December 14, 2010

সিইএস-এ উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট পিসি আনছে মাইক্রোসফট

উইন্ডোজ ৮ এখনও জল্পনার বিষয়। কিন্তু আগামী মাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেট্রনিক্স শোতে মাইক্রোসফট এই অপারেটিং সিষ্টেম এর নমুনা দেখাতে যাচ্ছে, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা দেখাতে যাচ্ছে স্যামসাং, ডেল এদের সাথে একত্রে কিভাবে তারা এপলের আইপ্যাডের মুখোমুখি হতে যাচ্ছে।

ইয়াহুতে ছাটাই

৬০০ থেকে ৭০০ কর্মী ছাটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ইন্টারনেট কোম্পানী ইয়াহু। যেকোন মুহুর্তে তাদের বিষয়টি জানানো হতে পারে। গত ৩ বছরে এটা হবে ইয়াহুর ৪র্থ বড় ধরনের ছাটাই। বর্তমানে তাদের কর্মীসংখ্যা ১৪ হাজারের কিছু বেশি।

December 13, 2010

এলজি পি-৯৯০ ষ্টার ডুয়াল-কোর স্মার্টফোন

এখনও এই ফোনের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়নি, কিন্তু যে তথ্য পাওয়া গেছে সেটা অনেককেই আকৃষ্ট করেছে। গ্রাফিক্সের জন্য টেগরা-২ ভিত্তিক এই সেটে রয়েছে ডুয়াল কোর প্রসেসর। সাথে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। টিভির সাথে সংযোগ দেয়ার জন্য এইচডিএমআই পোর্ট।

December 10, 2010

ট্যামরন ১৮-২৭০মিমি লেন্স বিশ্বের ক্ষুদ্রতম, সবচেয়ে হাল্কা

ট্যামরন তাদের ৬০তম বার্ষিকি উপলক্ষে ১৫এক্স জুমের একটি বিশেষ লেন্স ছেড়েছে। ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ (তাদের ভাষায় ভাইব্রেশন কমপেনশেসন) ১৮-২৭০মিমি এই লেন্স সবচেয়ে ছোট, ওজনে হাল্কা এবং পিয়েজো ড্রাইভ নামের ওয়েভ আলট্রাসনিক মোটর সমৃদ্ধ। ডিসেম্বরেই ক্যানন এবং নাইকনের জন্য এই লেন্স বাজারে পাওয়া যাবে। সনির জন্য পাওয়া যাবে আরো কিছুদিন পর।

December 9, 2010

পেডিগ্রী স্পিকারসহ তোসিবা নোটবুক

শতকরা ৮০ ভাগ নোটবুক ব্যবহারকারী নোটবুকের স্পিকারে সন্তুষ্ট নন। মুলত এর শব্দের মান স্মার্টফোনের শব্দের কাছাকাছি। অনেকেই নোটবুকে অন্য ডিভাইসের মত জোড়ালো এবং স্পষ্ট শব্দ আশা করেন। এই আশা পুরন করতে তোসিবা তাদের নতুন নোটবুক এনবি৫২০ মডেলে যোগ করছে হারমান-কারডন স্পিকার। এটা হতে যাচ্ছে বিশ্বের প্রথম নোটবুক যেখানে একজোড়া ২ ওয়াটের প্রিমিয়াম স্পিকার যোগ হতে যাচ্ছে। সেটাও একটি বিখ্যাত কোম্পানীর।
এতে এমপিথ্রি শোনার জন্য নোটবুক চালু করতে হবে না, স্লিপ এন্ড মিউজিক নামের ফিচার ব্যবহার করে গান শোনা যাবে। আর হাই ডেফিনিশন ভিডিও দেখার সময় ডলবি এডভান্সড অডিও টেকনোলজী ব্যবহার করা নিখুত শব্দ পাওয়া যাবে।

আসাঞ্জ গ্রেফতারের প্রতিবাদে মাষ্টারকার্ড-ভিসায় হ্যাকারদের আক্রমন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ গ্রেফতারের পর তার পক্ষ নিয়েছে হ্যাকাররা। যারা আসাঞ্জএর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাইটে আক্রমন করেছে তারা। এই তালিকায় রয়েছে মাষ্টারকার্ড, ভিসা, সুইডেনের আইনজীবী, সুইডেনের ব্যাংক, সারাহ পলিন এদের নাম। বলা হচ্ছে উইকিলিকসের পরবর্তী লক্ষ হতে যাচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানী ভিসা।
অপারেটিং পে-ব্যাক নামে হ্যাকটিভিষ্টরা টুইটারের মাধ্যমে মাষ্টারকার্ডের প্রযুক্তিগত বড় ধরনের সমস্যা তৈরী করার কথা স্বিকার করেছে। মাষ্টারকার্ড তাদের কাজে বড় ধরনের সমস্যার কথা উল্লেখ করলেও জানিয়েছে এখনও ব্যবহারকারীরা তাদের সেবা নিচ্ছেন।