্তি সেবায় বিশ্বের নেতৃত্ব দিতে যাচ্ছে ভারত ব্যবসা বিষয়ক প্রকাশক এবং ফোর্বস এর প্রধান এবং চেয়ারম্যান এর এটাই ধারনা। তিনি বলেছেন এতে ভারতের সফটওয়্যার বিষয়ে উন্নতি যেমন কাজ করেছে তেমনি আমেরিকার মন্দায় ডলারের দাম কমে যাওয়াও ভুমিকা রেখেছে।

৬২ বছর বয়সি ষ্টিভ ফর্বস এর কথায়, মার্কিন সরকার বেশকিছু ভুল পদক্ষেপ নেয়ার কারনে মন্দা দীর্ঘস্থায়ি হয়েছে। সরকার ডলার মুল্য স্থিতিশীল করার ব্যবস্থা নেয়নি, ট্যাক্স কমানোর চেষ্টা করেনি। এই কারনে ব্যবসায় মুলধন এবং ছোট ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে। তার বক্তব্য, সরকারের কারনে মন্দা দীর্ঘস্থায়ী হয়েছে।

অন্যদিকে ভারতের প্রবৃদ্ধি দেখে বোঝা যায় তারা মন্দার প্রভাব কাটিয়ে উঠতে পেরেছে। ২০০৮/০৯ সালে ভারতের প্রবৃদ্ধি ছিল ৬.৭ ভাগ। বর্তমান বছরের তা ৬ ভাগ হবে বলে ধারনা করা হচ্ছে।

তার মতে ১৯৯১ সাল থেকে ভারত যে মুক্তবাজারের দিকে গেছে সেটা তাদের চালু রাখা উচিত। এরফলে বিদেশী বিনিয়োগ বাড়বে। আমেরিকার সাথে প্রতিদ্বন্দিতা করতে ভারতের কয়েক দশক লেগে যেতে পারে, তবে কোন কোন ক্ষেত্রে ভারত আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারে। যেমন আইটি ক্ষেত্র। তিনি নাম উল্লেখ করে বলেন ভারতের সবচেয়ে বড় সফটওয়্যার প্রতিষ্ঠান টাটা কন্সালটেন্সি সার্ভিস এবং দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান উইপ্রো এখনই বড় কাজের অর্ডার পাচ্ছে।

তিনি একথাও উল্লেখ করতে ভোলেননি, ভারতে তার পত্রিকার জনপ্রিয়তা দেখে তিনি মুগ্ধ। কয়েক মাসের মধ্যেই তার ফোর্বস লাইফষ্টাইল এবং ফোর্বস উইমেন পত্রিকা ভারতে চালু হবে।

1 comment:

  1. বাংলাদেশে ওয়াইম্যাক্স-থ্রিজি কি আদৌ কখনো চালু হবে ? কে জানাতে পারেন ??

    ReplyDelete