Showing posts with label Image. Show all posts
Showing posts with label Image. Show all posts

October 12, 2010

ইমেজ ফাইলকে একেবারে ছোট আকারে আনবে হাইপিক্স

ইমেজ ফাইলের আকার যত বড় হয় রাখতে তত সমস্যা হয়, আর ইন্টারনেটে ব্যবহার তত কঠিন হয়ে দাড়ায়। এর সমাধান দিতে নতুন ইমেজ কম্প্রেসর বাজারে এনেছে হাইপিক্স। এটা ব্যবহার করে জেপেগ ইমেজের আকার ১৫ থেকে ৫০ ভাগ পর্যন্ত কমানো যাবে।

July 11, 2009

এসিডিসি প্রো ৩ বেটা ACDSee Pro 3

জনপ্রিয় ইমেজ ব্রাউজিং সফটওয়্যার এর নতুন ভার্শন এসিডিসি প্রো ফটো ম্যানেজার ৩ এর বেটা ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। আগের ভার্শনগুলির থেকে অনেকটাই আলাদা এই ভার্শনে নতুন অনেকগুলি ফিচার যোগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে আকর্ষনীয় ইন্টারফেস। অনেকটাই ইমেজ এডিটিং সফটওয়্যারের চেহারা দেয়া হয়েছে একে।

নতুন যা আছে তারমধ্যে রয়েছে সরাসরি ছবি আপলোড করার সুবিধা, এফটিপি সহ। অনলাইন ফটো শেয়ারিং সুবিধা, ইমেইল ব্যবহারের সুবিধা, উন্নত নয়েজ রিডাকশন, অনেকগুলি সুবিধাজনক প্রিসেট এবং বেসিক ও এডভান্স ইমেজ প্রসেসিং টুল।

যারা সহজে ইমেজ এডিটিং এর কাজ সেরে নিতে চান তাদের সব প্রয়োজন মেটাতে পারে এই সফটওয়্যার। ডাউনলোড করা যাবে নিচের সাইট থেকে;

http://downloads.acdsystems.com/en/acdseeprobeta.exe