মোবাইল ফোনে নতুনভাবে যোগ করার মত আর কি আছে, এ প্রশ্ন করতেই পারেন। মিউজিক, ওয়েব, গেম, সব ধরনের কানেকটিভিটি।
এরপরও যদি কম্পিউটারের মত কিবোর্ডের অভাব বোধ করেন তাহলে ৫৭৩০ এক্সপ্রেস মিউজিক। এতে রয়েছে ফুল কিবোর্ড।
এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চি ১৬ মিলিয়ন কালার ডিসপ্লে, চার সারি সাইড-স্লাইড কিবোর্ড, সিমবিয়ান এস৬০ অপারেটিং সিষ্টেম, ৩৬৯ মেগাহার্টজ আরম প্রসেসর, ৩.৫ মিমি ষ্ট্যান্ডার্ড অডিও জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট (৮ গিগাবাইট সেটের সাথে দেয়া হবে), ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, সাথে জিওট্যাগিং এবং ৩০ ফ্রেম/সে ভিডিও, ইউপিএনপি সহ ওয়াই-ফাই, বিল্ট-ইন জিপিএস রিসিভার এবং ইনষ্টল করা নোকিয়া ম্যাপ, এফ-এম রেডিও, ব্লু-টুথ, এন-গেজ সাপোর্ট, পৃথক গেমিং কি, পৃথক মিউজিক কি, নোকিয়া সে এন্ড প্লে . . . এই তালিকা অনেক দীর্ঘ। যাকিছু মনে করতে পারেন সবই দেয়া হয়েছে এতে।
বরং কি নেই সেটা জানা যাক। ভিডিওর জন্য DivX/XviD কোডেক নেই। ব্যবহার করলে ইনষ্টল করে নিতে হবে। ইউএসবি থেকে চার্জ হয় না। টিভির সাথে কানেক্ট করা যায় না। ব্যাটারী লাইফ তুলনামুলক কম।
No comments:
Post a Comment