August 15, 2009

ভাইরাস ছড়ানোর দায়ে অভিযুক্ত অষ্ট্রেলিয়ান Australian charged with infecting 3,000 computers

অষ্ট্রেলিয়ার এডেলেইডের পুলিশ জানিয়েছে তারা ২০ বছর বয়সি একজন অষ্ট্রেলিয় নাগরিকের বিরুদ্ধে ৩০০০ এর অধিক কম্পিউটারে ভাইরাস ছড়ানোর অভিযোগ এনেছে। অভিযোগ প্রমানিত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।

অভিযুক্ত ব্যক্তির পরিচয় গোপন রেখে জানানো হয়েছে সে এই ভাইরাসের মাধ্যমে ব্যাংক এবং ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য সংগ্রহ করছিল। তার বিরুদ্ধে আনা আরেকটি অভিযোগ হচ্ছে সে এমন ব্যবস্থা করে রেখেছে যার মাধ্যমে বিশ্বের ৭৪ হাজার কম্পিউটারকে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে অকেজো করে দেয়া যায়।

পুলিশ এখনো জানায়নি সে এই তথ্য ব্যবহার করে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেছে কিনা। কম্পিউটার অপরাধ বিষয়ক গোয়েন্দারা তিন মাসের তদন্তের পর এই তথ্য জানিয়েছে।

No comments:

Post a Comment