সনি অধিক ক্ষমতার, দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়ন ব্যাটারী বাজারে ছেড়েছে।
এতে ক্যাথড ম্যাটেরিয়াল হিসেবে অলিভাইন টাইপ লিথিয়াম আয়ন ফসফেট ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যাটারীর ধারনক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি ব্যবহারের স্থায়িত্ব বেড়েছে। বর্তমানের ব্যাটারী ২,০০০ বার চার্জ-রিচার্জ করার পরও ৮০ ভাগ কর্মক্ষম থাকবে। বর্তমানে প্রচলিত ব্যাটারীর তুলনায় যা প্রায় চার গুন।
নতুন ব্যাটারী চার্জ হবে অত্যন্ত দ্রুত। ৩০ মিনিটের মধ্যে ৯৯ ভাগ চার্জ হবে যা সনির বর্তমান জি-সিরিজ এবং এ-সিরিজ ব্যটারীর সময়ের প্রায় অর্ধেক । এই ব্যাটারীর ধারনক্ষমতা ১.১ এম্পিয়ার আওয়ার। ওজন ৪০ গ্রাম।
No comments:
Post a Comment