October 31, 2010
October 30, 2010
ঢাকায় আজ থেকে বিসিএস আইসিটি তথ্যপ্রযুক্তি মেলা
আগারগাও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আজ শুরু হচ্ছে ৪ দিনের তথ্যপ্রযুক্তি বিষয়ক মেলা আইসিটি ওয়ার্ল্ড ২০১০। এবারের স্লোগান, নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ। এতে অংশ নিচ্ছে ৬৬টি প্রতিস্থান, ৬৯টি ষ্টল এবং ২৬টি প্যাভেলিয়ন। মেলার প্রবেশমুল্য ২০ টাকা তবে স্কুলের ছাত্রছাত্রীরা বিনামুল্যে প্রবেশের সুযোগ পাবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
October 29, 2010
ড্রাইভারছাড়া গাড়ির ৮ হাজার মাইল ভ্রমন
ইটালি থেকে চীন, ৮ হাজার মাইল দুরত্ব অতিক্রম করেছে চালকবিহীন একটি গাড়ি। সাংহাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে যোগ দিতে। যাত্রায় সময় লেগেছে ৩ মাস। মস্কোর মত শহর ছাড়াও জলাশয়, গোবি মরুভুমি সবকিছুই পাড়ি দিতে হয়েছে যাত্রাপথে। গাড়ির সবকিছু জিপিএস এর সাহায্যে নিয়ন্ত্রন করেছে লেজার স্ক্যানার।
৮ হাজার ৭৮ মাইল যাত্রায় এই গাড়ি সত্যিকার অর্থে থেকে একবার। জ্বালানী নেবার জন্য। এছাড়া প্রতি ৪ ঘন্টা চলার পর চার্জ দেয়ার জন্য থামতে হয়েছে। বুঝতেই পারছেন এটা ব্যাটারীতে চলে।
মেধা প্রয়োজন, যন্ত্র নামমাত্র
এই সাইটে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বহু পরামর্শ দেয়া হয়েছে। সবকিছু প্রযুক্তি নির্ভর। অমুক হার্ডঅয়্যার ব্যবহার করে ওটা করা যায়, তমুক সফটঅয়্যার দিয়ে সেটা করা যায় এইসব। কাজেই ধারনা হতে পারে কাজ করার জন্য অমুক জিনিষটা আমার আগে চাই।
বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন। আপনি কি জানেন টারমিনেটর ২ এনিমেশনের কারনে বিশ্ব কাপিয়ে দিয়েছিল, এবং সেটা তৈরী হয়েছিল ৩৩ মেগাহার্টজ ৪৮৬ প্রসেসর (পেন্টিয়াম এর আগের প্রসেসর) ব্যবহার করে। বর্তমানে গিগাহার্টজ প্রসেসর, গিগাবাইট র্যাম আপনার হাতের নাগালে থাকার পরও আপনি তেমন কিছু করতে পারছেন না।

Subscribe to:
Posts (Atom)