June 6, 2009

ম্যাক এবং লিনাক্সের জন্য গুগল ক্রোম Google Chrome for Mac & Linux

ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিষ্টেমের জন্য গুগলের ইন্টারনেট ব্রাউজার ক্রোম ছাড়া হয়েছে একে পরীক্ষামুলক ভার্শন বলেই অভিহিত করেছে গুগল, কারন তাদের কথাতেই, এতে ৪০০ এর অধিক ত্রুটি রয়েছে যার সমাধান করা প্রয়োজন

এতদিন পর্যন্ত ক্রোম শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরা তাদের প্রয়োজনের কথা জানাচ্ছিল বিভিন্নভাবে এবারে তাদের সে আশা পুরন করা হল ক্রোমের তিনটি ভার্শন ডাউনলোডের জন্য তাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে এগুলি হচ্ছে ষ্টেবল, বেটা এবং ডেভেলপার প্রিভিউ

ব্যবহারকারীরা সমস্যাযুক্ত ব্রাউজার ব্যবহারে কতটা আগ্রহী হবেন সেটা দেখার দেখতে আকর্ষনীয় হলেও বেশকিছু সাধারন কাজ এতে করা যায় না যেমন ফ্লাশ প্লাগইন কাজ করে না ফলে ইউটিউব ভিডিও দেখার সুযোগ পাবেন না সামগ্রিকভাবে ব্যবহারের দিক থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সবচেয়ে এগিয়ে। এরপর মজিলা ফায়ার ফক্স। তৃতীয় স্থানে রয়েছে সাফারি। মোট ব্যবহারের ১.৮ ভাগ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গুগল ক্রোম।

উইন্ডোজ এক্সপি ফোন Windows XP Phone

তাইপেতে কম্পিউটেক্স মেলায় চীনের কোম্পানী মোবাইল ফোন প্রদর্শন করেছে যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম উইন্ডোজ এক্সপি ব্যবহার করা ফোন আসলে একটি মোবাইল ফোন এবং পকেট সাইজের কম্পিউটারের সম্মিলিত রূপ এএমডির কাছ থেকে বিশেষভাবে তৈরী চীপ ব্যবহার করে এটি তৈরী করা হয়েছে এতে সম্পুর্ন কীবোর্ড রয়েছে, আর রয়েছে ১২০ গিগাবাইট হার্ডডিস্ক, ৪.৮ ইঞ্চি ডিসপ্লে (৮০০ ৪৮০ পিক্সেল), ওজন ৪০০ গ্রাম, পুরুত্ব ২.৫ সেন্টিমিটার এতে ওয়াই-ফাই, জিপিএস ছাড়াও অপশনাল ওয়াই ম্যাক্সের ব্যবস্থা রয়েছে

কল এল এক্সপি ফোন নিজে থেকেই উইন্ডোজ চালু করবে এবং মেসেজ রিসিভ করবে চালু অবস্থায় এর ব্যাটারী ৭ ঘন্টা পর্যন্ত কাজ করবে বিশেষ ব্যাটারী ব্যবহার করে ১২ ঘন্টা পর্যন্ত কাজ করানো যাবে আর ষ্ট্যান্ডবাই মোডে চালু থাকবে আরো অনেক বেশি সময়

এর প্রসেসরকে এএমডি সুপার মোবাইল বলে আখ্যায়িত করলেও বিস্তারিত জানাতে অস্বিকার করেছে ইন টেকনোলজী নামের কোম্পানী এবছরই এই কোম্পানী চীনের নিজস্ব ষ্ট্যান্ডার্ডের থ্রিজি মোবাইল ব্যবহার উপযোগী সেট বাজারে ছাড়বে বলে জানিয়েছে

June 5, 2009

এলজি-র ঘড়ি ফোন LG GD910 Watch Phone

মোবাইল ফোন এখন মানুষের নিত্যসঙ্গি শুধু কথা বলাই না, ভিডিও ফোন, ইন্টারনেট সব কাজই চলছে এটা দিয়ে তাহলে আর একটা যন্ত্র আলাদাভাবে পকেটে বয়ে বেড়ানো কেন ? আগে যেমন হাতের কব্জিতে ঘড়ি লাগিয়ে সবকাজই করা যেত তেমন হলে অসুবিধে কোথায় ?

একাজটি বাস্তবে করছে এলজি তাদের ঘড়িফোন বাজারে আসছে জুলাই মাসে এটা সাধারন মোবাইল ফোন থেকে অনেক বেশি কিছু এতে রয়েছে ৭.২ মেগাবিট/সে এইচএসডিপিএ, ১.৪ ইঞ্চি টাচ ডিসপ্লে, সিআইএফ ভিডিও কল ক্যামেরা, সহজে মেসেজ পাঠানোর জন্য টেক্সট টু স্পিচ, এমপিথ্রি প্লেয়ার, ব্লুটুথ সবকিছুই এর পুরুত্ব মাত্র ১৩.৯ মিমি

এলজি জিডি ৯১০ নামের এই সেটটি জুলাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে বলা হচ্ছে এশিয়া এবং অন্যান্য দেশে পেতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে এর দাম এখনো জানানো হয়নি

গুগল ই-বুক বিক্রি করবে Google to sell e-Book

এবছরই শেষের দিক থেকে গুগল ইবুক বিক্রি শুরু করবে বলে আভাস দিয়েছে। এরফলে প্রকাশকেরা গুগলের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে বই বিক্রি করতে পারবে। প্রকাশকদের জন্য এটা একটা সুখবর কারন অনেকেই আমাজনের বইয়ের দাম নির্ধারন নিয়ে সন্তুষ্ট নন। আমাজন সাধারনত বেষ্ট সেলার বইগুলি ১০ ডলারের মধ্যে বিক্রি করে যেখানে ছাপা বইয়ের দাম ২৫ ডলার। আমাজনের জন্য নিশ্চয়ই এটা দুঃসংবাদ।

গুগল আগেও এধরনের বিষয় নিয়ে প্রকাশকদের সাথে আলাপ করেছে। এবার এবছরই কাজে হাত দেবার কথা বলে সেটা নিশ্চিত করা হল। গুগলের পক্ষ থেকে এক বইমেলায় বলা হয়েছে এবার তারা কাজ করার জন্যই কথা বলছে।

গুগলের বই বিক্রির প্রকল্প তাদের ইবুক স্ক্যানিং প্রকল্প থেকে পৃথক। এই প্রকল্পে তারা ৭০ লাখের ওপর বই স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে এনেছে। এদের অধিকাংশেরই ছাপা কপি বাজারে নেই। এছাড়াও ১৫ লক্ষ বই তাদের হাতে রয়েছে যা মোবাইল ফোন এবং সনির ইবুক রিডারে পড়া যায়।

৩এক্স জুম সহ ১২ মেগাপিক্সেল ক্যামেরা ফোন 3x Zoom Camera Phone

মাত্র দুদিন আগে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ঘোষনা দেয়ার পর আবারও সবাইকে চমকে দিয়েছে স্যামসাং আনুষ্ঠানিকভাবে তারা ঘোষনা দেয়নি তবে নিচের এই ছবিটি প্রকাশ পেয়েছে ইন্টারনেটে এতে দেখা যাচ্ছে এতে শুধু ১২ মেগাপিক্সেলই নেই, সাথে ৩এক্স অপটিক্যাল জুম রয়েছে জিনন ফ্লাশ, এলইডি ফ্লাশ রয়েছে সেইসাথে ছবিতে ওয়াই-ফাই, জিপিএস ইত্যাদির চিহ্নও দেখা যাচ্ছে সামনের দিক থেকে দেখে একে ডিজিটাল ক্যামেরা বলেই মনে হবে, এবং নিঃসন্দেহে অল্প এবং মাঝারি দামের ডিজিটাল ক্যামেরার জন্য মারাত্মক প্রতিদ্বন্দি হিসেবে দেখা দেবে এর উল্টোদিকে রয়েছে বিশাল আকারে টাচস্ক্রিন বলা হচ্ছে এর মডেল এম৮৯২০.

আগামী সপ্তাহে লন্ডন, দুবাই এবং সিংগাপুরে একই সময়ে স্যামসাং এর নতুন ফোনের ঘোষনা দেয়ার কথা মনে করা হচ্ছে এই ফোনের ঘোষনাই আসতে পারে সেখানে তবে কোম্পানীর পক্ষ থেকে কিছুই নিষ্চিত করা হয়নি যতদুর জানা গেছে তাতে এটি বিশাল আকারের হ্যান্ডসেট এতে ৮ গিগাবাইট মেমোরী থাকবে

উল্লেখ করা যেতে পারে সনি এরিকশন ১২ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ঘোষনা দিলেও তা এখনো বাজারে আসেনি।।

June 4, 2009

১ টেরাবাইট মিডিয়া প্লেয়ার 1TB Media Player

যারা হাই-ডেফিনিশন ভিডিও ডাউনলোড করে দেখতে চান তারা নিশ্চয়ই যায়গার স্বল্পতায় ভোগেন। তাদের জন্য সুখবর, এখন ১ টেরাবাইটের প্লেয়ার কিনতে পাওয়া যাবে। ষ্টোরেজ নির্মাতা LaCie নতুন ধরনের দুটি মিডিয়া প্লেয়ার বাজারে ছেড়েছে লা-সিনেমা ব্লাক প্লে এবং লা-সিনেমা ব্লাক রেকর্ড নামে। এদের ধারনক্ষমতা ৫০০ গিগাবাইট এবং ১ টেরাবাইট। ভিডিও, মিউজিক বা ছবি এর মাধ্যমে দেখা যাবে হাই-ডেফিনিশন টিভিতে। সংযোগ হতে পারে কেবল দিয়ে অথবা অয়্যারলেস। সেইসাথে পাওয়া যাবে উন্নতমানের ডিজিটাল সারাউন্ড সাউন্ড।

রেকর্ডার ব্যবহার করে খুব সহজে এনালগ ভিডিওকে ডিজিটালে রুপান্তর করা যাবে। অয়্যারলেস সংযোগের কারনে টিভি এবং কম্পিউটারের সাথে সহজে ফাইল আদান-প্রদান করতে পারবে। প্লাগ এন্ড প্লে ক্লায়েন্টের সাহায্যে নেটওয়ার্কে পিসি বা ম্যাকে যুক্ত হতে পারবে সহজেই। এখানে রাখা ফাইলগুলিকে পাশওয়ার্ড প্রোটেক্ট করার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে ইউএসবি পোর্ট রয়েছে যার সাহায্যে ডিজিটাল ক্যামেরা বা ক্যামকোর্ডারের সাথে সরাসরি ব্যবহার যাবে।

প্লেয়ার এবং রেকর্ডার দুটিই ৫০০ গিগাবাইট এবং ১ টেরাবাইট ধারনক্ষমতায় পাওয়া যাচ্ছে। ৫০০ গিগাবাইট প্লেয়ারের দাম ২৩০ ডলার।