December 1, 2009

এলজি ১ গিগাহার্টজ প্রসেসরের মোবাইল সেট 1GHz Snapdragon-powered LG GW820 eXpo


এটিএন্ডটি ঘোষনা করেছে তারা এলজি-র তৈরী ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসরের মোবাইল ফোন LG GW820 eXpo বিক্রি করতে যাচ্ছে। উইন্ডোজ মোবাইল ৬.৫ ভিত্তিক এই ফোনে সাইড-স্লাইডার ফুল কিবোর্ড রয়েছে। ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ এই ফোনে আরো রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, জিপিএস, থ্রিজি।

এতে স্মার্ট সেন্সর ফিংগারপ্রিন্ট রিকগনিশন ব্যবহার করা হয়েছে। ইচ্ছে করলে অন্য কারো এটা ব্যবহার বন্ধ করে দিতে পারেন। এছাড়া পিকো-প্রজেক্টর নামে একটি অপশনাল ডিভাইস ব্যবহার করা যাবে। যার অর্থ এটি পোর্টেবল প্রজেক্টর হিসেবে কাজ করবে। এটা ব্যবহার করে ফোন থেকে ৮ ফুট দুরত্বের পর্দায় প্রজেকশন করা যায়। এটা প্রোজেক্টর ব্যবহার করা প্রথম মোবাইল সেট।

এতে ১৬ গিগাবাইট বিল্টইন মেমোরী ছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়।

নতুন ধরনের ডিজিটাল এসএলআর ক্যামেরা DSLR camera concept designed by a student from California


এসএলআর ক্যামেরার একধরনের চেহারা দেখেই আমরা অভ্যস্থ মোটামুটি বক্সের মত একটি অংশ, সামনের দিকে লেন্স, ডানদিকে ওপরের কোনায় সাটার রিলিজ বাটন জুম, ফোকাস সহ অন্যান্য কন্ট্রোলগুলি বামহাতে করার ব্যবস্থা ক্যালিফোর্নিয়ার ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইনের ছাত্র এরিন ফঙ নতুন ধরনের ক্যামেরা ডিজাইন করেছেন যার ব্যবহার আরো সহজ এমনকি বামহাতিরাও অনায়াসে সহজে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা

ক্যানন ডিজিটাল এসএলআরের ওপর ভিত্তি করে নোভা ডিজিটাল এসএলআর নামের এই ক্যামেরার ডিজাইন করেছেন তিনি এতে ধরার জন্য দুপাশে দুটি অংশ রয়েছে ইচ্ছে করলেই এদের দিক পরিবর্তন করা যায় (উল্লেখ করা যেতে পারে বিশ্বে ১৩ থেকে ৩০ ভাগ মানুষ বাহাতি) সাধারনভাবে পিছনদিকে যে কন্ট্রোলগুলি থাকে সেগুলিকে সামনের দিকে আনা হয়েছে সব ধরনের কন্ট্রোল আঙুলের নাগালে

ফঙ নিজে এই মডেল নিয়ে আশাবাদি অন্যদেরও আগ্রহের সৃষ্টি হয়েছে তবে ক্যামেরা কোম্পানীগুলির মধ্যে একমাত্র রিকো আগ্রহ দেখিয়েছে

গুগলকে এড়াতে যাচ্ছে মাইক্রোসফট newspapers will get rich shunning Google

ব্যবসার জন্য কতকিছুই না করা হয়। মাইক্রোসফটের বিরুদ্ধে ফন্দিফিকিরের অভিযোগের অভাব নেই। সব যায়গায় সফল হলেও পেরে ওঠেনি গুগলের সাথে। তাদের সার্চইঞ্জিনের চেয়ে গুগলের ব্যবহার অন্তত ৬ গুন বেশি। এখানে আঘাত হানতে ঘুরপথে যাচ্ছে মাইক্রোসফট। যারা গুগল ব্যবহার করে তাদের টাকা দিয়ে হাত করছে।

বিষয়টি এখনই একেবারে নিশ্চিত হওয়া সম্ভব না, তবে একাধিক সুত্র প্রকাশ করেছে মাইক্রোসফট বিভিন্ন সংবাদ সংস্থাকে বিপুল পরিমান অর্থ দিচ্ছে যেন তারা গুগলের ইনডেক্স থেকে তাদের তথ্য বাদ দেয়। ফিনান্সিয়াল টাইমস, ওয়াল ষ্ট্রিট জার্নাল, এপি এদের নাম প্রকাশ পেয়েছে। আরেকটি সুত্র বিষয়টি ভিন্নভাবে প্রকাশ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী মাইক্রোসফট চেষ্টা করছে যেন সার্চ করার পর গুগল এবং বিং দুজনে ভিন্নভাবে ফল দেখায়।

সংবাদপত্রের প্রিন্ট ভার্শন বিক্রি কমে যাওয়ার পর মুলত অনলাইনের ওপর তাদের নির্ভর করতে হচ্ছে। সার্চ বিষয়টি তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন। এই কথা সত্যি হলে অনেক তথ্য গুগল থেকে সার্চ করে পাওয়া যাবে না।

নাইকন ক্যাপচার এনএক্স এর নতুন ভার্শন Nikon releases Capture NX 2 2.2.3 and Camera Control Pro 2.7.0

নাইকন তাদের ইমেজ প্রসেসিং সফটওয়্যার ক্যাপচার এনএক্স আপডেট করে ২.২.২.৩ এবং ক্যামেরা কন্ট্রোল প্রো ২.৭.০ ছেড়েছে। এতে নতুন মডেলের ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও জেপেগ ফরম্যাটে জিপিএস তথ্য যোগ করার ব্যবস্থা সহ আরো কিছু পরিবর্তন আনা হয়েছে।

ফটোগ্রাফাররা তাদের ছবির আলো. রং ইত্যাদি ঠিক করার জন্য ক্যাপচার এনএক্স সফটওয়্যার ব্যবহার করেন। আর ক্যামেরা কন্ট্রোল ব্যবহার করে কম্পিউটার থেকে ক্যামেরার সবকিছু নিয়ন্ত্রন করা যায়।

এডবি ডিজাইন প্রতিযোগিতা Entries to 2010 Adobe Design Achievement Awards open


গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ইলাষ্ট্রেশন, এনিমেশন, ফিল্মমেকিং, প্রোগ্রামিং ইত্যাদি যদি আপনার পড়াশোনার বিষয় হয় তাহলে আপনার জন্য খবর, এডবি ডিজাইন এচিভমেন্ট এওয়ার্ড ২০১০ এর জন্য প্রজেক্ট জমা নেয়া হচ্ছে প্রতিযোগিতার বিষয়গুলি হচ্ছে ইন্টারএকটিভ মিডিয়া বিভাগে : ব্রাউজার বেজস ডিজাইন, নন ব্রাউজার বেজড ডিজাইন, এপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল ডিজাইন, ইনষ্টলেশন ডিজাইন ভিডিও এন্ড মোশন বিভাগে এনিমেশন, লাইভ একশন, মোশন গ্রাফিক্স ট্রাডিশনাল মিডিয়া বিভাগে : ইলাষ্ট্রেশন, প্যাকেজিং, ফটোগ্রাফি এবং প্রিন্ট কম্যুনিকেশন

আগেই হয়ত লক্ষ করেছেন পড়াশোনার বিষয়টি উল্লেখ করা হয়েছে অংশগ্রহনকারীকে সার্বক্ষনিক ছাত্র হতে হবে একা অথবা গ্রুপ হিসেবে অংশ নেয়া যাবে আমেরিকার খাতায় নিষিদ্ধ দেশ, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, সুদান বাদে অন্য যে কোন দেশ থেকে অংশ নেয়া যাবে

এই প্রতিযোগিতার এটা দশম বর্ষ সারা বিশ্বের ডিজাইনারদের উসাহ দেহার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়

বিস্তারিত জানার জন্য ভিজিট করুন http://adaa.adobe.com/

বাংলাদেশে কোন ক্যামেরা কোথায় পাবেন Buying digital Camera in Bangladesh

ক্যামেরা কেনার আগে ইন্টারনেটে সেই ক্যামেরার ভালমন্দ জেনে নেবেন এটাই স্বাভাবিক ক্যামেরার বর্ননা ছাড়াও এক্সপার্ট রিভিউ বলে দেয় সেই ক্যামেরার দোষত্রুটি আছে কিনা আর ইউজার রিভিউ বলে দেয় তাদের অভিজ্ঞতার কথা ক্যামেরা বাছাই করার পরই প্রশ্ন আসে সেটা বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কি-না, দাম কত, ইত্যাদি হতাস করে দিয়ে বলতে হচ্ছে এখনও ইন্টারনেটে এই ব্যবস্থা চালু হয়নি তারপরও আপনি ক্যামেরার কেনার জন্য কি করতে পারেন ধারনা পেতে পারেন এখানে

বাংলাদেশে নাইকন এবং অলিম্পাস ক্যামেরার ডিলার ফ্লোরা লিমিটেড তাদের ওয়েবসাইটে কিছু মডেল দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই দাম লেখা নেই ফোন করে জেনে নিতে হবে

ক্যানন ক্যামেরার ডিলার জেএএন তাদের ওয়েবসাইট নেই আইডিবি ভবনে শোরুম রয়েছে সেখানে গিয়ে খোজ নিতে হবে

প্যানাসনিকের ডিলার এসিআই তাদেরও ওয়েবসাইট নেই তবে বিভিন্ন বিক্রেতার মাধ্যমে প্যানাসনিক ক্যামেরা বিক্রি হয় বসুন্ধরা সিটিতে একটি শোরুম রয়েছে

সনির ডিলার র‌্যাংস তাদেরও ক্যামেরার ওয়েবসাইট নেই বিভিন্ন শোরুমে গিয়ে খোজ নিতে হবে

কোডাকের ডিলার কম্পিউটার সোর্স তাদের ওয়েবসাইটে দামসহ ক্যামেরার উল্লেখ রয়েছে

এর বাইরে অন্য ক্যামেরা কিনতে হলে সরাসরি দোকানে গিয়ে খোজ নিতে হবে আইডিবি ভবনে অনেকগুলি দোকানে ক্যামেরা বিক্রি হয় আর সবশেষ যায়গা বায়তুল মোকাররম এবং ষ্টেডিয়াম মার্কেট

আরেকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, ডিলার ক্যামেরা বিক্রি করে ওয়ারেন্টি সহ, তাদের ট্যাক্স দিয়ে ক্যামেরা আনতে হয় যদি দামের সুবিধে পেতে চান তাহলে বায়তুল মোকাররম সবচেয়ে ভাল যায়গা