October 26, 2010

এসিডিসি প্রো ৪

এসিডি সিষ্টেমস তাদের জনপ্রিয় সফটঅয়্যার এসিডিসি প্রো এর ভার্শন ৪ বেটা রিলিজ দিয়েছে। একসময় ইমেজ ভিউয়ার হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বিপুল সংখ্যক ফটোগ্রাফার এটা ব্যবহার করেন। এতে রয়েছে ওয়ার্কফ্লো এক্সিলারেশন টুল, জিওট্যাগিং, ম্যাপ ভিউয়ার, ভিগনেট, ক্রোমাটিক এবারেশন কারেকশন ইত্যাদি ফিচার।
র ফাইল প্রসেসিং এর ব্যবস্থাকে আগের থেকে উন্নত করা হয়েছে এই ভার্শনে। ছবির রঙ নিখুত দেখানোর জন্য রঙের পরিমান বাড়ানো হয়েছে।
সফটঅয়্যারটি ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে

October 25, 2010

১২০ গিগাবাইট ব্লুরে রাইটার

কম্পিউটারের রাইটার ব্যবহার করে এক ডিস্কে ১২০ গিগাবাইট রাইট করা এখনও স্বপ্নের মত। এধরনের ইন্টারনাল এবং এক্সটারনাল ইউএসবি ২ ইন্টারফেসের রাইটারের ঘোষনা দিয়েছে বাফেলো। নাম বিআরএক্সএল-৬ইউ২, এক্সটারনাল এবং বিআরএক্সএল-৬এফবিএস-বিকে, সাটা, ইন্টারনাল। একই সময়ে ঘোষনা দিয়েছে পাইওনিয়ারও। তাদের রাইটারের নাম বিডিআর-২০৬ এমবিকে।

বিশ্বের ক্ষুদ্রতম ফুল এইচডি ডিসপ্লে

অরটাচটেক নামটি কি আগে শুনেছেন। সম্ভবত না। তবে ক্যাসিও নামটি পরিচিত। অরটাচটেক ক্যাসিওর সাথে জয়েন্ট ভেনচারে ছোট এবং মাঝারি আকারের ডিসপ্লে তৈরী করে। তারা ৪.৮ ইঞ্চি ফুল হাই ডেফিনিশন রেজ্যুলুশনের ডিসপ্লের ঘোষনা দিয়েছে। ১৯২০-১০৮০ পিক্সেল রেজ্যুলুশনের এই ডিসপ্লেতে হাইপার এমোরফাস সিলিকন টিএফটি ব্যবহার করা হয়েছে। এরকাছে এপলের রেটিনা ডিসপ্লেকে হাস্যকর মনে হবে।

ভিউসনিক মাল্টিটাচ মনিটর

উন্নতমানের কম্পিউটার মনিটর তৈরীর জন্য পরিচিত ভিউসনিক। তারা একটি ২২ ইঞ্চি মাল্টিটাচ মনিটর বিক্রি শুরু করেছে। ইনফ্রারেড অপটিক্যাল ইমেজিং ব্যবস্থায় কাজ করে উইন্ডোজ সার্টিফায়েড এই মাল্টিটাচ ব্যবস্থা। ভিএক্স২২৫৮ ডব্লিউএম নামের ২২ ইঞ্চি  এই মনিটরে ফুল হাই ডেফিনিশন রেজ্যুলুশন ব্যবহার করা যাবে।
অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে ক্লিয়ার মোটিভ ২ প্রযুক্তি, ৫ মিলিসেকেন্ড রেসপন্স, ১০০,০০০:১ ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও, ব্লুরে ডিভাইসের জন্য হাই ব্যান্ডউইডথ ডিজিটাল প্রটেকশন সাপোর্ট।
এর দাম ৩০০ ডলারের কাছাকাছি।

এডবি ডিজিটাল পাবলিশিং স্যুইট

ডিজিটাল পাবলিশিং স্যুইট নামে একটি ব্যবস্থার কথা জানিয়েছে ফটোশপ নির্মাতা এডবি। এর মাধ্যমে প্রকাশক ইবুক তৈরী, প্রকাশ সহ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করার সুবিধে পাবেন। অন্য বিক্রেতার মাধ্যমে কিংবা এপল এপ ষ্টোরের মত মোবাইল মার্কেটেও বিক্রি করা যাবে। তাদের ক্রিয়েটিভ স্যুইট৫, মুলত ইনডিজাইন ৫ ভিত্তিক এই সফটঅয়্যারের সাহায্যে ই-কমার্স প্রযুক্তি, এনালাইটকস রিপোটিং ব্যবহার করা যাবে।
এডবির বক্তব্য, প্রকাশনা শিল্প নতুনভাবে গড়ে উঠছে। যেকারনে পেশাদার প্রকাশক সহ সকলের জন্য উন্নতমানের কিছু প্রয়োজন।

October 24, 2010

সব ডিসপ্লেতে ব্যবহার উপযোগি থ্রিডি চশমা

সব ধরনের প্রচারনা সত্ত্বেও মানুষ থ্রিডি টিভি কিংবা মনিটর কিনতে খুব আগ্রহ দেখায়নি মুলত এক কারনে, এজন্য চশমা ব্যবহার করতে হয় এবং এক চশমা অন্য ডিসপ্লেতে কাজ করে না। এর সমাধান দিতে যে কোন থ্রিডি ডিসপ্লের সাথে ব্যবহার উপযোগি চশমা বিক্রি শুরু করেছে এক্সপান্ড (XpanD)।