Showing posts with label multimedia. Show all posts
Showing posts with label multimedia. Show all posts

December 18, 2010

সাইবারলিংক মিডিয়া স্যুইট ৯

মাল্টিমিডিয়া বিষয়ক ১২টি সফটঅয়্যার একসাথে করে সাইবারলিংক তাদের মিডিয়া স্যুইট ৯ রিলিজ দিয়েছে। এটা ব্যবহার করে অডিও, ভিডিও ইত্যাদি তৈরী, এডিট, প্লে, শেয়ার, প্রিন্ট সবকিছু করা যাবে একই যায়গা থেকে। এরসাথে রয়েছে পাওয়ারডিভিডি, পাওয়ার ডিরেক্টর, পাওয়ার প্রডিউসার, ওয়েভএডিটর, মিডিয়াএসপ্রেসো, পাওয়ার ব্যাকআপ, পাওয়ার ডিভিডি কপি, ইনষ্ট্যান্ট বার্ন, লেবেল প্রিন্ট ইত্যাদি সফটঅয়্যার।

November 3, 2010

ক্রিয়েটিভের এন্ড্রয়েডভিত্তিক মিডিয়া প্লেয়ার জেন টাচ ২

ক্রিয়েটিভ অনেকদিন থেকেই তাদের পার্সোনাল মিডিয়া প্লেয়ার জেন বিক্রি করছে। অন্যান্য নামিদামী প্লেয়ারের কাছে তেমন সাড়া জাগাতে পারেনি। তাদের নতুন মিডিয়া প্লেয়ারের বর্ননা একে নতুনভাবে উপস্থাপন করবে নিশ্চয়ই। ৩.২ ইঞ্চি টাচস্ক্রিনের জেন টাচ ২ মডেলে রয়েছে এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম, ব্লুটুথ ২.১, ওয়াইফাই বি/জি/এন, এক্সিলারোমিটার, বিল্টইন স্পিকার, ২ মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট, জিপিএস, ডিজিটাল কম্পাস, এফএম রেডিও সবকিছুই।

July 27, 2010

মিডিয়া কনভার্টার সাইবারলিংক মিডিয়াএসপ্রেসো ৬ CyberLink MediaEspresso 6

সাইবারলিংক কর্পোরেশন তাদের দ্রুতগতির মিডিয়া কনভার্শন সফটঅয়্যার মিডিয়া শো এসপ্রেসো এর নাম পরিবর্তন করে মিডিয়াএসপ্রেসো ৬ নামে রিলিজ দিয়েছে। এতে যে কোন ফরম্যাটের ভিডিও, ছবি, অডিও ফাইন কনভার্ট করা যায়। বিভিন্ন ধরনের স্মার্টফোন, আইফোন, এন্ড্রয়েড থেকে শুরু করে আইপড, আইপ্যাড এমনকি এক্সবক্স, প্লেষ্টেশন সব ফরম্যাটই ব্যবহার করা যায় এতে। এছাড়া ট্রুথিয়েটার টেকনোলজি নামে বিশেষ প্রযুক্তি যোগ করা হয়েছে যা ভিডিওর মানকে উন্নত করবে।