সুপারজুম বা
মেগাজুম ক্যামেরা থেকে খুব ভাল ছবি পাওয়া যায় একথা নিশ্চয়ই কেউ মনে করেন না। বিশেষ
করে কম আলোতে। কিন্তু দুরের কিছু ছবি উঠানো যখন কথা তখন এর বিকল্প নেই। নির্দিষ্ট
ক্যামেরা বাছাই করার কাজটিও খুব সহজ না। প্যানাসনিক, ফুজিফিল্ম, ক্যাসিও, ক্যানন,
নাইকন সকলেরই রয়েছে এধরনের ক্যামেরা।
সাধারনভাবে
ক্যাননের ছবির মান নিয়ে প্রশ্ন নেই। কিন্তু মেগাজুম ক্যামেরার ক্ষেত্রে কিছুটা
সন্দেহ থেকেই যায়। এসএক্স৪০ এইচএস ক্যামেরার মাধ্যমে ক্যানন সেদিকে কিছুটা হলেও
ভুমিকা রেখেছে। উল্লেখ করা যেতে পারে ক্যামেরাটি বাজারে এসেছে ২০১১ এর শেষদিকে।




